এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

অধ্যায় ১০: একতরফা দাখিলা পদ্ধতি — নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর (হিসাববিজ্ঞান ১ম পত্র)

অধ্যায় ১০: একতরফা দাখিলা পদ্ধতি — নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর

হিসাববিজ্ঞান প্রথম পত্র · দ্বাদশ শ্রেণি · পর্ব-০৯ (পাঠ পরিকল্পনা-০৯ অনুসারে) · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

কীভাবে ব্যবহার করবে: সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন থাকে — ক (২ নম্বর), খ (৪ নম্বর) ও গ (৪ নম্বর), মোট ১০ নম্বর। প্রতিটি প্রশ্ন আগে নিজে সমাধান করার চেষ্টা করো, তারপর “নমুনা উত্তর দেখো” বোতামে চাপ দাও। ৫টি নমুনা প্রশ্নই স্যারের লেকচার শিটের নমুনা প্রশ্ন ও নমুনা উত্তর।
“নিজেকে যাচাই করো” অংশ: প্রতিটি নমুনা প্রশ্নের পরে ঠিক একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ দেওয়া আছে। এগুলো বোর্ড প্রশ্নের ধাঁচে তৈরি অনুশীলন প্রশ্ন — কোনো নির্দিষ্ট শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়।
নমুনা প্রশ্ন ০১
জনাব রাজিব একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব রক্ষণ একতরফা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন। ২০১৯ সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
বিবরণ১ জানুয়ারি ২০১৯
টাকা
৩১ ডিসেম্বর ২০১৯
টাকা
হাতে নগদ১,৫০০১,৪০০
ব্যাংক উদ্বৃত্ত২,০০০ (ক্রে.)১৪,৫০০
মজুদ পণ্য৫,৫০০৫,০০০
প্রাপ্য হিসাব১০,০০০১৫,৫০০
প্রাপ্য নোট৩,০০০৪,৫০০
প্রদেয় হিসাব৬,৫০০১৭,৫০০
প্রদেয় নোট২,৫০০২,০০০
আসবাবপত্র১২,০০০১২,০০০
দালানকোঠা২৫,০০০
জনাব রাজিব প্রতি মাসে কারবার থেকে ৪০০ টাকা করে নগদ এবং এককালীন ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৪০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৫% হারে আদায়ের সঞ্চিতি রাখতে হবে। উত্তোলনের উপর ৫% হারে সুদ হিসাব করতে হবে।
  • ক)উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • খ)প্রারম্ভিক মূলধন ৪৬,০০০ টাকা হলে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে জনাব রাজিবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
✎ উৎস নথি সম্পর্কে: লেকচার শিটে এই লাইনটির ছাপা অস্পষ্ট (“…এর উপর ৫% হারে সুদ হিসাব করতে হবে”)। নমুনা উত্তরে সুদ শুধু নগদ উত্তোলনের উপর ধরা হয়েছে, তাই লাইনটি “উত্তোলনের উপর ৫% হারে সুদ” হিসেবে লেখা হলো।
নমুনা উত্তর দেখো
১(ক) নং প্রশ্নের উত্তর
উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের ওপর সুদ নির্ণয়:
বিবরণটাকাটাকা
উত্তোলন:
নগদ (৪০০ × ১২)
পণ্য

৪,৮০০
২,০০০
মোট উত্তোলন =৬,৮০০
আমরা জানি, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করলে উত্তোলনের ওপর সুদ নির্ণয়ের সূত্র হলো —
সুদ = মাসিক উত্তোলন × সুদের হার × ১২/২
= ৪০০ টাকা × ৫% × ১২/২ = ১২০ টাকা
নোট: সাধারণত পণ্য উত্তোলনের ওপর সুদ ধরা হয় না। তাই শুধু নগদ উত্তোলনের ওপর সুদ ধরা হয়েছে।
১(খ) নং প্রশ্নের উত্তর
জনাব রাজিব
লাভ-লোকসান বিবরণী
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণটাকাবিবরণটাকা
প্রারম্ভিক মূলধন
অতিরিক্ত মূলধন
অলিখিত অনাদায়ী পাওনা
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি (গণনা-১)
নিট মুনাফা (বৈষয়িক বিবরণীতে নীত)
৪৬,০০০
৪০,০০০
২,৫০০
৬৫০
১৬,১৭০
সমাপনী মূলধন (গণনা-২)
মোট উত্তোলন
উত্তোলনের সুদ
৯৮,৪০০
৬,৮০০
১২০
১,০৫,৩২০১,০৫,৩২০
প্রাসঙ্গিক গণনাসমূহ
১। অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়:
অনাদায়ী পাওনা সঞ্চিতি = (১৫,৫০০ − ২,৫০০) টাকা × ৫% = ৬৫০ টাকা
২। সমাপনী মূলধন নির্ণয়:
দায়সমূহটাকাসম্পদসমূহটাকা
প্রদেয় হিসাব
প্রদেয় নোট
মূলধন (পার্থক্যের পরিমাণ)
১৭,৫০০
২,০০০
৯৮,৪০০
হাতে নগদ
ব্যাংকে জমা
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব
প্রাপ্য নোট
আসবাবপত্র
দালানকোঠা
যন্ত্রপাতি
১,৪০০
১৪,৫০০
৫,০০০
১৫,৫০০
৪,৫০০
১২,০০০
২৫,০০০
৪০,০০০
১,১৭,৯০০১,১৭,৯০০
১(গ) নং প্রশ্নের উত্তর
জনাব রাজিব
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রস্তুতকৃত
দায়সমূহটাকাটাকাসম্পত্তি সমূহটাকাটাকা
প্রদেয় হিসাব
প্রদেয় নোট
প্রারম্ভিক মূলধন
(+) অতিরিক্ত মূলধন

(+) নিট মুনাফা

(−) মোট উত্তোলন

(−) উত্তোলনের সুদ


৪৬,০০০
৪০,০০০
৮৬,০০০
১৬,১৭০
১,০২,১৭০
৬,৮০০
৯৫,৩৭০
১২০
১৭,৫০০
২,০০০







৯৫,২৫০
হাতে নগদ
ব্যাংক উদ্বৃত্ত
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব
(−) অলিখিত অনাদায়ী পাওনা
(−) নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি

প্রাপ্য নোট
আসবাবপত্র
দালানকোঠা
যন্ত্রপাতি



১৫,৫০০
২,৫০০
৬৫০
১,৪০০
১৪,৫০০
৫,০০০



১২,৩৫০
৪,৫০০
১২,০০০
২৫,০০০
৪০,০০০
১,১৪,৭৫০১,১৪,৭৫০
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০১

জনাব সাব্বির একজন খুচরা ব্যবসায়ী; তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০২৫ সালে তাঁর ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:

বিবরণ১ জানুয়ারি ২০২৫
টাকা
৩১ ডিসেম্বর ২০২৫
টাকা
হাতে নগদ২,০০০২,৫০০
ব্যাংক উদ্বৃত্ত৩,০০০ (ক্রে.)১২,০০০
মজুদ পণ্য৮,০০০৭,০০০
প্রাপ্য হিসাব১২,০০০২০,০০০
প্রাপ্য নোট৪,০০০৫,০০০
প্রদেয় হিসাব৯,০০০১৫,০০০
প্রদেয় নোট৩,০০০২,৫০০
আসবাবপত্র১৫,০০০১৫,০০০
দালানকোঠা৩০,০০০৩০,০০০

তিনি প্রতি মাসে কারবার থেকে ৫০০ টাকা করে নগদ এবং এককালীন ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ব্যক্তিগত তহবিল থেকে ২৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রারম্ভিক মূলধন ৫৬,০০০ টাকা।

  • ক)উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • খ)২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
উত্তর সংকেত দেখো
(ক) নগদ উত্তোলন ৫০০ × ১২ = ৬,০০০ টাকা; পণ্য উত্তোলন ৩,০০০ টাকা → মোট উত্তোলন ৯,০০০ টাকা
উত্তোলনের সুদ = ৫০০ × ৫% × ১২/২ = ১৫০ টাকা (পণ্য উত্তোলনের ওপর সুদ ধরা হয় না)।
(খ) সমাপনী মূলধন = সম্পদ (২,৫০০ + ১২,০০০ + ৭,০০০ + ২০,০০০ + ৫,০০০ + ১৫,০০০ + ৩০,০০০ + ২৫,০০০ = ১,১৬,৫০০) − দায় (১৫,০০০ + ২,৫০০ = ১৭,৫০০) = ৯৯,০০০ টাকা
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি = (২০,০০০ − ৩,০০০) × ৫% = ৮৫০ টাকা।
ডান পাশ = ৯৯,০০০ + ৯,০০০ + ১৫০ = ১,০৮,১৫০ টাকা; বাম পাশের অন্যান্য দফা = ৫৬,০০০ + ২৫,০০০ + ৩,০০০ + ৮৫০ = ৮৪,৮৫০ টাকা → নিট মুনাফা ২৩,৩০০ টাকা
(গ) সমাপনী মূলধন = ৫৬,০০০ + ২৫,০০০ + ২৩,৩০০ − ৯,০০০ − ১৫০ = ৯৫,১৫০ টাকা।
প্রাপ্য হিসাব দেখাবে ২০,০০০ − ৩,০০০ − ৮৫০ = ১৬,১৫০ টাকা।
আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশের যোগফল ১,১২,৬৫০ টাকা।
নমুনা প্রশ্ন ০২
জনাব রায়হান একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করেন। ২০১৯ সালে তার ব্যবসার আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
বিবরণ৩১-১২-২০১৮
টাকা
৩১-১২-২০১৯
টাকা
হাতে নগদ৫০,০০০১,৬০,০০০
ব্যাংকে জমা৫০,০০০(ক্রে.) ১০,০০০
যন্ত্রপাতি৩০,০০০
১০% বিনিয়োগ৪০,০০০৪০,০০০
মজুদ পণ্য২০,০০০৬৫,০০০
বিবিধ দেনাদার৪০,০০০৬০,০০০
বিবিধ পাওনাদার৫০,০০০৭৫,০০০
প্রদেয় বিল২৫,০০০৩৫,০০০
জনাব রায়হান কারবার থেকে প্রতি মাসে ২,০০০ টাকা নগদ উত্তোলন করেন। এছাড়া তিনি কারবার থেকে ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। তিনি ০১-০৭-২০১৯ তারিখে কারবারের জন্য ২০,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। এই ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য ১৫,০০০ টাকা তিনি ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য:
১। বেতন বকেয়া রয়েছে ৪,০০০ টাকা।
২। অগ্রিম প্রদত্ত ভাড়া ৫,০০০ টাকা।
৩। বিবিধ দেনাদারের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
৪। যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর ১০% হারে অবচয় ধার্য করতে হয়।
  • ক)যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর খরচের পরিমাণ নির্ণয় করো।
  • খ)প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো।
  • গ)উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের জন্য লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
২(ক) নং প্রশ্নের উত্তর
যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর অবচয় নির্ণয়:
যন্ত্রপাতির অবচয় = যন্ত্রপাতির প্রারম্ভিক উদ্বৃত্ত × অবচয়ের হার
= ৩০,০০০ টাকা × ১০% = ৩,০০০ টাকা
ডেলিভারি ভ্যানের অবচয় = ডেলিভারি ভ্যানের ক্রয়মূল্য × অবচয়ের হার × ৬/১২
= ২০,০০০ টাকা × ১০% × ৬/১২ = ১,০০০ টাকা
২(খ) নং প্রশ্নের উত্তর
প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়:
বিবরণ৩১-১২-২০১৮
টাকা
৩১-১২-২০১৯
টাকা
সম্পদসমূহ:
হাতে নগদ
ব্যাংকে জমা
যন্ত্রপাতি
১০% বিনিয়োগ
মজুদ পণ্য
বিবিধ দেনাদার
ডেলিভারি ভ্যান

৫০,০০০
৫০,০০০
৩০,০০০
৪০,০০০
২০,০০০
৪০,০০০

১,৬০,০০০

৩০,০০০
৪০,০০০
৬৫,০০০
৬০,০০০
২০,০০০
মোট সম্পদ =২,৩০,০০০৩,৭৫,০০০
বাদ: দায়সমূহ:
ব্যাংক জমাতিরিক্ত
বিবিধ পাওনাদার
প্রদেয় বিল


৫০,০০০
২৫,০০০

১০,০০০
৭৫,০০০
৩৫,০০০
মোট দায় =৭৫,০০০১,২০,০০০
মূলধন (পার্থক্যের পরিমাণ)১,৫৫,০০০২,৫৫,০০০
২(গ) নং প্রশ্নের উত্তর
জনাব রায়হান
লাভ-লোকসান বিবরণী
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণটাকাবিবরণটাকা
প্রারম্ভিক মূলধন
অতিরিক্ত মূলধন
বকেয়া বেতন
নতুন অনাদায়ী পাওনা
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি
যন্ত্রপাতির অবচয়
ডেলিভারি ভ্যানের অবচয়
নিট লাভ (বৈষয়িক বিবৃতিতে নীত)
১,৫৫,০০০
১৫,০০০
৪,০০০
৫,০০০
২,৭৫০
৩,০০০
১,০০০
১,০৭,২৫০
সমাপনী মূলধন
উত্তোলন:
নগদ (২,০০০ × ১২) — ২৪,০০০
পণ্য — ৫,০০০

বিনিয়োগের সুদ (৪০,০০০ × ১০%)
অগ্রিম ভাড়া
২,৫৫,০০০



২৯,০০০
৪,০০০
৫,০০০
২,৯৩,০০০২,৯৩,০০০
নোট: নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি = (৬০,০০০ − ৫,০০০) × ৫% = ২,৭৫০ টাকা। ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসেবে ধরা হয়েছে।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০২

জনাব রুবেল একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০২৫ সালে তাঁর ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:

বিবরণ৩১-১২-২০২৪
টাকা
৩১-১২-২০২৫
টাকা
হাতে নগদ৪০,০০০১,২০,০০০
ব্যাংকে জমা৩০,০০০(ক্রে.) ৫,০০০
যন্ত্রপাতি৫০,০০০৫০,০০০
১২% বিনিয়োগ৫০,০০০৫০,০০০
মজুদ পণ্য২৫,০০০৫৫,০০০
বিবিধ দেনাদার৩৫,০০০৫০,০০০
বিবিধ পাওনাদার৪০,০০০৬০,০০০
প্রদেয় বিল২০,০০০৩০,০০০

তিনি প্রতি মাসে ১,৫০০ টাকা নগদ উত্তোলন করেন; এছাড়া ৪,০০০ টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। ০১-১০-২০২৫ তারিখে কারবারের জন্য ২৪,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন, যার জন্য ১০,০০০ টাকা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য: (১) বেতন বকেয়া ৩,০০০ টাকা। (২) অগ্রিম প্রদত্ত ভাড়া ৪,০০০ টাকা। (৩) বিবিধ দেনাদারের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্টের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি। (৪) যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর ১০% হারে অবচয়।

  • ক)যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো।
  • গ)লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
(ক) যন্ত্রপাতির অবচয় = ৫০,০০০ × ১০% = ৫,০০০ টাকা; ডেলিভারি ভ্যানের অবচয় = ২৪,০০০ × ১০% × ৩/১২ = ৬০০ টাকা
(খ) প্রারম্ভিক: মোট সম্পদ ২,৩০,০০০ − মোট দায় ৬০,০০০ = ১,৭০,০০০ টাকা
সমাপনী: মোট সম্পদ ৩,৪৯,০০০ (ভ্যান ২৪,০০০ সহ) − মোট দায় ৯৫,০০০ = ২,৫৪,০০০ টাকা
(গ) ডান পাশ = সমাপনী মূলধন ২,৫৪,০০০ + উত্তোলন ২২,০০০ (নগদ ১৮,০০০ + পণ্য ৪,০০০) + বিনিয়োগের সুদ ৬,০০০ + অগ্রিম ভাড়া ৪,০০০ = ২,৮৬,০০০ টাকা।
বাম পাশের অন্যান্য দফা = ১,৭০,০০০ + ১০,০০০ + ৩,০০০ + ৫,০০০ + ২,২৫০ + ৫,০০০ + ৬০০ = ১,৯৫,৮৫০ টাকা → নিট লাভ ৯০,১৫০ টাকা; দুই পাশের যোগফল ২,৮৬,০০০ টাকা।
নমুনা প্রশ্ন ০৩
জনাব শাওন তার হিসাবের বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের মূলধন ছিল ২,৫০,০০০ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
হিসাবের নামটাকা
নগদ তহবিল৭০,০০০
প্রাপ্য হিসাব২০,০০০
মজুদ পণ্য৪০,০০০
১৫% বিনিয়োগ৬০,০০০
যন্ত্রপাতি৫০,০০০
আসবাবপত্র৪৫,০০০
প্রদেয় হিসাব১০,০০০
বকেয়া বেতন৫,০০০
জনাব শাওন সারা বছর ধরে নগদ ১২,০০০ টাকা উত্তোলন করেন। ১ জুলাই ২০১৯ তারিখে তিনি ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা দিয়ে একটি মোটর গাড়ি ক্রয় করেন, যার অর্ধেক টাকা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য:
১। ব্যবসায়িক খরচ ২,০০০ টাকা বকেয়া রয়েছে।
২। বিনিয়োগের ছয় মাসের সুদ অনাদায়ী রয়েছে।
৩। আসবাবপত্রের উপর ১০% এবং যন্ত্রপাতির উপর ৫% অবচয় ধরতে হবে।
  • ক)সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • খ)জনাব শাওনের লাভ-লোকসান বিবরণী তৈরি করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের তার বৈষয়িক বিবৃতি প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
৩(ক) নং প্রশ্নের উত্তর
সমাপনী মূলধন নির্ণয়:
বিবরণটাকাটাকা
সমাপনী সম্পদসমূহ:
নগদ তহবিল
প্রাপ্য হিসাব
মজুদ পণ্য
১৫% বিনিয়োগ
যন্ত্রপাতি
আসবাবপত্র
মোটরগাড়ি

৭০,০০০
২০,০০০
৪০,০০০
৬০,০০০
৫০,০০০
৪৫,০০০
৪০,০০০
মোট =৩,২৫,০০০
বাদ: সমাপনী দায়সমূহ:
প্রদেয় হিসাব
বকেয়া বেতন

১০,০০০
৫,০০০
মোট =১৫,০০০
সমাপনী মূলধন৩,১০,০০০
৩(খ) নং প্রশ্নের উত্তর
জনাব শাওন
লাভ-লোকসান বিবরণী
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণটাকাটাকা
সমাপনী মূলধন
উত্তোলন
বিনিয়োগের প্রাপ্য সুদ (৬০,০০০ × ১৫% × ১/২)
৩,১০,০০০
১২,০০০
৪,৫০০
৩,২৬,৫০০
বাদ: প্রারম্ভিক মূলধন
অতিরিক্ত মূলধন (৪০,০০০ × ১/২)
বকেয়া ব্যবসায়িক খরচ
অবচয়সমূহ:
আসবাবপত্র (৪৫,০০০ × ১০%) — ৪,৫০০
যন্ত্রপাতি (৫০,০০০ × ৫%) — ২,৫০০
২,৫০,০০০
২০,০০০
২,০০০


৭,০০০
২,৭৯,০০০
নিট লাভ/আয় (বৈষয়িক বিবৃতিতে নীত)৪৭,৫০০
৩(গ) নং প্রশ্নের উত্তর
জনাব শাওন
বৈষয়িক বিবরণী / আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রস্তুতকৃত
বিবরণটাকাটাকা
নগদ তহবিল
প্রাপ্য হিসাব
মজুদ পণ্য
১৫% বিনিয়োগ
বিনিয়োগের প্রাপ্য সুদ
আসবাবপত্র — ৪৫,০০০
(−) অবচয় — ৪,৫০০
যন্ত্রপাতি — ৫০,০০০
(−) অবচয় — ২,৫০০
মোটরগাড়ি
৭০,০০০
২০,০০০
৪০,০০০
৬০,০০০
৪,৫০০

৪০,৫০০

৪৭,৫০০
৪০,০০০
মোট সম্পত্তি =৩,২২,৫০০
প্রদেয় হিসাব
বকেয়া বেতন
বকেয়া ব্যবসায়ী খরচ
প্রারম্ভিক মূলধন — ২,৫০,০০০
(+) অতিরিক্ত মূলধন — ২০,০০০
(+) নিট মুনাফা — ৪৭,৫০০
(−) উত্তোলন — ১২,০০০
১০,০০০
৫,০০০
২,০০০



৩,০৫,৫০০
মোট দায় ও মালিকানা স্বত্ব =৩,২২,৫০০
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৩

জনাব তানভীর দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না। ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে তাঁর ব্যবসায়ের মূলধন ছিল ২,০০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তাঁর আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:

হিসাবের নামটাকা
নগদ তহবিল৬০,০০০
প্রাপ্য হিসাব২৫,০০০
মজুদ পণ্য৩৫,০০০
১২% বিনিয়োগ৫০,০০০
যন্ত্রপাতি৪০,০০০
আসবাবপত্র৩০,০০০
মোটরসাইকেল৩০,০০০
প্রদেয় হিসাব১৫,০০০
বকেয়া বেতন৪,০০০

তিনি সারা বছরে নগদ ১৫,০০০ টাকা উত্তোলন করেন। ১ জুলাই ২০২৫ তারিখে ব্যবসায়ের জন্য ৩০,০০০ টাকায় একটি মোটরসাইকেল ক্রয় করেন, যার অর্ধেক টাকা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য: (১) ব্যবসায়িক খরচ ৩,০০০ টাকা বকেয়া। (২) বিনিয়োগের ছয় মাসের সুদ অনাদায়ী। (৩) আসবাবপত্রের উপর ১০% ও যন্ত্রপাতির উপর ৫% অবচয় ধরতে হবে।

  • ক)সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • খ)লাভ-লোকসান বিবরণী তৈরি করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের বৈষয়িক বিবৃতি প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
(ক) সমাপনী সম্পদ = ৬০,০০০ + ২৫,০০০ + ৩৫,০০০ + ৫০,০০০ + ৪০,০০০ + ৩০,০০০ + ৩০,০০০ = ২,৭০,০০০ টাকা; সমাপনী দায় = ১৫,০০০ + ৪,০০০ = ১৯,০০০ টাকা → সমাপনী মূলধন ২,৫১,০০০ টাকা
(খ) সমাপনী মূলধন ২,৫১,০০০ + উত্তোলন ১৫,০০০ + বিনিয়োগের প্রাপ্য সুদ (৫০,০০০ × ১২% × ১/২ = ৩,০০০) = ২,৬৯,০০০ টাকা।
বাদ: প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ + অতিরিক্ত মূলধন ১৫,০০০ + বকেয়া ব্যবসায়িক খরচ ৩,০০০ + অবচয় ৫,০০০ (আসবাবপত্র ৩,০০০ + যন্ত্রপাতি ২,০০০) = ২,২৩,০০০ টাকা → নিট লাভ ৪৬,০০০ টাকা
(গ) সম্পত্তির পাশে আসবাবপত্র ২৭,০০০ ও যন্ত্রপাতি ৩৮,০০০ দেখাবে, সঙ্গে বিনিয়োগের প্রাপ্য সুদ ৩,০০০।
মালিকানা স্বত্ব = ২,০০,০০০ + ১৫,০০০ + ৪৬,০০০ − ১৫,০০০ = ২,৪৬,০০০ টাকা।
দুই পাশের যোগফল ২,৬৮,০০০ টাকা।
নমুনা প্রশ্ন ০৪
মি. মান্নান একজন খুচরা ব্যবসায়ী। তিনি কারবারের হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাঁর কারবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
দায়সমূহটাকাসম্পত্তিসমূহটাকা
১০% ঋণ
প্রদেয় হিসাব
বকেয়া মজুরি
মূলধন
১,৪০,০০০
১,০০,০০০
১০,০০০
৭,২০,০০০
নগদ তহবিল
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব
অগ্রিম বেতন
আসবাবপত্র
ইমারত
২০,০০০
১,৪৫,০০০
২,০০,০০০
১৫,০০০
১,৯০,০০০
৪,০০,০০০
৯,৭০,০০০৯,৭০,০০০
২০১৯ সালের ৩১ ডিসেম্বর কারবারের সম্পদ ও দায় ছিল নিম্নরূপ: প্রাপ্য হিসাব ১,৭০,০০০ টাকা; মজুদ পণ্য ১,৪০,০০০ টাকা; নগদ তহবিল ৪০,০০০ টাকা; প্রদেয় হিসাব ১,২০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি:
১। ২০১৯ সালের ৩০ জুন তারিখে ১০% ঋণের ৪০,০০০ টাকা পরিশোধ করা হয়।
২। মি. মান্নান নিজ প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে ৩,০০০ টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করেন।
৩। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ১ জুলাই ২০১৯ তারিখে ১,২০,০০০ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন।
৪। মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।
  • ক)মূলধন ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • খ)সমাপনী মূলধন ৮,১৫,০০০ টাকা ধরে কারবারের নিট লাভ বা ক্ষতি নিরূপণ করো।
  • গ)২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে বৈষয়িক বিবৃতি তৈরি করো।
নমুনা উত্তর দেখো
৪(ক) নং প্রশ্নের উত্তর
মূলধন ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়:
বিবরণটাকাটাকা
মূলধনের সুদ:
প্রারম্ভিক মূলধন (৭,২০,০০০ × ৫%)
অতিরিক্ত মূলধন (১,২০,০০০ × ৫% × ১/২)

৩৬,০০০
৩,০০০


৩৯,০০০
উত্তোলনের সুদ:
উত্তোলনের সুদ (৩,০০০ × ৫% × ১১/২)

৮২৫
নোট: প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করা হলে গড় সময় ধরা হয় ১১/২ মাস।
৪(খ) নং প্রশ্নের উত্তর
মি. মান্নান
লাভ-লোকসান বিবরণী
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণটাকাটাকা
সমাপনী মূলধন
উত্তোলন (৩,০০০ × ১২)
উত্তোলনের সুদ
৮,১৫,০০০
৩৬,০০০
৮২৫
৮,৫১,৮২৫
বাদ: প্রারম্ভিক মূলধন
অতিরিক্ত মূলধন
মূলধনের সুদ
ঋণের সুদ (নোট-১)
৭,২০,০০০
১,২০,০০০
৩৯,০০০
১২,০০০
৮,৯১,০০০
নিট ক্ষতি (বৈষয়িক বিবরণীতে স্থানান্তরিত)৩৯,১৭৫
প্রাসঙ্গিক গণনা ও নোট — ১। ঋণের সুদ নির্ণয়:
বিবরণগণনাটাকা
প্রারম্ভিক ঋণের জের
ঋণ পরিশোধ
১,০০,০০০ × ১০%
৪০,০০০ × ১০% × ৬/১২
১০,০০০
২,০০০
১২,০০০
৪(গ) নং প্রশ্নের উত্তর
মি. মান্নান
বৈষয়িক বিবরণী
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত
বিবরণটাকাটাকা
প্রাপ্য হিসাব
মজুদ পণ্য
নগদ তহবিল
আসবাবপত্র
ইমারত
ডেলিভারি ভ্যান
১,৭০,০০০
১,৪০,০০০
৪০,০০০
১,৯০,০০০
৪,০০,০০০
১,২০,০০০
মোট সম্পদ =১০,৬০,০০০
প্রদেয় হিসাব
ব্যাংক জমাতিরিক্ত
ঋণের বকেয়া সুদ
১০% ঋণ (১,৪০,০০০ − ৪০,০০০)
১,২০,০০০
২৫,০০০
১২,০০০
১,০০,০০০
প্রারম্ভিক মূলধন
(+) অতিরিক্ত মূলধন

(+) মূলধনের সুদ

(−) নিট ক্ষতি

(−) উত্তোলন (৩,০০০ × ১২)

(−) উত্তোলনের সুদ
৭,২০,০০০
১,২০,০০০
৮,৪০,০০০
৩৯,০০০
৮,৭৯,০০০
৩৯,১৭৫
৮,৩৯,৮২৫
৩৬,০০০
৮,০৩,৮২৫
৮২৫









৮,০৩,০০০
মোট দায় ও মালিকানাস্বত্ব =১০,৬০,০০০
✎ উৎস নথির সংশোধন: লেকচার শিটে বৈষয়িক বিবরণীর প্রথম দায়টি “প্রদেয় বিল” লেখা হলেও প্রশ্নে দেওয়া আছে “প্রদেয় হিসাব ১,২০,০০০ টাকা”। তাই এখানে প্রদেয় হিসাব লেখা হয়েছে।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৪

মি. সোহেল একজন খুচরা ব্যবসায়ী; তিনি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন না। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাঁর কারবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:

দায়সমূহটাকাসম্পত্তিসমূহটাকা
১২% ঋণ
প্রদেয় হিসাব
বকেয়া মজুরি
মূলধন
১,০০,০০০
৮০,০০০
৮,০০০
৫,৫০,০০০
নগদ তহবিল
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব
অগ্রিম বেতন
আসবাবপত্র
ইমারত
২৫,০০০
১,২০,০০০
১,৫০,০০০
১৩,০০০
১,৫০,০০০
২,৮০,০০০
৭,৩৮,০০০৭,৩৮,০০০

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কারবারের সম্পদ ও দায় ছিল: প্রাপ্য হিসাব ১,৩০,০০০ টাকা; মজুদ পণ্য ১,১০,০০০ টাকা; নগদ তহবিল ৩০,০০০ টাকা; প্রদেয় হিসাব ৯০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: (১) ২০২৫ সালের ৩০ জুন তারিখে ১২% ঋণের ২০,০০০ টাকা পরিশোধ করা হয়। (২) তিনি প্রতি মাসের শেষ তারিখে ২,০০০ টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করেন। (৩) ১ জুলাই ২০২৫ তারিখে ব্যক্তিগত তহবিল থেকে ৮০,০০০ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। (৪) মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।

  • ক)মূলধন ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • খ)সমাপনী মূলধন ৬,০০,০০০ টাকা ধরে নিট লাভ বা ক্ষতি নিরূপণ করো।
  • গ)২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে বৈষয়িক বিবৃতি তৈরি করো।
উত্তর সংকেত দেখো
(ক) মূলধনের সুদ = ৫,৫০,০০০ × ৫% = ২৭,৫০০ + ৮০,০০০ × ৫% × ১/২ = ২,০০০ → ২৯,৫০০ টাকা
উত্তোলনের সুদ = ২,০০০ × ৫% × ১১/২ = ৫৫০ টাকা
(খ) সমাপনী মূলধন ৬,০০,০০০ + উত্তোলন ২৪,০০০ + উত্তোলনের সুদ ৫৫০ = ৬,২৪,৫৫০ টাকা।
বাদ: প্রারম্ভিক মূলধন ৫,৫০,০০০ + অতিরিক্ত মূলধন ৮০,০০০ + মূলধনের সুদ ২৯,৫০০ + ঋণের সুদ ১০,৮০০ (৮০,০০০ × ১২% = ৯,৬০০ এবং ২০,০০০ × ১২% × ৬/১২ = ১,২০০) = ৬,৭০,৩০০ টাকা → নিট ক্ষতি ৪৫,৭৫০ টাকা
(গ) মোট সম্পদ = ১,৩০,০০০ + ১,১০,০০০ + ৩০,০০০ + ১,৫০,০০০ + ২,৮০,০০০ + ৮০,০০০ = ৭,৮০,০০০ টাকা
দায় = ৯০,০০০ + ২০,০০০ + ১০,৮০০ + ৮০,০০০ = ২,০০,৮০০ টাকা; মালিকানাস্বত্ব = ৫,৫০,০০০ + ৮০,০০০ + ২৯,৫০০ − ৪৫,৭৫০ − ২৪,০০০ − ৫৫০ = ৫,৭৯,২০০ টাকা। দুই পাশের যোগফল ৭,৮০,০০০ টাকা।
নমুনা প্রশ্ন ০৫
জনাব করিম একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। নগদান বই বিশ্লেষণ করে ২০১৯ সালের নিম্নলিখিত হিসাব তথ্যাদি প্রদর্শিত হয়:
প্রাপ্তিসমূহটাকাপ্রদানসমূহটাকা
প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি
অতিরিক্ত মূলধন
৫৫,০০০
১৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত (০১/০১/১৯)
প্রদেয় হিসাবকে প্রদান
সাধারণ খরচ
উত্তোলন
ভাড়া
ব্যাংক জমা (৩১/১২/১৯)
নগদ জমা (৩১/১২/১৯)
৯,০০০
২৪,০০০
১১,০০০
৬,০০০
১২,০০০
৬,০০০
২,০০০
৭০,০০০৭০,০০০
অন্যান্য তথ্য:
হিসাবের নাম০১-০১-২০১৯
টাকা
৩১-১২-২০১৯
টাকা
আসবাবপত্র১০,০০০১০,০০০
যন্ত্রপাতি২০,০০০২০,০০০
মজুদ পণ্য২০,০০০২১,০০০
প্রাপ্য হিসাব৫৫,০০০৭৫,০০০
প্রদেয় হিসাব২০,০০০২৫,০০০
আসবাবপত্র ও যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করো এবং প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো।
  • ক)প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
  • খ)ধারে বিক্রয় ও ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)নিট লাভ ১৭,২৫০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
৫(ক) নং প্রশ্নের উত্তর
প্রারম্ভিক মূলধন নির্ণয়:
বিবরণটাকাটাকা
প্রারম্ভিক সম্পদসমূহ:
আসবাবপত্র
যন্ত্রপাতি
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব

১০,০০০
২০,০০০
২০,০০০
৫৫,০০০
মোট সম্পদ =১,০৫,০০০
বাদ: প্রারম্ভিক দায়সমূহ:
প্রদেয় হিসাব
ব্যাংক জমাতিরিক্ত

২০,০০০
৯,০০০
মোট দায় =২৯,০০০
প্রারম্ভিক মূলধন (পার্থক্যের পরিমাণ)৭৬,০০০
৫(খ) নং প্রশ্নের উত্তর
ধারে বিক্রয় ও ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয়:
প্রাপ্য হিসাব
ডে. — বিবরণটাকাক্রে. — বিবরণটাকা
ব্যালেন্স বি/ডি
ধারে বিক্রয় (পার্থক্যের পরিমাণ)
৫৫,০০০
৭৫,০০০
নগদান হিসাব (প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত)
ব্যালেন্স সি/ডি
৫৫,০০০
৭৫,০০০
১,৩০,০০০১,৩০,০০০
প্রদেয় হিসাব
ডে. — বিবরণটাকাক্রে. — বিবরণটাকা
নগদান হিসাব (প্রদেয় হিসাবকে প্রদান)
ব্যালেন্স সি/ডি
২৪,০০০
২৫,০০০
ব্যালেন্স বি/ডি
ধারে ক্রয় (পার্থক্যের পরিমাণ)
২০,০০০
২৯,০০০
৪৯,০০০৪৯,০০০
৫(গ) নং প্রশ্নের উত্তর
জনাব করিম
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রস্তুতকৃত
বিবরণটাকাটাকা
নগদ জমা
ব্যাংকে জমা
মজুদ পণ্য
প্রাপ্য হিসাব — ৭৫,০০০
বাদ: নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি — ৩,৭৫০
আসবাবপত্র — ১০,০০০
(−) অবচয় — ১,০০০
যন্ত্রপাতি — ২০,০০০
(−) অবচয় — ২,০০০
২,০০০
৬,০০০
২১,০০০

৭১,২৫০

৯,০০০

১৮,০০০
মোট সম্পদ =১,২৭,২৫০
দায়সমূহ ও মালিকানা স্বত্ব:
প্রদেয় হিসাব
মালিকানা স্বত্ব:
প্রারম্ভিক মূলধন — ৭৬,০০০
(+) অতিরিক্ত মূলধন — ১৫,০০০
= ৯১,০০০
(+) নিট লাভ — ১৭,২৫০
= ১,০৮,২৫০
(−) উত্তোলন — ৬,০০০

২৫,০০০






১,০২,২৫০
মোট দায় ও মালিকানা স্বত্ব =১,২৭,২৫০
প্রাসঙ্গিক গণনা
১। প্রাপ্য হিসাবের সমাপনী জেরের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি = ৭৫,০০০ × ৫% = ৩,৭৫০ টাকা
২। আসবাবপত্র ও যন্ত্রপাতির প্রারম্ভিক ও সমাপনী মূল্য একই। অর্থাৎ চলতি হিসাবকালে কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করা হয়নি। ফলে সম্পত্তির প্রারম্ভিক মূল্যের উপর সম্পূর্ণ বছরের অবচয় ধার্য করা হয়েছে —
(ক) আসবাবপত্র = ১০,০০০ × ১০% = ১,০০০ টাকা
(খ) যন্ত্রপাতি = ২০,০০০ × ১০% = ২,০০০ টাকা
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৫

জনাব মামুন একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। নগদান বই বিশ্লেষণ করে ২০২৫ সালের নিম্নলিখিত তথ্য পাওয়া যায়:

প্রাপ্তিসমূহটাকাপ্রদানসমূহটাকা
প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি
অতিরিক্ত মূলধন
৬৫,০০০
২০,০০০
ব্যাংক জমাতিরিক্ত (০১/০১/২৫)
প্রদেয় হিসাবকে প্রদান
সাধারণ খরচ
উত্তোলন
ভাড়া
ব্যাংক জমা (৩১/১২/২৫)
নগদ জমা (৩১/১২/২৫)
৭,০০০
৩০,০০০
১৪,০০০
৮,০০০
১৫,০০০
৮,০০০
৩,০০০
৮৫,০০০৮৫,০০০
হিসাবের নাম০১-০১-২০২৫
টাকা
৩১-১২-২০২৫
টাকা
আসবাবপত্র১২,০০০১২,০০০
যন্ত্রপাতি২৫,০০০২৫,০০০
মজুদ পণ্য১৮,০০০২২,০০০
প্রাপ্য হিসাব৬৫,০০০৮০,০০০
প্রদেয় হিসাব২৫,০০০৩২,০০০

আসবাবপত্র ও যন্ত্রপাতির উপর ১০% অবচয় এবং প্রাপ্য হিসাবের সমাপনী জেরের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।

  • ক)প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
  • খ)ধারে বিক্রয় ও ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)নিট লাভ ১০,৩০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
(ক) প্রারম্ভিক সম্পদ = ১২,০০০ + ২৫,০০০ + ১৮,০০০ + ৬৫,০০০ = ১,২০,০০০ টাকা; প্রারম্ভিক দায় = প্রদেয় হিসাব ২৫,০০০ + ব্যাংক জমাতিরিক্ত ৭,০০০ = ৩২,০০০ টাকা → প্রারম্ভিক মূলধন ৮৮,০০০ টাকা
(খ) প্রাপ্য হিসাব: ৬৫,০০০ + ধারে বিক্রয় = ৬৫,০০০ + ৮০,০০০ → ধারে বিক্রয় ৮০,০০০ টাকা
প্রদেয় হিসাব: ৩০,০০০ + ৩২,০০০ = ২৫,০০০ + ধারে ক্রয় → ধারে ক্রয় ৩৭,০০০ টাকা
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি = ৮০,০০০ × ৫% = ৪,০০০ টাকা; অবচয় — আসবাবপত্র ১,২০০ ও যন্ত্রপাতি ২,৫০০ টাকা।
সম্পদ = নগদ ৩,০০০ + ব্যাংক ৮,০০০ + মজুদ ২২,০০০ + প্রাপ্য হিসাব ৭৬,০০০ + আসবাবপত্র ১০,৮০০ + যন্ত্রপাতি ২২,৫০০ = ১,৪২,৩০০ টাকা
মালিকানা স্বত্ব = ৮৮,০০০ + ২০,০০০ + ১০,৩০০ − ৮,০০০ = ১,১০,৩০০ টাকা; প্রদেয় হিসাব ৩২,০০০ টাকা। দুই পাশের যোগফল ১,৪২,৩০০ টাকা।
প্রিয় শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ১ম পত্রের শেষ অধ্যায় “একতরফা দাখিলা পদ্ধতি” আসলে অসম্পূর্ণ হিসাব থেকে ফলাফল বের করার কৌশল। এখানে স্যারের লেকচার শিটের ৫টি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার পূর্ণ নমুনা উত্তর দেওয়া হলো, আর প্রতিটির পরে ঠিক একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ যুক্ত করা হয়েছে। এই অধ্যায়ে তিনটি পথ বারবার ঘুরে আসে — (১) বিবৃতি পদ্ধতি: সমাপনী মূলধন − প্রারম্ভিক মূলধন ± সমন্বয় = লাভ/ক্ষতি; (২) রূপান্তর পদ্ধতি: প্রাপ্য ও প্রদেয় হিসাব খুলে ধারে বিক্রয় ও ধারে ক্রয় বের করা; (৩) আর্থিক অবস্থার বিবরণী তৈরি। মনে রাখবে, উত্তোলনের সুদের গড় সময় নির্ভর করে উত্তোলনের তারিখের ওপর — মাসের শুরুতে ১৩/২, সারা বছর সমানভাবে ১২/২ এবং মাসের শেষে ১১/২। আর পণ্য উত্তোলনের ওপর সাধারণত সুদ ধরা হয় না।
— মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
📌 অধ্যায় ১০ · একতরফা দাখিলা পদ্ধতি — কোন বছরের বোর্ড প্রশ্ন অনুশীলন করবে

তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —

  • ২০১৬, ২০১৭ ও ২০১৮ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন — এই অধ্যায়ের মূল অনুশীলন এখানেই। কারণ ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টি ছিল না, ফলে ২০২৪ ও ২০২৫ সালের বোর্ড প্রশ্নে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন নেই।
  • ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে। ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তাই এ বছরের প্রশ্নে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে — দেখে নিয়ে সমাধান করবে।
মনে রাখবে: ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসে এবং অনিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে।
একটি বিশেষ পরামর্শ: ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হওয়ায় হিসাববিজ্ঞান ১ম পত্রের হিসাববিজ্ঞানের নীতিমালা, প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণএকতরফা দাখিলা পদ্ধতি — এই তিনটি অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। তাই ওই তিনটি অধ্যায়ের জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের বোর্ড প্রশ্নগুলো চর্চা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত