একাদশ ও দ্বাদশ শ্রেণি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) · পাঠ পরিকল্পনা ভিত্তিক প্রস্তুতি
এই পাঠে যা আছে: এইচএসসি আইসিটি ৬ষ্ঠ অধ্যায় — ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর ৫টি পাঠ পরিকল্পনা (Lesson Plan), অধ্যায়ভিত্তিক আলোচ্যসূচি, শিখনফল এবং বিগত বছরের বোর্ড ও নির্বাচনী পরীক্ষার উদ্দীপকভিত্তিক সৃজনশীল প্রশ্ন। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় সাধারণত ২টি সৃজনশীল প্রশ্ন ও ০৬টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে।
📘 লেকচার শিট প্রস্তুতকারক: জনাব শিমুল চৌধুরী — সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড। তাঁর সদয় অনুমতিক্রমে এখানে প্রকাশ করা হলো।
প্রারম্ভিক বক্তব্য: নিচের ০৫টি পাঠ পরিকল্পনা অনুসরণ করলে এই অধ্যায়ের প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে আশা করা যায়। এখানে মোট ০৯টি উদ্দীপক দেওয়া আছে; সবগুলো উদ্দীপক সংশ্লিষ্ট পাঠ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
📚 পাঠ পরিকল্পনা — ক্লাস ১ (৪৫ মিনিট)
আলোচ্যসূচি
- উপাত্ত (Data)
- ডেটার প্রকারভেদ → নিউমেরিক ডেটা → নন-নিউমেরিক ডেটা
- ডেটাবেজের সংগঠন
- বিট → বাইট
- ফিল্ড → রেকর্ড
- টেবিল → ডেটাবেজ
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম → বৈশিষ্ট্য → ব্যবহার
শিখনফল (Learning Outcome)
| জ্ঞান | উপাত্ত, ডেটা, ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেজ |
|---|---|
| অনুধাবন | ফিল্ড ও রেকর্ডের মধ্যে তুলনা |
| প্রয়োগ | ডেটাবেজ ধারণার ব্যাখ্যা |
| উচ্চতর দক্ষতা | সমাজের বিভিন্ন ক্ষেত্রে ডেটাবেজের ব্যবহার সম্পর্কে ধারণা |
উদ্দীপক: বোর্ড প্রশ্ন
শফিক www.hotel.bd নামে সাইটের জন্য সিলেটের হোটেলগুলোর তথ্য সংবলিত একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা করল। এই ডেটাবেজটিতে থাকবে বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা, রুমের সংখ্যা, সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া, ফোন নম্বর ইত্যাদি।
ক. ডেটাবেজ কী? [১]
খ. ফিল্ড ও রেকর্ড এক নয় — ব্যাখ্যা কর। [২]
গ. শফিকের পরিকল্পনার মধ্যে একটি নতুন ডেটাবেজ তৈরি কর। (প্রযোজ্য নয়) [৩]
ঘ. উদ্দীপকের আলোকে ডেটাবেজটি তৈরি হলে তা পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হবে — উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। (আংশিক) [৪]
📚 পাঠ পরিকল্পনা — ক্লাস ২ (৪৫ মিনিট)
আলোচ্যসূচি
- ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর → দায়িত্ব/কাজ
- রিলেশনাল ডেটাবেজ → বৈশিষ্ট্য → ব্যবহার
- রিলেশনাল ডেটাবেজ মডেল
- E-R মডেল
- এনটিটি → অ্যাট্রিবিউট → ভ্যালু
- E-R মডেল এর উপাদান
- কী ফিল্ড → প্রাইমারি কী → কম্পোজিট প্রাইমারি কী → ফরেন কী
- ডেটাবেজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ডেটা টাইপ
শিখনফল (Learning Outcome)
| জ্ঞান | RDBMS, এনটিটি, অ্যাট্রিবিউট, কী ফিল্ড, প্রাইমারি কী, কম্পোজিট প্রাইমারি কী, E-R মডেল |
|---|---|
| অনুধাবন | রিলেশনাল ডেটাবেজ বৈশিষ্ট্য; প্রাইমারি কী ও ফরেন কী এর মধ্যে তুলনা; ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ |
| প্রয়োগ | E-R মডেল বাস্তবায়ন |
| উচ্চতর দক্ষতা | ডেটা/রেকর্ড সনাক্তকরণে প্রাইমারি/কম্পোজিট প্রাইমারি কী এর প্রয়োজনীয়তা |
উদ্দীপক-১: সিলেট বোর্ড ২০১৯
Student Table
| Name | Roll_No | Class | Address |
|---|---|---|---|
| Shila | 1 | XI | Chittagong |
| Sima | 2 | XI | Dhaka |
| Roni | 1 | XII | Dhaka |
| Moni | 2 | XII | Chittagong |
ক. কী ফিল্ড কী? [১]
খ. “ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ সুনির্দিষ্ট” — বুঝিয়ে লেখ। [২]
গ. Student Table এর ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা কর। (প্রযোজ্য নয়) [৩]
ঘ. Student Table এর রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের কী-ফিল্ড ব্যবহৃত হবে — বিশ্লেষণ কর। [৪]
উদ্দীপক-২: যশোর বোর্ড ২০১৯
Stu_Result
| Roll | Name | GPA | Remarks |
|---|---|---|---|
| 101 | MIM | 4.20 | |
| 102 | LIMA | 5.00 | |
| 103 | PUJA | 4.80 |
Stu_Info
| Roll | Address |
|---|---|
| 101 | Sylhet |
| 102 | Sylhet |
| 103 | Dhaka |
ক. এনটিটি কী? [১]
খ. প্রাইমারি কী ও ফরেন কী এর মধ্যে তুলনা কর। [২]
গ. উদ্দীপকে Stu_Result টেবিল এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর। (প্রযোজ্য নয়) [৩]
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা E-R মডেলের মাধ্যমে দেখাও। (আংশিক) [৪]
📚 পাঠ পরিকল্পনা — ক্লাস ৩ (৪৫ মিনিট)
আলোচ্যসূচি
- কুয়েরি ও কুয়েরি ভাষা
- SQL কমান্ড ব্যবহার করে কুয়েরি তৈরি করা
- SQL কমান্ডের সাহায্যে ডেটাবেজ টেবিল তৈরি (Create Table), টেবিল পরিবর্তন (Alter Table), নতুন রেকর্ড যুক্ত (Insert Record), ফিল্ডের ভ্যালু পরিবর্তন (Update), রেকর্ড মুছে ফেলা (Delete)
- SQL কমান্ডের সাহায্যে ডেটাবেজ হতে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে রেকর্ড খুঁজে বের করা (Select)
শিখনফল (Learning Outcome)
| জ্ঞান | ডেটা টাইপ, কুয়েরি, কুয়েরি ভাষা |
|---|---|
| প্রয়োগ | টেবিল দেওয়া থাকবে — ফিল্ডসমূহের ডেটা টাইপ নির্বাচন ও ব্যাখ্যা এবং SQL কমান্ড ব্যবহার করে কুয়েরি তৈরির উপর প্রয়োগমূলক প্রশ্ন |
উদ্দীপক-১: রাজশাহী বোর্ড ২০১৯
TABLE-1
| Customer ID | Zilla | Date of Birth |
|---|---|---|
| 1025 | Dhaka | 15/10/1996 |
| 1225 | Khulna | 05/09/1995 |
| 1324 | Bhola | 20/12/1997 |
TABLE-2
| Customer ID | Room No. | Rent Tk. |
|---|---|---|
| 1025 | 401 | 3500 |
| 1225 | 506 | 2500 |
| 1324 | 803 | 2700 |
ক. RDBMS কী? [১]
খ. ডেটাবেজ রিলেশন তৈরির দুটি শর্ত লিখ। (প্রযোজ্য নয়) [২]
গ. TABLE-2 এ Date নামে নতুন একটি ফিল্ড সংযোজনের প্রক্রিয়া ব্যাখ্যা কর। [৩]
ঘ. উদ্দীপকের TABLE-1 এর তৃতীয় ফিল্ডকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর ধাপ বিশ্লেষণ করে টেবিলটি তৈরি করে প্রদর্শন কর। (প্রযোজ্য নয়) [৪]
উদ্দীপক-২: দিনাজপুর বোর্ড ২০১৯
টেবিল
| ID | Salary | J. Date | Photo |
|---|---|---|---|
| — | — | — | — |
ক. ডেটাবেজ কী? [১]
খ. ডেটাবেজ কেন ইনডেক্সিং করা হয় — ব্যাখ্যা কর। (প্রযোজ্য নয়) [২]
গ. টেবিলটির শেষের তিনটি কলামের ডেটা টাইপগুলোর বর্ণনা দাও। [৩]
ঘ. উদ্দীপকে টেবিলটি তৈরির জন্য SQL কমান্ড লিখ। [৪]
📚 পাঠ পরিকল্পনা — ক্লাস ৪ (৪৫ মিনিট)
আলোচ্যসূচি
- সর্টিং ও ইন্ডেক্সিং
- সর্টিং পদ্ধতি, সর্টিংয়ের বৈশিষ্ট্য ও সুবিধা
- ইন্ডেক্সিং সুবিধা; সর্টিং ও ইন্ডেক্সিংয়ের মধ্যে পার্থক্য
- ডেটাবেজ রিলেশন সম্পর্কে ধারণা
- বিভিন্ন প্রকার ডেটাবেজ রিলেশন
- One to One, One to Many, Many to One
শিখনফল (Learning Outcome)
| জ্ঞান | সর্টিং, ইন্ডেক্সিং |
|---|---|
| অনুধাবন | সর্টিং বৈশিষ্ট্য, ইন্ডেক্সিংয়ের বৈশিষ্ট্য |
| প্রয়োগ | সর্টিং ও ইন্ডেক্সিংয়ের উপর বাস্তব ঘটনা দেওয়া থাকবে — কোনটি ব্যবহার প্রয়োজন তার উপর প্রয়োগমূলক প্রশ্ন |
| উচ্চতর দক্ষতা | বিভিন্ন প্রকার ডেটাবেজ রিলেশন চিহ্নিত ও ব্যাখ্যা; One to One, One to Many, Many to One |
উদ্দীপক-১: বরিশাল বোর্ড ২০১৯
Product
| Prod.Id | Product Name | Unit Price |
|---|---|---|
| 50003 | H.D.D | 4000/- |
| 50002 | Keyboard | 200/- |
| 50005 | Mouse | 100/- |
| 50004 | Monitor | 8000/- |
| 50001 | Printer | 3000/- |
Sale
| Emp. Id | Sale Amount | Prod.Id |
|---|---|---|
| 10001 | 6000 | 50001 |
| 10002 | 5000 | 50001 |
| 10003 | 500 | 50005 |
| 10004 | 1000 | 50005 |
| 10005 | 800 | 50002 |
কোম্পানির মালিক “Product” টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য ১ম ফিল্ডের ডেটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাতে না হয়।
ক. কর্পোরেট ডেটাবেজ কী? [১]
খ. RDBMS-এ ছবি ইনসার্ট করার জন্য কোন ডেটা টাইপ ব্যবহৃত হয় — ব্যাখ্যা কর। [২]
গ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে কী ধরনের রিলেশন সম্ভব — ব্যাখ্যা কর। [৩]
ঘ. মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ কর। [৪]
উদ্দীপক-২: চট্টগ্রাম বোর্ড ২০১৯
Admission
| Roll No | Name | GPA | Date | Fee |
|---|---|---|---|---|
| 1 | Tumpa | 4.5 | 12-06-17 | 2500.00 |
| 2 | Joba | 4.00 | 12-06-17 | 2500.00 |
| 3 | Toma | 3.50 | 12-06-17 | 2500.00 |
Phone
| Roll | Phone Number |
|---|---|
| 1 | 01521****** |
| 1 | 01712****** |
| 2 | 01521****** |
| 2 | 01617****** |
| 3 | 01819****** |
| 3 | 01523****** |
ক. সাইফার টেক্সট কী? [১]
খ. “প্রাইমারি কী ও ফরেন কী এক নয়” — ব্যাখ্যা কর। [২]
গ. উদ্দীপকে Admission Table টির ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর। [৩]
ঘ. উদ্দীপকে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কি-না — বিশ্লেষণপূর্বক মতামত দাও। [৪]
📚 পাঠ পরিকল্পনা — ক্লাস ৫ (৪৫ মিনিট)
আলোচ্যসূচি
- Many to Many ডেটাবেজ রিলেশন
- কর্পোরেট ডেটাবেজ ও সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজের ব্যবহার
- ডেটা সিকিউরিটি → প্রয়োজনীয়তা
- ডেটা এনক্রিপশন
- ডেটা এনক্রিপ্ট করার নিয়ম/পদ্ধতি
- ডেটা এনক্রিপশনের বিভিন্ন অংশ — প্লেইন টেক্সট, সাইফার টেক্সট, এনক্রিপশন অ্যালগরিদম, সিকিউরিটি
শিখনফল (Learning Outcome)
| জ্ঞান | কর্পোরেট ডেটাবেজ, সরকারি ডেটাবেজ, ডেটা সিকিউরিটি, ডেটা এনক্রিপশন |
|---|---|
| অনুধাবন | ডেটা সিকিউরিটির প্রয়োজনীয়তা, কর্পোরেট ডেটাবেজের প্রয়োজনীয়তা |
| প্রয়োগ | Many to Many রিলেশনের ব্যাখ্যা; ডেটা এনক্রিপশন পদ্ধতি ব্যাখ্যা |
| উচ্চতর দক্ষতা | ডেটা এনক্রিপশনের উপর বাস্তব ঘটনা দেওয়া থাকবে — চিহ্নিত ও ব্যাখ্যা করার প্রশ্ন |
উদ্দীপক-১: মাদরাসা বোর্ড ২০১৯
দৃশ্যকল্প-১: ডেটা এনক্রিপশন পাঠদান শেষে শিক্ষক ছাত্রদেরকে নিজ নিজ নামের এনক্রিপশন লিখতে বললে SIFAT লিখল VLIDW.
দৃশ্যকল্প-২: আফতাব ব্যাংক দেশের বিভিন্ন স্থানে অবস্থিত। তাদের ৫০টি শাখায় অনলাইন লেনদেন কার্যক্রম চালু করে। Tiger নামের একটি গ্রুপ ব্যাংকের সিস্টেমের দুর্বলতার কারণে অনলাইন লেনদেনে ঢুকে পড়েন, কিন্তু কোনো প্রকার ক্ষতি সাধন না করে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করেন।
ক. এনটিটি কী? [১]
খ. “ডেটাবেজের কল্যাণে আজ ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করা সম্ভব হচ্ছে” — ব্যাখ্যা কর। [২]
গ. SIFAT এর ব্যবহৃত পদ্ধতিটি বিশ্লেষণ কর। [৩]
ঘ. Tiger নামধারী গ্রুপের কর্মকাণ্ড মূল্যায়ন কর। [৪]
উদ্দীপক-২: বিভিন্ন কলেজের ২০১৯ সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন
Customer
| Cust_ID | Cust_Name | Contact | Address |
|---|---|---|---|
| 1563 | Y | — | — |
| 1252 | D | — | — |
| 1489 | M | — | — |
| 1339 | L | — | — |
| 1175 | A | — | — |
| 1218 | E | — | — |
Product
| P_ID | ITEM | Cost | Price |
|---|---|---|---|
| 319 | Shampoo | — | — |
| 526 | Face Wash | — | — |
| 430 | Body Fresh | — | — |
রাসেল Customer table এর রেকর্ড দ্রুত খোঁজার জন্য টেবিলটির রেকর্ডগুলো দ্রুততম কৌশলে সাজাল।
ক. ডেটাবেজ সিকিউরিটি কী? [১]
খ. SQL এর INSERT কমান্ডের গঠন ব্যাখ্যা কর। [২]
গ. রাসেলের ব্যবহৃত কৌশল সুবিধাজনক কি-না? ব্যাখ্যা কর। [৩]
ঘ. উদ্দীপকের Customer এবং Product টেবিল দুটির মধ্যে কোনো সম্পর্ক স্থাপন সম্ভব কি-না? বিশ্লেষণ করে তোমার মতামত দাও। [৪]


Leave a Reply