সৃজনশীল প্রশ্ন
দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগের দুটি এবং খ বিভাগ হতে যেকোনো পাঁচটিসহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।
ক বিভাগ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
| হিসাবের নাম | ডেবিট (টাকা) | হিসাবের নাম | ক্রেডিট (টাকা) |
|---|---|---|---|
| বিমা প্রিমিয়াম | ২,০০০ | মূলধন | ৭০,০০০ |
| ১০% বিনিয়োগ (০১-০৯-২০২৪) | ১,০০,০০০ | প্রদেয় বিল | ৩,০০০ |
| অফিস সরঞ্জাম | ৯০,০০০ | অনুপার্জিত আয় | ২,০০০ |
| সমন্বিত ক্রয় | ৮০,০০০ | বন্ধকি ঋণ | ৫০,০০০ |
| সমাপনী মজুদ পণ্য | ৫,০০০ | পণ্য বিক্রয় | ৭৫,০০০ |
| আমদানি শুল্ক | ১০,০০০ | ব্যাংক ঋণ (দীর্ঘ মেয়াদি) | ১,০০,০০০ |
| মজুরি | ৭,০০০ | ||
| উত্তোলন | ৩,০০০ | ||
| পরিচালন ব্যয় | ৪৩,০০০ | ||
| মোট | ৩,০০,০০০ | ৩,০০,০০০ |
সমন্বয়সমূহ:
- মজুরির ২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে।
- স্থায়ী সম্পদের ওপর ৫% হারে অবচয় ধরতে হবে।
- পুরাতন সরঞ্জাম বিক্রয় ভুলে পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে ৫,০০০ টাকা।
- ক্যাশবাক্স থেকে ১,০০০ টাকা চুরি হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি।
- অপরিচালন আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
- মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
- নিট ক্ষতি ৫,০০০ টাকা ধরে মোট দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। ৪
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
| হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা) |
|---|---|---|
| নগদ তহবিল | ৪৬,০০০ | — |
| প্রদেয় মজুরি | — | ১২,০০০ |
| সেবা আয় | — | ১,১০,০০০ |
| রিপেয়ারিং টুলস্ | ১৪,৫০০ | — |
| অগ্রিম ভাড়া | ১৮,০০০ | — |
| মূলধন | — | ১,৮০,০০০ |
| অফিস সরঞ্জাম | ১,০০,০০০ | — |
| অগ্রিম বিমা | ২৪,০০০ | — |
| অনুপার্জিত সেবা আয় | — | ৮,০০০ |
| ১২% বিনিয়োগ (০১-০৭-২০২৫) | ৮০,০০০ | — |
| মজুরি | ৩৭,৫০০ | — |
| পুঞ্জীভূত অবচয় — অফিস সরঞ্জাম | — | ১০,০০০ |
| মোট | ৩,২০,০০০ | ৩,২০,০০০ |
সমন্বয়সমূহ:
- অগ্রিম বিমা ২ বছরের জন্য প্রদত্ত হয়েছে।
- মাসিক ভাড়া খরচের পরিমাণ ১,৫০০ টাকা।
- রিপেয়ারিং টুলস্ অব্যবহৃত রয়েছে ৩,০০০ টাকা।
- অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
- অনুপার্জিত সেবা আয়ের ৩/৪ অংশের সেবা প্রদান করা হয়েছে।
- নিট সেবা আয় ও রিপেয়ারিং টুলস্-এর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
- আয় বিবরণী প্রস্তুত করো। ৪
- ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। (শ্রেণিবিন্যাসিত) ৪
খ বিভাগ
২০২৫
- মে ৩ — ৩৫,০০০ টাকায় একটি প্রিন্টার মেশিন ক্রয় করে অর্ধেক নগদে পরিশোধ।
- মে ৫ — রাফসানের নিকট হতে পণ্য ক্রয় ২,০০০ টাকা।
- মে ৬ — তাহসানের নিকট হতে ৬,০০০ টাকা ঋণ নেওয়া হলো।
- মে ৯ — প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ।
- মে ১২ — মালিক কর্তৃক নগদ উত্তোলন ৫০০ টাকা।
- মে ১৬ — হিমেলকে ৪,০০০ টাকা ঋণ দেওয়া হলো।
- মে ১৯ — মি. রাশেদের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
- মে ২৪ — অফিসের কাজের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকায় একটি বাড়ি ভাড়া নেওয়া হলো।
- মে ৩০ — হিসাবরক্ষককে বেতন প্রদান ১৫,০০০ টাকা।
- লেনদেন নয় এমন ঘটনার টাকার পরিমাণ নির্ণয় করো। ২
- ৬, ১২, ১৬ ও ৩০ তারিখের লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিভাগসহ হিসাবখাত দেখাও। ৪
- ১, ৩, ৫ ও ১৯ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের ওপর বিবরণী ছকে প্রভাব দেখাও। ৪
২০২৫
- জুন ১ — অগ্রিম বিমা প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা।
- জুন ২ — একটি ব্যক্তিগত ল্যাপটপ ব্যবসায়কে প্রদান, মূল্য ৩০,০০০ টাকা।
- জুন ৪ — নগদে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।
- জুন ১০ — পুরাতন খবরের কাগজ বিক্রয় ২,০০০ টাকা।
- জুন ১২ — রাফিনকে ৫% বাট্টা মঞ্জুর করে তাঁর নিকট থেকে ২,৮৫০ টাকার চেক প্রাপ্তি।
- জুন ১৮ — মালিক নিজ প্রয়োজনে ১,০০০ টাকার পণ্য উত্তোলন।
- জুন ২২ — মাহবুবের নিকট দেনা ৪,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৩,৮০০ টাকা প্রদান।
- জুন ২৮ — রাশেদের নিকট পাওনা ৭৫০ টাকা ৪% বাট্টায় পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে প্রাপ্তি।
- জুন ৩০ — মনিহারি ক্রয় নগদে ২০০ টাকা।
- নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় আসবে না এরূপ লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও। ২
- নগদ প্রদান জাবেদা তৈরি করো। ৪
- নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। ৪
২০২৫
- জুলাই ১ — প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।
- জুলাই ৩ — ট্যাক্সি ভাড়া প্রদান ২৪০ টাকা।
- জুলাই ৭ — কলম ও কাগজ ক্রয় ২২০ টাকা।
- জুলাই ১১ — কুরিয়ার চার্জ ৫০ টাকা।
- জুলাই ১৫ — কর্মচারীকে বকশিশ প্রদান ১২০ টাকা।
- জুলাই ১৭ — মালিক কর্তৃক পণ্য উত্তোলন ১৮০ টাকা।
- জুলাই ১৯ — রিক্সা ভাড়া প্রদান ৬০ টাকা।
- জুলাই ২১ — অফিসের জন্য ফাইল ক্রয় ১৯০ টাকা।
- জুলাই ২৩ — বাকিতে একটি ঘড়ি ক্রয় ১,৮০০ টাকা।
- জুলাই ২৫ — ডাকটিকিট ক্রয় ২৫০ টাকা।
- খুচরা নগদান বহিভূত লেনদেনগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। ২
- অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বই তৈরি করো। ৪
- যাতায়াত হিসাব ও মনিহারি হিসাব প্রস্তুত করো। ৪
- ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত জের ১৮,৯০০ টাকা।
- ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৩০০ টাকা।
- ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা।
- পাওনাদার বরাবর ৫,০০০ টাকার ইস্যুকৃত চেক, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
- জমাকৃত চেক, যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।
- ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৪,০০০ টাকা।
- দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৬,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি।
- ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট মেমোরেন্ডাম-এর পরিমাণ নির্ণয় করো। ২
- (i) থেকে (v) পর্যন্ত দফাসমূহ দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। ৪
- (ii), (iii), (vi) এবং (vii) নং লেনদেন দ্বারা জাবেদা দাখিলা দাও। ৪
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
| হিসাবের নাম | ডেবিট (টাকা) | হিসাবের নাম | ক্রেডিট (টাকা) |
|---|---|---|---|
| হাতে নগদ ও ব্যাংক জমা | ১২,০০০ | মূলধন | ৩৪,০০০ |
| পণ্য ক্রয় | ১২,০০০ | পণ্য বিক্রয় | ২৬,০০০ |
| প্লান্ট সম্পত্তি | ২৪,০০০ | প্রদেয় হিসাব | ১৫,০০০ |
| প্রাপ্য হিসাব | ৮,০০০ | ||
| আসবাবপত্র | ১২,০০০ | ||
| অনিশ্চিত হিসাব | ১১,০০০ | ||
| মোট | ৭৫,০০০ | ৭৫,০০০ |
অন্যান্য তথ্যাবলি:
- নতুন প্লান্ট সম্পত্তি ক্রয় ২,০০০ টাকা, পণ্য ক্রয়ের অন্তর্ভুক্ত হয়েছে।
- পণ্য বিক্রয় ১,০০০ টাকা ভুলে বিক্রয় হিসাবে ২,০০০ টাকা লিপিবদ্ধ হয়েছে।
- ১০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে পণ্য বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে।
- প্রদেয় হিসাবকে পরিশোধ ৫,০০০ টাকা ভুলে প্রদেয় হিসাব ক্রেডিট করা হয়েছে।
- নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। ২
- সংশোধনী জাবেদা দাখিলা প্রদান করো। ৪
- সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করো। ৪
- নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। ২
- জুপিটার ট্রেডার্স-এর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
- অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। ৪
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫
| হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা) |
|---|---|---|
| পণ্য ক্রয় | ২০,০০০ | — |
| পরিচালন খরচ | ৩,০০০ | — |
| প্রাপ্য হিসাব | ১১,০০০ | — |
| অনাদায়ী পাওনা | ১,০০০ | — |
| সুনাম | ৩,০০০ | — |
| আসবাবপত্র | ৯,০০০ | — |
| পণ্য বিক্রয় | — | ৩২,০০০ |
| মূলধন | — | ১৫,০০০ |
| মোট | ৪৭,০০০ | ৪৭,০০০ |
সমন্বয়সমূহ:
- মূলধনের ওপর ৫% সুদ ধরতে হবে।
- সুনামের ১০% অবলোপন করো।
- ধারে বিক্রয়ের ১,০০০ টাকা আদায়যোগ্য নয়; অপরদিকে ৩,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
- মুনাফাবিহীন বিক্রয় ২,০০০ টাকা, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
- ধারে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
- নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
- (১), (২), (৪) ও (৫) নং সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও। ৪
- ১০ ঘরবিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো। ৪
- ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার নির্ণয় করো। ২
- মোটর গাড়ি ক্রয় ও সরলরৈখিক পদ্ধতিতে উহার প্রথম দুই বছরের অবচয়ের জাবেদা দাখিলা দাও। ৪
- বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে মেশিনের প্রথম ৪ বছরের অবচয় সারণি প্রস্তুত করো। ৪
| হিসাবের নাম | ০১-০১-২০২৫ (টাকা) | ৩১-১২-২০২৫ (টাকা) |
|---|---|---|
| হাতে নগদ | ২,০০০ | ৫,০০০ |
| প্রদেয় হিসাব | ৮,০০০ | ৭,০০০ |
| প্রাপ্য হিসাব | ৬,০০০ | ৮,০০০ |
| ব্যাংক জমা | ১,০০০ | (১,৫০০) |
| মজুদ পণ্য | ১,০০০ | — |
| সরঞ্জাম | ১৫,০০০ | — |
মি. তানজিল নিজ প্রয়োজনে ব্যবসায় হতে নগদ ২,০০০ টাকা এবং ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বিক্রয় বাবদ ৪,০০০ টাকা নিয়ে ব্যবসায়ের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
- প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
- সমাপনী মূলধন ২৩,৫০০ টাকা ধরে লাভ-লোকসান বিবরণী তৈরি করো। ৪
- বৈষয়িক বিবৃতি তৈরি করো। (মালিকানা স্বত্বের সমাপনী জের ২২,০০০ টাকা ধরতে হবে) ৪
বহুনির্বাচনি অভীক্ষা — সেট ক
প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
১। মৌলিক হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত?
২। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?
৩। হিসাববিজ্ঞান জবাবদিহিতা নিশ্চিত করে —
i. মালিকের মুনাফা বৃদ্ধির মাধ্যমে
ii. লেনদেনের সত্যতা যাচাইয়ের মাধ্যমে
iii. সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
৪। বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
৫। হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?
৬। নিচের কোনটি শুধু হিসাবের ক্রেডিট পার্শ্বকে প্রভাবিত করে?
৭। আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে —
i. আর্থিক অবস্থার
ii. নগদ প্রবাহের
iii. লাভ-ক্ষতির
নিচের কোনটি সঠিক?
৮। প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ২,৪০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা, বিক্রয় ৩,২০,০০০ টাকা এবং মোট লাভের হার বিক্রয়ের ২৫%। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
ব্যাংকে চার্জ ৫৪০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৪৫০ টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়।
৯। উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
১০। যদি ভুলক্রমে ৪৫০ টাকা নগদান বইতে ডেবিট করা হয়, উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত হবে?
১১। নিচের কোনটি NSF চেকের প্রভাবে ঘটে?
১২। প্রদত্ত বাট্টা হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করে?
১৩। রেওয়ামিল যোগসূত্র তৈরি করে —
১৪। রেওয়ামিলে ১০% ঋণ ১,৫০,০০০ (০১-১০-২০২৪) ও ঋণের সুদ ১০,০০০ টাকা দেওয়া আছে। হিসাবকাল ৩১ ডিসেম্বর শেষ হলে ২০২৫ সালের আয় বিবরণীতে বকেয়া সুদ কত?
১৫। ‘যন্ত্রপাতি ক্রয়’ ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?
১৬। অগ্রিম আয়কে মোট আয় থেকে বাদ দিতে হয় কোন নীতির ভিত্তিতে?
২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে রহমত ব্রাদার্স-এর অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ ৭০০ টাকা। প্রাপ্য হিসাবের জের ৩৫,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ি পাওনা ৩,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৮% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
১৭। আয় বিবরণীতে অনাদায়ি পাওনা খরচের পরিমাণ কত?
১৮। বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের নিট পরিমাণ কত দেখাতে হবে?
১৯। মালিক কারবার থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?
২০। একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ —
i. মুনাফা নির্ধারণের অধিক নির্ভরযোগ্য
ii. হিসাবশাস্ত্রে কম জ্ঞানসম্পন্ন লোকের ব্যবহার
iii. কম ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
২১। কুঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়?
২২। রেওয়ামিলে ভাড়া ৪/৫ অংশ ২০,০০০ টাকা হলে, আয় বিবরণীতে ভাড়া খরচ কত টাকা দেখাতে হবে?
২৩। কার্যপত্রে নিট মুনাফা কোথায় দেখানো হয়?
২৪। একটি সম্পদের পুস্তক মূল্য ২,৫০০ টাকা এবং পুঞ্জীভূত অবচয় ৫০০ টাকা হলে, সেটি ২,০০০ টাকায় বিক্রয় করা হলে —
২৫। আসবাবপত্র অথবা দালানকোঠা প্রভৃতির ক্ষেত্রে অবচয় ধার্যের কোন পদ্ধতিটি অধিক উপযোগী?
২৬। “আয়-ব্যয় হিসাব” কোন দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়?
২৭। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?
২৮। প্রতিমাসে ২০০ টাকা হারে বার্ষিক বিমা খরচ ২,৪০০ টাকা, যার এক-তৃতীয়াংশ পরিশোধ হয়নি। আয় বিবরণীতে বিমা খরচ হবে —
২৯। ব্যবসায় প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয় কোন নীতির ভিত্তিতে?
৩০। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
সব পাঠ ও প্রশ্ন একসঙ্গে দেখতে হিসাববিজ্ঞান পাঠশালা।


Leave a Reply