এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

অধ্যায় ১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব — সকল বোর্ড ২০২৬-এর প্রশ্ন ও সমাধান (হিসাববিজ্ঞান ২য় পত্র)

এইচএসসি ২০২৬ · সকল শিক্ষা বোর্ড (চট্টগ্রাম বোর্ড ছাড়া) · অধ্যায় ১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন হয়েছে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে — শুধু চট্টগ্রাম বোর্ড ছাড়া, যার পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়েছিল। সেই প্রশ্নপত্র থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন১টি সৃজনশীল প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে — নিচে সেগুলোই উত্তর ও পূর্ণ সমাধানসহ দেওয়া হলো।

সম্পূর্ণ প্রশ্নপত্র দুটি একসাথে দেখতে চাইলে: বহুনির্বাচনি প্রশ্নপত্র (পরীক্ষা মোডসহ) · সৃজনশীল প্রশ্নপত্র ও সমাধান
অধ্যায় ১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব — সকল বোর্ড ২০২৬-এর বহুনির্বাচনি প্রশ্ন
এই অধ্যায় থেকে আসা ৪টি প্রশ্ন · অপশনে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা · পরীক্ষা মোডে নিজেকে যাচাই করো

অধ্যায় ১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব — সকল বোর্ড ২০২৬-এর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র · দ্বাদশ শ্রেণি · এইচএসসি ২০২৬ বোর্ড প্রশ্ন · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

কীভাবে ব্যবহার করবে: সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন থাকে — ক (২ নম্বর), খ (৪ নম্বর) ও গ (৪ নম্বর), মোট ১০ নম্বর। প্রতিটি প্রশ্ন আগে নিজে সমাধান করার চেষ্টা করো, তারপর “নমুনা উত্তর দেখো” বোতামে চাপ দাও। নিচের সৃজনশীল প্রশ্নটি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র থেকে নেওয়া — এই অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নটি প্রকৃত বোর্ড প্রশ্ন, তবে নমুনা উত্তর এই ওয়েবসাইটের জন্য তৈরি সমাধান — কোনো শিক্ষা বোর্ডের প্রকাশিত উত্তর নয়; প্রশ্নপত্রের উত্তরমালার চূড়ান্ত সংখ্যার সাথে মিলিয়ে দেখা হয়েছে।
“নিজেকে যাচাই করো” অংশ: প্রতিটি নমুনা প্রশ্নের পরে ঠিক একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ দেওয়া আছে। এগুলো বোর্ড প্রশ্নের ধাঁচে তৈরি অনুশীলন প্রশ্ন — কোনো নির্দিষ্ট শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়।
প্রশ্ন ০৫ · খ বিভাগ · সকল বোর্ড ২০২৬

গ্রীন ক্লাবের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ:

প্রাপ্তিসমূহটাকাপ্রদানসমূহটাকা
উদ্বৃত্ত১৫,০০০মজুরি২৪,০০০
চাঁদা: বিগত বছরের৫,০০০বেতন৩৬,০০০
চলতি বছরের৯২,০০০স্টেশনারি১০,০০০
আগামী বছরের৭,০০০বিনিয়োগ৫০,০০০
আজীবন সদস্যের চাঁদা৩০,০০০খেলার সরঞ্জাম ক্রয়২০,০০০
বিনিয়োগের সুদ৫,০০০বিবিধ খরচ১০,০০০
খেলা থেকে আয়২৮,০০০ভাড়া৬৪,০০০
অনুদান (৪০% মুনাফা জাতীয়)৬০,০০০উদ্বৃত্ত২৮,০০০
মোট২,৪২,০০০মোট২,৪২,০০০
২০২৫ সালের ১ জানুয়ারি ক্লাবের সম্পদ: বিনিয়োগ ৫০,০০০ টাকা; দালানকোঠা ১,৫০,০০০ টাকা এবং আসবাবপত্র ৫০,০০০ টাকা।

অন্যান্য তথ্যাবলি: (১) বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ ১,০০,০০০ টাকা। (২) প্রদত্ত বেতনের ১০,০০০ টাকা বিগত বছরের এবং এই বছরের বেতন ১২,০০০ টাকা বকেয়া রয়েছে। (৩) আসবাবপত্রের অবচয় ১০% ধরতে হবে।
✎ উৎস প্রশ্নপত্রে চাঁদার বছরগুলো ছাপা হয়েছে ২০২৩, ২০২৪ ও ২০২৫। কিন্তু হিসাবটি ২০২৫ সালের, তাই বছরগুলো হবে যথাক্রমে ২০২৪ (বিগত), ২০২৫ (চলতি) ও ২০২৬ (আগামী) — উত্তরমালার প্রারম্ভিক মূলধন তহবিল ২,৬০,০০০ টাকার সাথেও এটিই মেলে। এখানে সেভাবেই দেখানো হলো।
  • ক)প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ কত?
  • খ)২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
ক নং প্রশ্নের উত্তর
প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় (০১-০১-২০২৫)
বিবরণটাকাটাকা
সম্পদসমূহ:
নগদ উদ্বৃত্ত১৫,০০০
বিনিয়োগ৫০,০০০
দালানকোঠা১,৫০,০০০
আসবাবপত্র৫০,০০০
প্রাপ্য চাঁদা (বিগত বছরের)৫,০০০২,৭০,০০০
বাদ: দায়সমূহ
বকেয়া বেতন১০,০০০
প্রারম্ভিক মূলধন তহবিল২,৬০,০০০
খ নং প্রশ্নের উত্তর
গ্রীন ক্লাব — আয়-ব্যয় হিসাব (৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য)
ব্যয়সমূহটাকাআয়সমূহটাকা
মজুরি২৪,০০০চাঁদা (বার্ষিক প্রাপ্য)১,০০,০০০
বেতন (৩৬,০০০ − ১০,০০০ + ১২,০০০)৩৮,০০০বিনিয়োগের সুদ৫,০০০
স্টেশনারি১০,০০০খেলা থেকে আয়২৮,০০০
বিবিধ খরচ১০,০০০অনুদান (৬০,০০০ × ৪০%)২৪,০০০
ভাড়া৬৪,০০০
আসবাবপত্রের অবচয় (৫০,০০০ × ১০%)৫,০০০
ব্যয়াতিরিক্ত আয়৬,০০০
মোট১,৫৭,০০০মোট১,৫৭,০০০
কোনগুলো আয়-ব্যয় হিসাবে আসেনি, খেয়াল করো: আজীবন সদস্যের চাঁদা ৩০,০০০ টাকা ও অনুদানের মূলধন জাতীয় অংশ ৩৬,০০০ টাকা সরাসরি মূলধন তহবিলে যাবে; বিনিয়োগ ৫০,০০০ ও খেলার সরঞ্জাম ২০,০০০ টাকা সম্পদ ক্রয়; আর চাঁদা নেওয়া হয়েছে প্রাপ্তি (৯২,০০০) নয়, বার্ষিক প্রাপ্য ১,০০,০০০ টাকা
গ নং প্রশ্নের উত্তর
গ্রীন ক্লাব — আর্থিক অবস্থার বিবরণী (৩১ ডিসেম্বর ২০২৫)
মূলধন তহবিল ও দায়টাকাসম্পত্তিসমূহটাকা
মূলধন তহবিল:নগদ উদ্বৃত্ত২৮,০০০
প্রারম্ভিক জের ২,৬০,০০০বিনিয়োগ (৫০,০০০ + ৫০,০০০)১,০০,০০০
যোগ: আজীবন সদস্যের চাঁদা ৩০,০০০দালানকোঠা১,৫০,০০০
যোগ: অনুদান (মূলধন জাতীয় ৬০%) ৩৬,০০০আসবাবপত্র ৫০,০০০
যোগ: ব্যয়াতিরিক্ত আয় ৬,০০০৩,৩২,০০০বাদ: অবচয় ৫,০০০৪৫,০০০
বকেয়া বেতন১২,০০০খেলার সরঞ্জাম২০,০০০
অগ্রিম চাঁদা (আগামী বছরের)৭,০০০প্রাপ্য চাঁদা (১,০০,০০০ − ৯২,০০০)৮,০০০
মোট৩,৫১,০০০মোট৩,৫১,০০০
নিজেকে যাচাই করো

নীলাচল ক্লাবের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রাপ্তি ও প্রদান হিসাব:

প্রাপ্তিসমূহটাকাপ্রদানসমূহটাকা
উদ্বৃত্ত১২,০০০মজুরি২০,০০০
চাঁদা: বিগত বছরের৪,০০০বেতন৩০,০০০
চলতি বছরের৭৬,০০০স্টেশনারি৮,০০০
আগামী বছরের৬,০০০বিনিয়োগ৪০,০০০
আজীবন সদস্যের চাঁদা২৫,০০০খেলার সরঞ্জাম ক্রয়১৫,০০০
বিনিয়োগের সুদ৪,০০০বিবিধ খরচ৮,০০০
প্রদর্শনী থেকে আয়২২,০০০ভাড়া৫৪,০০০
অনুদান (৪০% মুনাফা জাতীয়)৫০,০০০উদ্বৃত্ত২৪,০০০
মোট১,৯৯,০০০মোট১,৯৯,০০০
০১-০১-২০২৫ তারিখের সম্পদ: বিনিয়োগ ৪০,০০০; দালানকোঠা ১,২০,০০০; আসবাবপত্র ৪০,০০০ টাকা। অন্যান্য তথ্য: (১) বার্ষিক প্রাপ্য চাঁদা ৮৫,০০০ টাকা। (২) প্রদত্ত বেতনের ৮,০০০ টাকা বিগত বছরের এবং এ বছরের ১০,০০০ টাকা বকেয়া। (৩) আসবাবপত্রের অবচয় ১০%।
  • ক)প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • খ)আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো।
  • গ)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
ক) (১২,০০০ + ৪০,০০০ + ১,২০,০০০ + ৪০,০০০ + প্রাপ্য চাঁদা ৪,০০০) − বকেয়া বেতন ৮,০০০ = ২,০৮,০০০ টাকা

খ) আয় = চাঁদা ৮৫,০০০ + সুদ ৪,০০০ + প্রদর্শনী ২২,০০০ + অনুদান ২০,০০০ = ১,৩১,০০০; ব্যয় = ২০,০০০ + বেতন ৩২,০০০ + ৮,০০০ + ৮,০০০ + ৫৪,০০০ + অবচয় ৪,০০০ = ১,২৬,০০০ → ব্যয়াতিরিক্ত আয় ৫,০০০ টাকা

গ) সম্পদ = নগদ ২৪,০০০ + বিনিয়োগ ৮০,০০০ + দালানকোঠা ১,২০,০০০ + আসবাবপত্র ৩৬,০০০ + খেলার সরঞ্জাম ১৫,০০০ + প্রাপ্য চাঁদা ৯,০০০ = ২,৮৪,০০০ টাকা; দায় = বকেয়া বেতন ১০,০০০ + অগ্রিম চাঁদা ৬,০০০ + মূলধন তহবিল ২,৬৮,০০০।
এই অধ্যায়ের ২০২৬ সালের বোর্ড প্রশ্ন এখানেই শেষ। নিজেকে যাচাই করো অংশের অনুশীলন প্রশ্নটি আগে নিজে খাতায় করো, তারপর উত্তর সংকেত মিলিয়ে নাও। এই অধ্যায়ের আরও বোর্ড প্রশ্ন, লেকচার শিট ও বহুনির্বাচনি প্রশ্ন পাবে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পাতায় এই অধ্যায়ের প্যানেলে।

— মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত