অধ্যায় ৭: উৎপাদন ব্যয় হিসাব — নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর
হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র · একাদশ ও দ্বাদশ শ্রেণি · পর্ব-০৬ (পাঠ পরিকল্পনা-০৬ অনুসারে) · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)
“নিজেকে যাচাই করো” অংশ: প্রতিটি নমুনা প্রশ্নের পরে একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ দেওয়া আছে। এগুলো বোর্ড প্রশ্নের ধাঁচে তৈরি অনুশীলন প্রশ্ন — কোনো নির্দিষ্ট শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়। আসল বোর্ড প্রশ্নের জন্য পোস্টের শেষে দেওয়া পরামর্শ দেখো।
| বিবরণ | টাকা |
|---|---|
| কাঁচামালের মজুদ (০১-০১-২০১৮) | ৭৫,০০০ |
| কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৮) | ৯০,০০০ |
| তৈরি পণ্যের মজুদ (০১-০১-২০১৮) | ৮০,০০০ |
| তৈরি পণ্যের মজুদ (৩১-১২-২০১৮) | ৯০,০০০ |
| কাঁচামাল ক্রয় | ৭,৫০,০০০ |
| প্রত্যক্ষ মজুরি | ৫,৬৫,০০০ |
| পরোক্ষ কাঁচামাল | ২৫,০০০ |
| পরোক্ষ মজুরি | ৪৫,০০০ |
| কারখানার উপরিখরচ | ৯০,০০০ |
| অফিস ও প্রশাসনিক খরচ | ১,২০,০০০ |
| বিক্রয় ও বিতরণ খরচ | ৬০,০০০ |
| বিক্রয়মূল্য | ১৯,৩০,০০০ |
- ক)ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো।২
- খ)বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো।৪
- গ)আয় বিবরণী প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | টাকা |
|---|---|
| কাঁচামালের প্রারম্ভিক মজুদ | ৭৫,০০০ |
| যোগ: কাঁচামাল ক্রয় | ৭,৫০,০০০ |
| ৮,২৫,০০০ | |
| বাদ: কাঁচামালের সমাপনী মজুদ | ৯০,০০০ |
| ব্যবহৃত কাঁচামালের ব্যয় | ৭,৩৫,০০০ |
উৎপাদন ব্যয় বিবরণী
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
| বিবরণ | টাকা |
|---|---|
| ব্যবহৃত কাঁচামালের ব্যয় | ৭,৩৫,০০০ |
| যোগ: প্রত্যক্ষ মজুরি | ৫,৬৫,০০০ |
| মুখ্য ব্যয় | ১৩,০০,০০০ |
| যোগ: কারখানা উপরিব্যয় | ৯০,০০০ |
| উৎপাদন ব্যয় | ১৩,৯০,০০০ |
| যোগ: তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ | ৮০,০০০ |
| ১৪,৭০,০০০ | |
| বাদ: তৈরি পণ্যের সমাপনী মজুদ | ৯০,০০০ |
| বিক্রিত পণ্যের ব্যয় | ১৩,৮০,০০০ |
বিশদ আয় বিবরণী
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| বিক্রয় মূল্য | ১৯,৩০,০০০ | |
| বাদ: বিক্রিত পণ্যের ব্যয় | ১৩,৮০,০০০ | |
| মোট মুনাফা | ৫,৫০,০০০ | |
| বাদ: পরিচালনা ব্যয়: অফিস ও প্রশাসনিক খরচ বিক্রয় ও বিতরণ খরচ | ১,২০,০০০ ৬০,০০০ | ১,৮০,০০০ |
| নিট মুনাফা | ৩,৭০,০০০ |
মেঘনা ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের তথ্যাবলি: কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা; কাঁচামাল ক্রয় ৬,০০,০০০ টাকা; কাঁচামালের সমাপনী মজুদ ৮০,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৪,২০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় ১,১০,০০০ টাকা; তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৭০,০০০ টাকা; তৈরি পণ্যের সমাপনী মজুদ ৯০,০০০ টাকা; অফিস ও প্রশাসনিক খরচ ১,০০,০০০ টাকা; বিক্রয় ও বিতরণ খরচ ৫০,০০০ টাকা; বিক্রয় ১৫,০০,০০০ টাকা।
- ক)ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো।২
- খ)উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো।৪
- গ)বিশদ আয় বিবরণী প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
- তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ একক। একক প্রতি ব্যয় ১৪.২০ টাকা।
- তৈরি পণ্যের সমাপনী মজুদ ১০,০০০ একক।
- শ্রম ব্যয় একক প্রতি ১০ টাকা।
- কারখানা উপরি ব্যয় শ্রম ব্যয়ের ৮০%।
- অফিস ও প্রশাসনিক ব্যয় উৎপাদন ব্যয়ের ১০%।
- বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় কারখানা উপরিব্যয়ের ১৫%।
- ক)উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো।২
- খ)তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো।৪
- গ)নিট লাভ এবং বিক্রয়ের উপর নিট লাভের হার নির্ণয় করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | পরিমাণ (একক) |
|---|---|
| বিক্রয় | ৭৫,০০০ |
| (+) সমাপনী মজুদ | ১০,০০০ |
| ৮৫,০০০ | |
| (−) প্রারম্ভিক মজুদ | ৫,০০০ |
| উৎপাদিত এককের পরিমাণ | ৮০,০০০ |
| বিবরণ | টাকা |
|---|---|
| কাঁচামাল (৮০,০০০ × ১০) | ৮,০০,০০০ |
| (+) শ্রম ব্যয় (৮০,০০০ × ৬) | ৪,৮০,০০০ |
| মুখ্য ব্যয় | ১২,৮০,০০০ |
| (+) কারখানা উপরি ব্যয় (৪,৮০,০০০ × ৮০%) | ৩,৮৪,০০০ |
| উৎপাদন ব্যয় | ১৬,৬৪,০০০ |
বিশদ আয় বিবরণী
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| বিক্রয় (৭৫,০০০ × ২৬) | ১৯,৫০,০০০ | |
| (−) বিক্রিত পণ্যের ব্যয়: উৎপাদন ব্যয় (+) তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ (−) তৈরি পণ্যের সমাপনী মজুদ | ১৬,৬৪,০০০ ৭১,০০০ ১৭,৩৫,০০০ ২,০৮,০০০ | ১৫,২৭,০০০ |
| মোট মুনাফা | ৪,২৩,০০০ | |
| (−) পরিচালনা ব্যয়: অফিস ও প্রশাসনিক ব্যয় (১৬,৬৪,০০০ × ১০%) বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় (৩,৮৪,০০০ × ১৫%) | ১,৬৬,৪০০ ৫৭,৬০০ | ২,২৪,০০০ |
| নিট মুনাফা | ১,৯৯,০০০ |
সোনালী ফুডস লিমিটেড চলতি বছর ৬০,০০০ একক পণ্য ৩০ টাকা দরে বিক্রয় করেছে। তাদের ব্যয়সংক্রান্ত তথ্য: তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৪,০০০ একক, একক প্রতি ব্যয় ১৮ টাকা; তৈরি পণ্যের সমাপনী মজুদ ৯,০০০ একক; কাঁচামাল ব্যয় একক প্রতি ১২ টাকা; শ্রম ব্যয় একক প্রতি ৫ টাকা; কারখানা উপরিব্যয় শ্রম ব্যয়ের ৬০%; অফিস ও প্রশাসনিক ব্যয় উৎপাদন ব্যয়ের ১০%; বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় কারখানা উপরিব্যয়ের ২০%।
- ক)উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো।২
- খ)তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো।৪
- গ)নিট লাভ ও বিক্রয়ের উপর নিট লাভের হার নির্ণয় করো।৪
উত্তর সংকেত দেখো
একক প্রতি উৎপাদন ব্যয় = ১৩,০০,০০০ ÷ ৬৫,০০০ = ২০ টাকা। সমাপনী মজুদের মূল্য = ৯,০০০ × ২০ = ১,৮০,০০০ টাকা
বিক্রিত পণ্যের ব্যয় = ১৩,০০,০০০ + (৪,০০০ × ১৮ = ৭২,০০০) − ১,৮০,০০০ = ১১,৯২,০০০ টাকা।
মোট মুনাফা = ১৮,০০,০০০ − ১১,৯২,০০০ = ৬,০৮,০০০ টাকা।
পরিচালনা ব্যয় = (১৩,০০,০০০ × ১০% = ১,৩০,০০০) + (১,৯৫,০০০ × ২০% = ৩৯,০০০) = ১,৬৯,০০০ টাকা।
নিট মুনাফা = ৪,৩৯,০০০ টাকা। বিক্রয়ের উপর নিট লাভের হার = ৪,৩৯,০০০ ÷ ১৮,০০,০০০ × ১০০ = ২৪.৩৯% (প্রায়)
| বিবরণ | টাকা |
|---|---|
| ব্যবহৃত কাঁচামাল | ৯০,০০০ |
| মজুরি | ৫০,০০০ |
| কারখানা উপরিব্যয় | ৩০,০০০ |
| প্রশাসনিক উপরিব্যয় | ১০,০০০ |
- ক)বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো।২
- খ)উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো।৪
- গ)দরপত্র মূল্য নির্ধারণ করো।৪
নমুনা উত্তর দেখো
উৎপাদন ব্যয় বিবরণী
| বিবরণ | টাকা |
|---|---|
| ব্যবহৃত কাঁচামাল | ৯০,০০০ |
| যোগ: মজুরি | ৫০,০০০ |
| মুখ্য ব্যয় | ১,৪০,০০০ |
| যোগ: কারখানা উপরিব্যয় | ৩০,০০০ |
| উৎপাদন ব্যয় | ১,৭০,০০০ |
দরপত্র বিবরণী
| বিবরণ | টাকা |
|---|---|
| কাঁচামাল | ৮,০০০ |
| (+) মজুরি | ৫,০০০ |
| মুখ্য ব্যয় | ১৩,০০০ |
| (+) কারখানা উপরিব্যয় (৫,০০০ × ৬০%) | ৩,০০০ |
| উৎপাদন ব্যয় | ১৬,০০০ |
| (+) প্রশাসনিক উপরিব্যয় (১৬,০০০ × ৫.৮৮%) | ৯৪১ |
| মোট ব্যয় | ১৬,৯৪১ |
| (+) মুনাফা (১৬,৯৪১ × ৩০%) | ৫,০৮২ |
| দরপত্রের মূল্য | ২২,০২৩ |
১। প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার = কারখানা উপরিব্যয় ÷ প্রত্যক্ষ মজুরি × ১০০ = ৩০,০০০ ÷ ৫০,০০০ × ১০০ = ৬০%
২। উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার = প্রশাসনিক উপরিব্যয় ÷ উৎপাদন ব্যয় × ১০০ = ১০,০০০ ÷ ১,৭০,০০০ × ১০০ = ৫.৮৮% (প্রায়)
পদ্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এর গত বছরের উৎপাদন সংক্রান্ত তথ্য: ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০ টাকা; মজুরি ৮০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় ৪৮,০০০ টাকা; প্রশাসনিক উপরিব্যয় ২৪,৮০০ টাকা। একটি নতুন কার্যাদেশের জন্য দরপত্র মূল্য নির্ধারণ করতে হবে, যাতে কাঁচামাল ব্যয় ১০,০০০ টাকা, মজুরি ৬,০০০ টাকা এবং মোট ব্যয়ের উপর ২৫% মুনাফা ধরা হবে।
- ক)বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো।২
- খ)উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো।৪
- গ)দরপত্র মূল্য নির্ধারণ করো।৪
উত্তর সংকেত দেখো
দরপত্র: কাঁচামাল ১০,০০০ + মজুরি ৬,০০০ = মুখ্য ব্যয় ১৬,০০০; (+) কারখানা উপরিব্যয় (৬,০০০ × ৬০%) ৩,৬০০ = উৎপাদন ব্যয় ১৯,৬০০; (+) প্রশাসনিক উপরিব্যয় (১৯,৬০০ × ১০%) ১,৯৬০ = মোট ব্যয় ২১,৫৬০; (+) মুনাফা (২১,৫৬০ × ২৫%) ৫,৩৯০ = দরপত্র মূল্য ২৬,৯৫০ টাকা
| রাম | ৫০ ঘণ্টা |
| রহিম | ৬০ ঘণ্টা |
| জন | ৭২ ঘণ্টা |
- ক)ওভারটাইম বাবদ কে কত মজুরি পাবে নির্ণয় করো।২
- খ)শ্রমিকদের মজুরির পরিমাণ কত নির্ণয় করো।৪
- গ)শ্রমিকদের নেট মজুরির পরিমাণ কত নির্ণয় করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | রাম টাকা | রহিম টাকা | জন টাকা |
|---|---|---|---|
| মূল মজুরি (৪৮ ঘণ্টা × ১৫ টাকা) | ৭২০ | ৭২০ | ৭২০ |
| ওভারটাইম মজুরি | ৬০ | ৩৬০ | ৭২০ |
| মহার্ঘ ভাতা (৭২০ × ১০%) | ৭২ | ৭২ | ৭২ |
| যাতায়াত ভাতা (৭২০ × ১৫%) | ১০৮ | ১০৮ | ১০৮ |
| বাসস্থান ভাতা (৭২০ × ৫০%) | ৩৬০ | ৩৬০ | ৩৬০ |
| মোট মজুরি | ১,৩২০ | ১,৬২০ | ১,৯৮০ |
| বিবরণ | রাম টাকা | রহিম টাকা | জন টাকা |
|---|---|---|---|
| মোট মজুরি | ১,৩২০ | ১,৬২০ | ১,৯৮০ |
| (−) কর্তন সমূহ: ভবিষ্যৎ তহবিল (৭২০ × ১০%) | ৭২ | ৭২ | ৭২ |
| নিট মজুরি | ১,২৪৮ | ১,৫৪৮ | ১,৯০৮ |
একটি কারখানায় শ্রমিকেরা প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করে; সপ্তাহে ৫টি কর্মদিবস। স্বাভাবিক মজুরির হার ঘণ্টা প্রতি ২০ টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ। শ্রমিকেরা মহার্ঘ ভাতা বাবদ স্বাভাবিক মজুরির ১৫%, যাতায়াত ভাতা বাবদ ১০% এবং বাসস্থান ভাতা বাবদ ৪০% পায়। শ্রমিকেরা স্বাভাবিক মজুরির ১০% ভবিষ্য তহবিলে জমা দেয়। এক সপ্তাহে ২ জন শ্রমিকের প্রকৃত কর্মঘণ্টা — করিম ৪৬ ঘণ্টা, সেলিম ৫২ ঘণ্টা।
- ক)ওভারটাইম বাবদ কে কত মজুরি পাবে নির্ণয় করো।২
- খ)শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয় করো।৪
- গ)শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয় করো।৪
উত্তর সংকেত দেখো
করিম মোট মজুরি = ৮০০ + ২৪০ + ১২০ + ৮০ + ৩২০ = ১,৫৬০ টাকা
সেলিম মোট মজুরি = ৮০০ + ৪৮০ + ১২০ + ৮০ + ৩২০ = ১,৮০০ টাকা
করিম নিট মজুরি = ১,৫৬০ − ৮০ = ১,৪৮০ টাকা; সেলিম নিট মজুরি = ১,৮০০ − ৮০ = ১,৭২০ টাকা
| বিবরণ | তাসলিমা | মাধুরী |
|---|---|---|
| মূল বেতন | ৮,০০০ টাকা | ১০,০০০ টাকা |
| মহার্ঘ ভাতা | ২০% | ২০% |
| বাসস্থান ভাতা | ৫০% | ৫০% |
| যাতায়াত ভাতা (মাসিক) | ৮০০ টাকা | ১,০০০ টাকা |
| ওভারটাইম (ঘণ্টা) | ২২ ঘণ্টা | ২৮ ঘণ্টা |
| ভবিষ্য তহবিল কর্তন | ১০% | ১০% |
| সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন | ৩% | ৩% |
| অগ্রিম বেতন বাবদ কর্তন | – | ৬০০ টাকা |
| স্বাভাবিক কর্মঘণ্টা | ২০০ ঘণ্টা | ২০০ ঘণ্টা |
| ওভারটাইমের মজুরি স্বাভাবিক মজুরি হার দ্বিগুণ দেয়া হয় | ||
- ক)মাধুরীর ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো।২
- খ)কর্মীদ্বয়ের মোট বেতন নির্ণয় করো।৪
- গ)প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | তাসলিমা | মাধুরী | সর্বমোট |
|---|---|---|---|
| মূল বেতন | ৮,০০০ | ১০,০০০ | ১৮,০০০ |
| মহার্ঘ ভাতা | ১,৬০০ | ২,০০০ | ৩,৬০০ |
| বাসস্থান ভাতা | ৪,০০০ | ৫,০০০ | ৯,০০০ |
| যাতায়াত ভাতা | ৮০০ | ১,০০০ | ১,৮০০ |
| ওভারটাইম মজুরি | ১,৭৬০ | ২,৮০০ | ৪,৫৬০ |
| মোট বেতন | ১৬,১৬০ | ২০,৮০০ | ৩৬,৯৬০ |
১। মহার্ঘ ভাতা নির্ণয়: মহার্ঘ ভাতা = মূল বেতন × মহার্ঘ ভাতার শতকরা হার — তাসলিমা: ৮,০০০ × ২০% = ১,৬০০ টাকা; মাধুরী: ১০,০০০ × ২০% = ২,০০০ টাকা।
২। বাসস্থান ভাতা নির্ণয়: বাসস্থান ভাতা = মূল বেতন × বাসস্থান ভাতার শতকরা হার — তাসলিমা: ৮,০০০ × ৫০% = ৪,০০০ টাকা; মাধুরী: ১০,০০০ × ৫০% = ৫,০০০ টাকা।
৩। ওভারটাইম মজুরি নির্ণয়: ওভারটাইম মজুরি = ওভারটাইম ঘণ্টা × ওভারটাইম মজুরির হার — তাসলিমা: ২২ × (৮,০০০ ÷ ২০০) × ২ = ১,৭৬০ টাকা; মাধুরী: ২৮ × (১০,০০০ ÷ ২০০) × ২ = ২,৮০০ টাকা।
সাধারণ জাবেদা
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২০ খ্রি. জুন-৩০ | বেতন খরচ হিসাব — ডে. প্রদেয় বেতন হিসাব — ক্রে. (জুন মাসের অনুমোদিত বেতন হিসাবভুক্ত করা হলো।) | ৩৬,৯৬০ | ৩৬,৯৬০ | |
| জুন-৩০ | প্রদেয় বেতন হিসাব — ডে. প্রদেয় ভাউচার হিসাব — ক্রে. ভবিষ্য তহবিল হিসাব — ক্রে. অগ্রিম বেতন হিসাব — ক্রে. সামাজিক নিরাপত্তা তহবিল হিসাব — ক্রে. (নিট বেতন ও কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো।) | ৩৬,৯৬০ | ৩৪,০২০ ১,৮০০ ৬০০ ৫৪০ | |
| জুন-৩০ | প্রদেয় ভাউচার হিসাব — ডে. নগদান হিসাব — ক্রে. (নিট বেতন প্রদান করা হলো।) | ৩৪,০২০ | ৩৪,০২০ | |
| মোট = | ১,০৭,৯৪০ | ১,০৭,৯৪০ |
রূপসা ট্রেডার্স-এর দুজন কর্মী নাদিয়া ও ফাহিম। ২০২৬ সালের জুলাই মাসে তাদের বেতন সংক্রান্ত তথ্য: মূল বেতন — নাদিয়া ১২,০০০ টাকা, ফাহিম ১৫,০০০ টাকা; মহার্ঘ ভাতা উভয়ের ২০%; বাসস্থান ভাতা উভয়ের ৫০%; যাতায়াত ভাতা (মাসিক) — নাদিয়া ১,০০০ টাকা, ফাহিম ১,২০০ টাকা; ওভারটাইম — নাদিয়া ১০ ঘণ্টা, ফাহিম ২০ ঘণ্টা; ভবিষ্য তহবিল কর্তন উভয়ের ১০%; সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন উভয়ের ৩%; অগ্রিম বেতন বাবদ কর্তন — ফাহিম ৮০০ টাকা; স্বাভাবিক কর্মঘণ্টা উভয়ের ২০০ ঘণ্টা। ওভারটাইমের মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ।
- ক)ফাহিমের ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো।২
- খ)কর্মীদ্বয়ের মোট বেতন নির্ণয় করো।৪
- গ)প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।৪
উত্তর সংকেত দেখো
নাদিয়ার মোট বেতন = ১২,০০০ + ২,৪০০ + ৬,০০০ + ১,০০০ + ১,২০০ = ২২,৬০০ টাকা
ফাহিমের মোট বেতন = ১৫,০০০ + ৩,০০০ + ৭,৫০০ + ১,২০০ + ৩,০০০ = ২৯,৭০০ টাকা
সর্বমোট = ৫২,৩০০ টাকা
জাবেদা ৩টি — ১। বেতন খরচ ৫২,৩০০ ডে. / প্রদেয় বেতন ৫২,৩০০ ক্রে.। ২। প্রদেয় বেতন ৫২,৩০০ ডে. / প্রদেয় ভাউচার ৪৭,৯৯০, ভবিষ্য তহবিল ২,৭০০, সামাজিক নিরাপত্তা তহবিল ৮১০, অগ্রিম বেতন ৮০০ ক্রে.। ৩। প্রদেয় ভাউচার ৪৭,৯৯০ ডে. / নগদান ৪৭,৯৯০ ক্রে.।
জাবেদার মোট = ১,৫২,৫৯০ টাকা।
— মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —
- ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে।
- ২০২৫ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
- ২০২৪ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।


Leave a Reply