এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

এইচএসসি ২০২৬ — হিসাববিজ্ঞান ১ম পত্র (সকল বোর্ড): সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন

বিষয়: হিসাববিজ্ঞান প্রথম পত্র  ·  বিষয় কোড: ২৫৩
সৃজনশীল: সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান ৭০  ·  বহুনির্বাচনি: সময় ৩০ মিনিট, পূর্ণমান ৩০
পরীক্ষা: এইচএসসি ২০২৬  ·  সকল বোর্ড

সৃজনশীল প্রশ্ন

দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগের দুটি এবং খ বিভাগ হতে যেকোনো পাঁচটিসহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।

ক বিভাগ

১। হিসান ব্রাদার্স-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো:
হিসান ব্রাদার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
হিসাবের নামডেবিট (টাকা)হিসাবের নামক্রেডিট (টাকা)
বিমা প্রিমিয়াম২,০০০মূলধন৭০,০০০
১০% বিনিয়োগ (০১-০৯-২০২৪)১,০০,০০০প্রদেয় বিল৩,০০০
অফিস সরঞ্জাম৯০,০০০অনুপার্জিত আয়২,০০০
সমন্বিত ক্রয়৮০,০০০বন্ধকি ঋণ৫০,০০০
সমাপনী মজুদ পণ্য৫,০০০পণ্য বিক্রয়৭৫,০০০
আমদানি শুল্ক১০,০০০ব্যাংক ঋণ (দীর্ঘ মেয়াদি)১,০০,০০০
মজুরি৭,০০০
উত্তোলন৩,০০০
পরিচালন ব্যয়৪৩,০০০
মোট৩,০০,০০০৩,০০,০০০

সমন্বয়সমূহ:

  1. মজুরির ২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে।
  2. স্থায়ী সম্পদের ওপর ৫% হারে অবচয় ধরতে হবে।
  3. পুরাতন সরঞ্জাম বিক্রয় ভুলে পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে ৫,০০০ টাকা।
  4. ক্যাশবাক্স থেকে ১,০০০ টাকা চুরি হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি।
  1. অপরিচালন আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  2. মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  3. নিট ক্ষতি ৫,০০০ টাকা ধরে মোট দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো।
২। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে ‘ইউরেনাস রিপেয়ারিং সার্ভিস’-এর রেওয়ামিল নিম্নরূপ:
ইউরেনাস রিপেয়ারিং সার্ভিস
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
নগদ তহবিল৪৬,০০০
প্রদেয় মজুরি১২,০০০
সেবা আয়১,১০,০০০
রিপেয়ারিং টুলস্১৪,৫০০
অগ্রিম ভাড়া১৮,০০০
মূলধন১,৮০,০০০
অফিস সরঞ্জাম১,০০,০০০
অগ্রিম বিমা২৪,০০০
অনুপার্জিত সেবা আয়৮,০০০
১২% বিনিয়োগ (০১-০৭-২০২৫)৮০,০০০
মজুরি৩৭,৫০০
পুঞ্জীভূত অবচয় — অফিস সরঞ্জাম১০,০০০
মোট৩,২০,০০০৩,২০,০০০

সমন্বয়সমূহ:

  1. অগ্রিম বিমা ২ বছরের জন্য প্রদত্ত হয়েছে।
  2. মাসিক ভাড়া খরচের পরিমাণ ১,৫০০ টাকা।
  3. রিপেয়ারিং টুলস্ অব্যবহৃত রয়েছে ৩,০০০ টাকা।
  4. অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
  5. অনুপার্জিত সেবা আয়ের ৩/৪ অংশের সেবা প্রদান করা হয়েছে।
  1. নিট সেবা আয় ও রিপেয়ারিং টুলস্-এর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  2. আয় বিবরণী প্রস্তুত করো।
  3. ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। (শ্রেণিবিন্যাসিত)

খ বিভাগ

৩। জনাব মুস্তাকিম ২০২৫ সালের ১ মে তারিখে নগদ ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা মূল্যের একটি কম্পিউটার নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:

২০২৫

  1. মে ৩ — ৩৫,০০০ টাকায় একটি প্রিন্টার মেশিন ক্রয় করে অর্ধেক নগদে পরিশোধ।
  2. মে ৫ — রাফসানের নিকট হতে পণ্য ক্রয় ২,০০০ টাকা।
  3. মে ৬ — তাহসানের নিকট হতে ৬,০০০ টাকা ঋণ নেওয়া হলো।
  4. মে ৯ — প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ।
  5. মে ১২ — মালিক কর্তৃক নগদ উত্তোলন ৫০০ টাকা।
  6. মে ১৬ — হিমেলকে ৪,০০০ টাকা ঋণ দেওয়া হলো।
  7. মে ১৯ — মি. রাশেদের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
  8. মে ২৪ — অফিসের কাজের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকায় একটি বাড়ি ভাড়া নেওয়া হলো।
  9. মে ৩০ — হিসাবরক্ষককে বেতন প্রদান ১৫,০০০ টাকা।
  1. লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় করো।
  2. ৬, ১২, ১৬ ও ৩০ তারিখের লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিভাগসহ হিসাবখাত দেখাও।
  3. ১, ৩, ৫ ও ১৯ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের ওপর বিবরণী ছকে প্রভাব দেখাও।
৪। জনাব আহসান-এর হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিচে উপস্থাপন করা হলো:

২০২৫

  1. জুন ১ — অগ্রিম বিমা প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা।
  2. জুন ২ — একটি ব্যক্তিগত ল্যাপটপ ব্যবসায়কে প্রদান, মূল্য ৩০,০০০ টাকা।
  3. জুন ৪ — নগদে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।
  4. জুন ১০ — পুরাতন খবরের কাগজ বিক্রয় ২,০০০ টাকা।
  5. জুন ১২ — রাফিনকে ৫% বাট্টা মঞ্জুর করে তাঁর নিকট থেকে ২,৮৫০ টাকার চেক প্রাপ্তি।
  6. জুন ১৮ — মালিক নিজ প্রয়োজনে ১,০০০ টাকার পণ্য উত্তোলন।
  7. জুন ২২ — মাহবুবের নিকট দেনা ৪,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৩,৮০০ টাকা প্রদান।
  8. জুন ২৮ — রাশেদের নিকট পাওনা ৭৫০ টাকা ৪% বাট্টায় পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে প্রাপ্তি।
  9. জুন ৩০ — মনিহারি ক্রয় নগদে ২০০ টাকা।
  1. নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় আসবে না এরূপ লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও।
  2. নগদ প্রদান জাবেদা তৈরি করো।
  3. নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো।
৫। হানিফা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ১,৬০০ টাকা। ২০২৫ সালের জুন মাসে মোট খুচরা খরচ ছিল ১,৫০০ টাকা। জুলাই মাসের খুচরা খরচগুলো নিম্নরূপ:

২০২৫

  1. জুলাই ১ — প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।
  2. জুলাই ৩ — ট্যাক্সি ভাড়া প্রদান ২৪০ টাকা।
  3. জুলাই ৭ — কলম ও কাগজ ক্রয় ২২০ টাকা।
  4. জুলাই ১১ — কুরিয়ার চার্জ ৫০ টাকা।
  5. জুলাই ১৫ — কর্মচারীকে বকশিশ প্রদান ১২০ টাকা।
  6. জুলাই ১৭ — মালিক কর্তৃক পণ্য উত্তোলন ১৮০ টাকা।
  7. জুলাই ১৯ — রিক্সা ভাড়া প্রদান ৬০ টাকা।
  8. জুলাই ২১ — অফিসের জন্য ফাইল ক্রয় ১৯০ টাকা।
  9. জুলাই ২৩ — বাকিতে একটি ঘড়ি ক্রয় ১,৮০০ টাকা।
  10. জুলাই ২৫ — ডাকটিকিট ক্রয় ২৫০ টাকা।
  1. খুচরা নগদান বহিভূত লেনদেনগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো।
  2. অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই তৈরি করো।
  3. যাতায়াত হিসাব ও মনিহারি হিসাব প্রস্তুত করো।
৬। লামু ট্রেডার্স-এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:
  1. ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত জের ১৮,৯০০ টাকা।
  2. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৩০০ টাকা।
  3. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা।
  4. পাওনাদার বরাবর ৫,০০০ টাকার ইস্যুকৃত চেক, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
  5. জমাকৃত চেক, যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।
  6. ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৪,০০০ টাকা।
  7. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৬,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি।
  1. ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট মেমোরেন্ডাম-এর পরিমাণ নির্ণয় করো।
  2. (i) থেকে (v) পর্যন্ত দফাসমূহ দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
  3. (ii), (iii), (vi) এবং (vii) নং লেনদেন দ্বারা জাবেদা দাখিলা দাও।
৭। ফুরকান ট্রেডার্স-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো:
ফুরকান ট্রেডার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
হিসাবের নামডেবিট (টাকা)হিসাবের নামক্রেডিট (টাকা)
হাতে নগদ ও ব্যাংক জমা১২,০০০মূলধন৩৪,০০০
পণ্য ক্রয়১২,০০০পণ্য বিক্রয়২৬,০০০
প্লান্ট সম্পত্তি২৪,০০০প্রদেয় হিসাব১৫,০০০
প্রাপ্য হিসাব৮,০০০
আসবাবপত্র১২,০০০
অনিশ্চিত হিসাব১১,০০০
মোট৭৫,০০০৭৫,০০০

অন্যান্য তথ্যাবলি:

  1. নতুন প্লান্ট সম্পত্তি ক্রয় ২,০০০ টাকা, পণ্য ক্রয়ের অন্তর্ভুক্ত হয়েছে।
  2. পণ্য বিক্রয় ১,০০০ টাকা ভুলে বিক্রয় হিসাবে ২,০০০ টাকা লিপিবদ্ধ হয়েছে।
  3. ১০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে পণ্য বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে।
  4. প্রদেয় হিসাবকে পরিশোধ ৫,০০০ টাকা ভুলে প্রদেয় হিসাব ক্রেডিট করা হয়েছে।
  1. নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো।
  2. সংশোধনী জাবেদা দাখিলা প্রদান করো।
  3. সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করো।
৮। ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে জুপিটার ট্রেডার্স-এর অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ১,২৫০ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা, কিন্তু ধারে পণ্য বিক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। অবলোপনকৃত অনাদায়ী পাওনার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে।
  1. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো।
  2. জুপিটার ট্রেডার্স-এর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
  3. অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো।
৯। হান্না ট্রেডার্স-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো:
হান্না ট্রেডার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
পণ্য ক্রয়২০,০০০
পরিচালন খরচ৩,০০০
প্রাপ্য হিসাব১১,০০০
অনাদায়ী পাওনা১,০০০
সুনাম৩,০০০
আসবাবপত্র৯,০০০
পণ্য বিক্রয়৩২,০০০
মূলধন১৫,০০০
মোট৪৭,০০০৪৭,০০০

সমন্বয়সমূহ:

  1. মূলধনের ওপর ৫% সুদ ধরতে হবে।
  2. সুনামের ১০% অবলোপন করো।
  3. ধারে বিক্রয়ের ১,০০০ টাকা আদায়যোগ্য নয়; অপরদিকে ৩,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
  4. মুনাফাবিহীন বিক্রয় ২,০০০ টাকা, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
  5. ধারে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
  1. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  2. (১), (২), (৪) ও (৫) নং সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও।
  3. ১০ ঘরবিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো।
১০। জনাব জিদনি ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ১,১০,০০০ টাকায় একটি নতুন মেশিন এবং একই বছর ১ এপ্রিল তারিখে ২,০০,০০০ টাকায় একটি মোটর গাড়ি ক্রয় করেন। উভয় সম্পদের আয়ুষ্কাল ১০ বছর। তিনি প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবের বই বন্ধ করেন।
  1. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার নির্ণয় করো।
  2. মোটর গাড়ি ক্রয় ও সরলরৈখিক পদ্ধতিতে উহার প্রথম দুই বছরের অবচয়ের জাবেদা দাখিলা দাও।
  3. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে মেশিনের প্রথম ৪ বছরের অবচয় সারণি প্রস্তুত করো।
১১। মি. তানজিল একজন খুচরা ব্যবসায়ী। তিনি তাঁর হিসাবের বই দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করতে পারেন না। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাঁর ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
হিসাবের নাম০১-০১-২০২৫ (টাকা)৩১-১২-২০২৫ (টাকা)
হাতে নগদ২,০০০৫,০০০
প্রদেয় হিসাব৮,০০০৭,০০০
প্রাপ্য হিসাব৬,০০০৮,০০০
ব্যাংক জমা১,০০০(১,৫০০)
মজুদ পণ্য১,০০০
সরঞ্জাম১৫,০০০

মি. তানজিল নিজ প্রয়োজনে ব্যবসায় হতে নগদ ২,০০০ টাকা এবং ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বিক্রয় বাবদ ৪,০০০ টাকা নিয়ে ব্যবসায়ের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

  1. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  2. সমাপনী মূলধন ২৩,৫০০ টাকা ধরে লাভ-লোকসান বিবরণী তৈরি করো।
  3. বৈষয়িক বিবৃতি তৈরি করো। (মালিকানা স্বত্বের সমাপনী জের ২২,০০০ টাকা ধরতে হবে)

বহুনির্বাচনি অভীক্ষা — সেট ক

প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

১। মৌলিক হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত?

(ক) হিসাবকাল(খ) সত্তা(গ) মিলকরণ(ঘ) চলমান

২। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?

(ক) মালিক পক্ষ(খ) বিপণন ব্যবস্থাপক(গ) বিনিয়োগকারী(ঘ) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

৩। হিসাববিজ্ঞান জবাবদিহিতা নিশ্চিত করে —
i. মালিকের মুনাফা বৃদ্ধির মাধ্যমে
ii. লেনদেনের সত্যতা যাচাইয়ের মাধ্যমে
iii. সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii(খ) i ও iii(গ) ii ও iii(ঘ) i, ii ও iii

৪। বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?

(ক) ডেবিট ভাউচার(খ) ডেবিট নোট(গ) ক্রেডিট ভাউচার(ঘ) ক্রেডিট নোট

৫। হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?

(ক) লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান(খ) সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান(গ) সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল(ঘ) লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান

৬। নিচের কোনটি শুধু হিসাবের ক্রেডিট পার্শ্বকে প্রভাবিত করে?

(ক) আয়, দায় ও মূলধন বৃদ্ধি(খ) সম্পদ, খরচ ও উত্তোলন বৃদ্ধি(গ) আয়, দায় ও উত্তোলন বৃদ্ধি(ঘ) দায়, মূলধন ও উত্তোলন হ্রাস

৭। আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে —
i. আর্থিক অবস্থার
ii. নগদ প্রবাহের
iii. লাভ-ক্ষতির
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii(খ) i ও iii(গ) ii ও iii(ঘ) i, ii ও iii

৮। প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ২,৪০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা, বিক্রয় ৩,২০,০০০ টাকা এবং মোট লাভের হার বিক্রয়ের ২৫%। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?

(ক) ২০,০০০ টাকা(খ) ৩০,০০০ টাকা(গ) ৬০,০০০ টাকা(ঘ) ৮০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
ব্যাংকে চার্জ ৫৪০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৪৫০ টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়।

৯। উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?

(ক) ৯৯০ টাকা(খ) ৫৪০ টাকা(গ) ৪৫০ টাকা(ঘ) ৯০ টাকা

১০। যদি ভুলক্রমে ৪৫০ টাকা নগদান বইতে ডেবিট করা হয়, উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত হবে?

(ক) ৯৯০ টাকা(খ) ৫৪০ টাকা(গ) ৪৫০ টাকা(ঘ) ৯০ টাকা

১১। নিচের কোনটি NSF চেকের প্রভাবে ঘটে?

(ক) জমাকৃত চেক প্রত্যাখ্যান(খ) ইস্যুকৃত চেক উপস্থাপন(গ) জমাকৃত চেক আদায়(ঘ) ইস্যুকৃত চেক পরিশোধ

১২। প্রদত্ত বাট্টা হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করে?

(ক) সম্পদ হ্রাস, দায় হ্রাস(খ) সম্পদ হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস(গ) দায় হ্রাস, মালিকানা স্বত্ব বৃদ্ধি(ঘ) সম্পদ বৃদ্ধি, মালিকানা স্বত্ব হ্রাস

১৩। রেওয়ামিল যোগসূত্র তৈরি করে —

(ক) খতিয়ান ও নগদান বই(খ) জাবেদা ও খতিয়ান(গ) নগদান বই ও আর্থিক অবস্থার বিবরণী(ঘ) খতিয়ান ও আর্থিক অবস্থার বিবরণী

১৪। রেওয়ামিলে ১০% ঋণ ১,৫০,০০০ (০১-১০-২০২৪) ও ঋণের সুদ ১০,০০০ টাকা দেওয়া আছে। হিসাবকাল ৩১ ডিসেম্বর শেষ হলে ২০২৫ সালের আয় বিবরণীতে বকেয়া সুদ কত?

(ক) ১৫,০০০ টাকা(খ) ১০,০০০ টাকা(গ) ৫,০০০ টাকা(ঘ) ৩,৭৫০ টাকা

১৫। ‘যন্ত্রপাতি ক্রয়’ ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?

(ক) লেখার ভুল(খ) নীতিগত ভুল(গ) বে-দাখিলার ভুল(ঘ) পরিপূরক ভুল

১৬। অগ্রিম আয়কে মোট আয় থেকে বাদ দিতে হয় কোন নীতির ভিত্তিতে?

(ক) মিলকরণ(খ) পূর্ণপ্রকাশ(গ) রাজস্ব স্বীকৃতি(ঘ) বস্তুনিষ্ঠতা
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে রহমত ব্রাদার্স-এর অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ ৭০০ টাকা। প্রাপ্য হিসাবের জের ৩৫,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ি পাওনা ৩,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৮% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৭। আয় বিবরণীতে অনাদায়ি পাওনা খরচের পরিমাণ কত?

(ক) ৫,৮০০ টাকা(খ) ৫,৫৬০ টাকা(গ) ৪,৮৬০ টাকা(ঘ) ৩,০০০ টাকা

১৮। বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের নিট পরিমাণ কত দেখাতে হবে?

(ক) ৩৫,০০০ টাকা(খ) ৩২,০০০ টাকা(গ) ২৯,৪৪০ টাকা(ঘ) ২৮,৭৪০ টাকা

১৯। মালিক কারবার থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

(ক) ৫৫০ টাকা(খ) ৬০০ টাকা(গ) ৬৫০ টাকা(ঘ) ১,২০০ টাকা

২০। একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ —
i. মুনাফা নির্ধারণের অধিক নির্ভরযোগ্য
ii. হিসাবশাস্ত্রে কম জ্ঞানসম্পন্ন লোকের ব্যবহার
iii. কম ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii(খ) i ও iii(গ) ii ও iii(ঘ) i, ii ও iii

২১। কুঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়?

(ক) রাজস্ব স্বীকৃতি(খ) রক্ষণশীলতা(গ) পূর্ণপ্রকাশ(ঘ) মিলকরণ

২২। রেওয়ামিলে ভাড়া ৪/৫ অংশ ২০,০০০ টাকা হলে, আয় বিবরণীতে ভাড়া খরচ কত টাকা দেখাতে হবে?

(ক) ৪,০০০ টাকা(খ) ৫,০০০ টাকা(গ) ২৪,০০০ টাকা(ঘ) ২৫,০০০ টাকা

২৩। কার্যপত্রে নিট মুনাফা কোথায় দেখানো হয়?

(ক) আয় বিবরণী ক্রেঃ; আর্থিক অবস্থার বিবরণী ডেঃ(খ) আয় বিবরণী ক্রেঃ; আর্থিক অবস্থার বিবরণী ক্রেঃ(গ) আয় বিবরণী ডেঃ; আর্থিক অবস্থার বিবরণী ক্রেঃ(ঘ) আয় বিবরণী ডেঃ; আর্থিক অবস্থার বিবরণী ডেঃ

২৪। একটি সম্পদের পুস্তক মূল্য ২,৫০০ টাকা এবং পুঞ্জীভূত অবচয় ৫০০ টাকা হলে, সেটি ২,০০০ টাকায় বিক্রয় করা হলে —

(ক) ৫০০ টাকা ক্ষতি হবে(খ) ৫০০ টাকা লাভ হবে(গ) ১,০০০ টাকা ক্ষতি হবে(ঘ) ১,০০০ টাকা লাভ হবে

২৫। আসবাবপত্র অথবা দালানকোঠা প্রভৃতির ক্ষেত্রে অবচয় ধার্যের কোন পদ্ধতিটি অধিক উপযোগী?

(ক) ক্রমহ্রাসমান(খ) সরলরৈখিক(গ) বর্ষ সংখ্যার সমষ্টি(ঘ) উৎপাদন একক

২৬। “আয়-ব্যয় হিসাব” কোন দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়?

(ক) প্রারম্ভিক(খ) সমাপনী(গ) স্থানান্তর(ঘ) সমন্বয়

২৭। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?

(ক) হিসাবকালের শেষে বা শুরুতে(খ) যেকোনো সময়(গ) হিসাবকাল শেষে(ঘ) হিসাবকালের শুরুতে

২৮। প্রতিমাসে ২০০ টাকা হারে বার্ষিক বিমা খরচ ২,৪০০ টাকা, যার এক-তৃতীয়াংশ পরিশোধ হয়নি। আয় বিবরণীতে বিমা খরচ হবে —

(ক) নগদানভিত্তিক পদ্ধতিতে ১,৬০০ টাকা(খ) বকেয়াভিত্তিক পদ্ধতিতে ১,৬০০ টাকা(গ) নগদানভিত্তিক পদ্ধতিতে ২,৪০০ টাকা(ঘ) বকেয়াভিত্তিক পদ্ধতিতে ৩,২০০ টাকা

২৯। ব্যবসায় প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয় কোন নীতির ভিত্তিতে?

(ক) ব্যবসায়িক সত্তা(খ) রক্ষণশীলতা(গ) ক্রয়মূল্য(ঘ) চলমান ব্যবসায়

৩০। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

(ক) প্রারম্ভিক নগদ তহবিল(খ) প্রারম্ভিক ব্যাংক জমা(গ) সমাপনী নগদ তহবিল(ঘ) সমাপনী মজুদ পণ্য
পরবর্তী ধাপ: এই প্রশ্নগুলোর বিস্তারিত সমাধান ও বহুনির্বাচনির উত্তরমালা আলাদা পোস্টে ধাপে ধাপে প্রকাশ করা হবে। কোনো নির্দিষ্ট প্রশ্নের সমাধান আগে দরকার হলে জানাও — সেটিই আগে তুলে দেব।

সব পাঠ ও প্রশ্ন একসঙ্গে দেখতে হিসাববিজ্ঞান পাঠশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত