এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান ১ম পত্র — সৃজনশীল প্রশ্নের ধরন ও অধ্যায়ভিত্তিক অনুশীলন পাঠ (প্রথম পর্ব)

হিসাববিজ্ঞান ১ম পত্র — সৃজনশীল প্রশ্নের ধরন ও অধ্যায়ভিত্তিক অনুশীলন পাঠ (প্রথম পর্ব)

একাদশ ও দ্বাদশ শ্রেণি · বোর্ড পরীক্ষায় কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে তার পূর্ণ তালিকা · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

এই পাঠটি কী: বোর্ড পরীক্ষার সৃজনশীল অংশে প্রতিটি অধ্যায় থেকে উদ্দীপকে সাধারণত কী দেওয়া থাকে এবং ২ নম্বর ও ৪ নম্বরের জন্য কী কী প্রশ্ন করা হয় — বিগত বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ করে অধ্যায় ধরে ধরে তার সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো।
কীভাবে কাজে লাগাবে: প্রতিটি অধ্যায় পড়া শেষ করে এই তালিকাটি একবার চোখ বুলিয়ে নাও। যে প্রশ্নটি দেখে মনে হবে “এটা আমি পারব না” — সেটিই তোমার দুর্বল জায়গা। সেখানেই বেশি সময় দাও।
মনে রাখবে: প্রতিটি সৃজনশীল প্রশ্নে তিনটি অংশ — ক = ২ নম্বর (জ্ঞানমূলক/সরাসরি গণনা), খ = ৪ নম্বর এবং গ = ৪ নম্বর; মোট ১০ নম্বর
সূত্র: স্যারের নিজস্ব “অনুশীলন পাঠ (প্রথম পর্ব)” — বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম।
সৃজনশীল অংশের কাঠামো — এক নজরে
বিভাগকয়টি প্রশ্ন থাকবেকয়টির উত্তর দিতে হবেকোন অধ্যায় থেকে
ক-বিভাগ
আবশ্যিক
২টি২টিরইনবম অধ্যায় — আর্থিক বিবরণী
খ-বিভাগ৯টিযেকোনো ৫টি১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১০ম অধ্যায়
মোট১১টি৭টি৭ × ১০ = ৭০ নম্বর (সাথে ৩০ নম্বর বহুনির্বাচনি)
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: ক-বিভাগের দুটি প্রশ্নই নবম অধ্যায় — আর্থিক বিবরণী থেকে আসে এবং দুটিরই উত্তর দিতেই হবে। অর্থাৎ এই এক অধ্যায়েই ২০ নম্বর নিশ্চিত। তাই আর্থিক বিবরণী কখনোই বাদ দেওয়া যাবে না — সবচেয়ে বেশি সময় এখানেই দিতে হবে।
ক-বিভাগ (আবশ্যিক)
নবম অধ্যায় · আর্থিক বিবরণী (ক-বিভাগ — আবশ্যিক)
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠানের ২টি, অথবা ১টি ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান ও ১টি সেবাধর্মী বা পেশাজীবীদের প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাবকালের জন্য প্রস্তুতকৃত রেওয়ামিল ও অতিরিক্ত তথ্যাবলি (সমন্বয় সম্পর্কিত) দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • উত্তোলনের পরিমাণ নির্ণয় করো।
  • প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো।
  • অনাদায়ী পাওনা / অনাদায়ী দেনার পরিমাণ নির্ণয় করো।
  • নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি / প্রভিশনের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো।
  • বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো।
  • মেশিন / যন্ত্রপাতি / অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয় করো।
  • মোট আয় / মুনাফা নির্ণয় করো।
  • ক্রয় ও মজুরি ব্যতীত প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো।
  • প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • অপরিচালন খরচের পরিমাণ নির্ণয় করো।
  • অপরিচালন আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • নিট বিক্রয়মূল্য নির্ণয় করো।
  • নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় করো।
  • চলতি বছরের সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করো।
  • মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো।
  • পরিচালন ব্যয় নির্ণয় করো।
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • বিনিয়োগের প্রাপ্য সুদ নির্ণয় করো।
  • ঋণের সুদ নির্ণয় করো।
  • ঋণের বকেয়া / প্রদেয় সুদ নির্ণয় করো।
  • মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ নির্ণয় করো।
  • ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো।
  • ক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রয়ের ওপর ভ্যাট / বিক্রয় ভ্যাট নির্ণয় করো।
  • অপরিশোধিত / বকেয়া / প্রদেয় বেতনের পরিমাণ নির্ণয় করো।
  • বছর শেষে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • ইজারা সম্পত্তির অর্জন ব্যয় নির্ণয় করো।
  • চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • মোট সেবা আয় গণনাসহ নির্ণয় করো।
  • নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • —- সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো।
  • —- সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্ধ-বছরের জন্য আয় বিবরণী তৈরি করো।
  • বছর শেষে আয় বিবরণী তৈরি করো।
  • —- সালের ৩০ জুন সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো।
  • বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • —- সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভের পরিমাণ নির্ণয় করো।
  • মোট লাভ —– টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • মোট মুনাফা —– টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো।
  • মোট পরিচালন ব্যয় নির্ণয় করো।
  • বছর শেষে মোট লাভ / ক্ষতি নির্ণয় করো।
  • —- সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
  • বছর শেষে একটি শ্রেণিবদ্ধ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
  • নিট আয় / মুনাফা —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • আয় বিবরণী প্রস্তুত করো।
  • নিট সেবা আয় —– টাকা ধরে নিট আয় / ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • নিট আয় —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
উভয় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • —- সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পদের / সম্পত্তির পরিমাণ দেখাও বা নির্ণয় করো।
  • আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের দিক প্রদর্শন করো।
  • —- সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • —- সালের ৩০ জুন তারিখের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো।
  • প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • মালিকানাস্বত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • মালিকানাস্বত্ব ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো।
খ-বিভাগ (৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টি)
প্রথম অধ্যায় · হিসাববিজ্ঞান পরিচিতি
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ বা হিসাবকালের শুরুতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত সম্পর্কিত তথ্যাবলি এবং ঐ মাসে সংঘটিত কতিপয় ঘটনা / লেনদেন দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
  • লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো।
  • যেসব ঘটনা ব্যবসায়িক লেনদেন নয়, তারিখ উল্লেখপূর্বক উহাদের সমষ্টি নির্ণয় করো।
  • যেসকল ঘটনা লেনদেন নয়, এমন ঘটনার মোট টাকার পরিমাণ গণনাসহ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • —– তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণিবিভাগ দেখাও।
  • যেসব ঘটনা লেনদেন, সেগুলোর হিসাবখাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে দেখাও।
  • —– তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবসমূহের আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিভাগ দেখাও।
  • —– তারিখের লেনদেনগুলোর শ্রেণিবিভাগসহ হিসাবখাত নির্ণয় করো।
  • বিবরণী / ট্যাবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে মাস শেষে মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় করো।
  • উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে —– সমাপ্ত মাসের আয় বিবরণী প্রস্তুত করো।
দ্বিতীয় অধ্যায় · হিসাবের বইসমূহ
জাবেদা
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ বা হিসাবকালের শুরুতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত সম্পর্কিত তথ্যাবলি এবং ঐ মাসে সংঘটিত কতিপয় ঘটনা / লেনদেন দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও।
  • উপর্যুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো।
  • —– তারিখের লেনদেনটি / লেনদেনসমূহের ভিত্তিতে একটি ডেবিট নোট প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেনটি / লেনদেনসমূহ অবলম্বন করে একটি চালান তৈরি করো।
  • বিক্রয় জাবেদা বইতে লেখা হবে না এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
  • মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • যেসব ঘটনা ব্যবসায়িক লেনদেন, উহা হিসাবভুক্ত করার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেন দ্বারা একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো।
নগদান বই
উদ্দীপকে সাধারণত যা থাকে: ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ বা হিসাবকালের শুরুতে নগদান ও ব্যাংক হিসাবের উদ্বৃত্ত সম্পর্কিত তথ্যাবলি এবং ঐ মাসে সংঘটিত কতিপয় নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • যেসমস্ত দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। / নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো।
  • যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও।
  • উপরিউক্ত তথ্য হতে মোট নগদ প্রদানের পরিমাণ নির্ণয় করো।
  • নগদ প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় করো।
  • ব্যাংক হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • —– তারিখের লেনদেনের আলোকে একটি একঘরা নগদান বই প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেন নিয়ে একটি দুইঘরা নগদান বই প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেনের আলোকে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেনের আলোকে উপর্যুক্ত ঘর বিশিষ্ট একটি নগদান বই প্রস্তুত করো।
  • —– তারিখের লেনদেন দ্বারা একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো।
  • —– তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো।
খতিয়ান
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ বা হিসাবকালের শুরুতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত সম্পর্কিত তথ্যাবলি এবং ঐ মাসে সংঘটিত কতিপয় ঘটনা / লেনদেন দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • —– মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • —– মাসের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • —– মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো।
  • —– মাসের শেষে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • —– মাসের মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • টি-ছকে বা চলমান জের ছকে হিসাব প্রস্তুত করো: ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে —– এর বিক্রয় সংশ্লিষ্ট দফাগুলো সাধারণ ও সহকারী খতিয়ানে স্থানান্তর করো।
  • ক্রয় জাবেদা সংশ্লিষ্ট খতিয়ান (সাধারণ ও সহকারী) হিসাব তৈরি করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • টি-ছকে বা চলমান জের ছকে হিসাব তৈরি করো: নগদান হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব এবং সেবা আয় হিসাব।
তৃতীয় অধ্যায় · ব্যাংক সমন্বয় বিবরণী
উদ্দীপকে সাধারণত যা থাকে: কোনো মাসের শেষ তারিখে নগদান বই এবং/অথবা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ সম্পর্কিত তথ্যাবলি এবং ঐ উদ্বৃত্তদ্বয়ের গরমিল বা অমিলের কারণসমূহ দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা ও পরিমাণ নির্ণয় করো।
  • নগদান বইতে বা আমানতকারীর বইতে লেখা হয়নি এরূপ দফা / লেনদেনের মোট পরিমাণ বা সমষ্টি নির্ণয় করো।
  • ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি — এর পরিমাণ নির্ণয় করো।
  • ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো।
  • ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেকের পরিমাণ নির্ণয় করো।
  • ব্যাংক কর্তৃক অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো।
  • বিল আদায় ও বাট্টাকরণ বাবদ ব্যয়কৃত মোট টাকার পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • —– নং দফাসমূহের / নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।
  • ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
  • প্রচলিত বা একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
  • উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
চতুর্থ অধ্যায় · রেওয়ামিল
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের খতিয়ান থেকে বিভিন্ন হিসাবের উদ্বৃত্তের পরিমাণ (হিসাবকালের শেষ তারিখের এবং শুরুর তারিখের) সম্পর্কিত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • যেসমস্ত দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। / যেসব উদ্বৃত্ত রেওয়ামিলে যাবে না তার পরিমাণ নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় করো।
  • অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। / নিট চলতি মূলধন নির্ণয় করো।
  • স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় করো।
  • মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো।
  • উপর্যুক্ত তথ্যের আলোকে অস্পর্শনীয় সম্পত্তি ও পরোক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • উপরিউক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়ামিল তৈরি করো।
  • উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে একটি রেওয়ামিল তৈরি করে নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • প্রস্তুতকৃত রেওয়ামিলের হিসাবসমূহের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মুনাফা বা ক্ষতি নির্ণয় করো।
  • সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল প্রস্তুত করো।
ষষ্ঠ অধ্যায় · প্রাপ্যসমূহের হিসাবরক্ষণ
উদ্দীপকে সাধারণত যা থাকে: এক বা একাধিক হিসাবকালের লিখিত অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাবের সমাপনী জের, অলিখিত অনাদায়ী পাওনা ও অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ধার্যকৃত নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। অথবা, হিসাবকালের প্রারম্ভিক তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও প্রাপ্য হিসাবের উদ্বৃত্তের পরিমাণ, সম্পূর্ণ হিসাবকালের ধারে বিক্রয়, প্রাপ্য হিসাব থেকে আদায়কৃত টাকার পরিমাণ, অবলোপনকৃত অনাদায়ী পাওনার পরিমাণ ও প্রাপ্য হিসাবের ওপর ধার্যকৃত নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ইত্যাদি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কু-ঋণ / অনাদায়ী দেনা / অনাদায়ী পাওনা / অনাদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করো।
  • নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • উপর্যুক্ত তথ্যাবলি হিসাবভুক্ত করার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
  • অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি (প্রভিশন) হিসাব তৈরি করো।
  • আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে উপর্যুক্ত তথ্য বা প্রাপ্য হিসাব সংক্রান্ত দফাসমূহ প্রদর্শন করো।
সপ্তম অধ্যায় · কার্যপত্র
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাবকালের জন্য প্রস্তুতকৃত একটি রেওয়ামিল ও অতিরিক্ত তথ্যাবলি (সমন্বয় সম্পর্কিত) দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো।
  • রেওয়ামিলে বর্ণিত মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও।
  • যন্ত্রপাতির সমাপনী মূল্য নির্ণয় করো।
  • বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো।
  • আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরের বিমা খরচ ও ভাড়া খরচ গণনাসহ নির্ণয় করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও।
  • সমন্বিত রেওয়ামিল বা ৬ ঘর বিশিষ্ট কার্যপত্র (সমন্বয় ও সমন্বিত রেওয়ামিল পর্যন্ত) তৈরি করো।
  • উপরিউক্ত তথ্যের ভিত্তিতে একটি ৮ ঘর বিশিষ্ট কার্যপত্র (সমন্বয় কলাম ব্যতীত) তৈরি করো।
  • ১০ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো।
অষ্টম অধ্যায় · দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাবরক্ষণ
উদ্দীপকে সাধারণত যা থাকে: ব্যবহারযোগ্য স্থায়ী সম্পত্তি (মেশিন, আসবাবপত্র ইত্যাদি) বিভিন্ন তারিখে ক্রয় ও বিক্রয়, অবচয় হিসাবভুক্ত করার পদ্ধতি, অবচয় ধার্য করার পদ্ধতি এবং প্রতিষ্ঠানের হিসাবকালের শেষ তারিখ সম্পর্কিত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • —– এর অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো।
  • ক্রয়কৃত বা আমদানিকৃত —– এর ক্রয়মূল্য নির্ণয় করো।
  • অবচয়ের হার ও প্রথম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১ম দুই বছরের অবচয় নির্ণয় করো।
  • প্রথম দুই বছরের অবচয় তালিকা প্রস্তুত করো।
  • মেশিন আনয়ন ও ক্রয়ের জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যার প্রয়োজন নেই)।
  • বিক্রীত মেশিনের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় করো।
  • উপর্যুক্ত তথ্যাবলি হিসাবভুক্ত করার জন্য প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
  • ১ম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো।
  • ১ম দুই বছরের মেশিন হিসাব, আসবাবপত্র হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো।
  • ১ম দুই বছরের কলকব্জা হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো।
  • আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে উপর্যুক্ত তথ্য বা সম্পত্তি সংক্রান্ত দফাসমূহ প্রদর্শন করো।
  • প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বা বেশি হবে?
দশম অধ্যায় · একতরফা দাখিলা পদ্ধতি
উদ্দীপকে সাধারণত যা থাকে: হিসাবকালের শুরু ও শেষ তারিখের সম্পত্তি ও দায় সম্পর্কিত তথ্যাবলি, সম্পূর্ণ হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলন, অতিরিক্ত মূলধন সরবরাহ, বিদ্যমান ও নতুন স্থায়ী সম্পত্তি ক্রয়-বিক্রয়, দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ ও পরিশোধ এবং অন্যান্য সমন্বয় সংক্রান্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
  • সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • মূলধন ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো।
  • বিনিয়োগের সুদ এবং ব্যাংক ঋণের সুদ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো।
  • ধারে ক্রয় এবং ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের লাভ-লোকসান বা ক্ষতি বিবরণী / বিবৃতি তৈরি করো।
  • সমাপনী মূলধন —– টাকা ধরে কারবারের নিট আয় বা ক্ষতি নিরূপণ করো।
  • প্রারম্ভিক মূলধন —– টাকা ও সমাপনী মূলধন —– টাকা হলে প্রতিষ্ঠানের লাভ-লোকসান বিবরণী / বিবৃতি তৈরি করো।
  • উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের বৈষয়িক বিবৃতি / বিষয় বিবরণী / আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
  • নিট লাভ —– টাকা হলে বৈষয়িক বিবৃতি / বিষয় বিবরণী / আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
✎ লক্ষ করো: এই তালিকায় পঞ্চম অধ্যায় (হিসাববিজ্ঞানের নীতিমালা) নেই। কারণ সৃজনশীল অংশে এই অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন আসে না — এটি মূলত বহুনির্বাচনি প্রশ্নের অধ্যায়। তবে অন্য অধ্যায়ের উত্তরে নীতিমালার প্রয়োগ (যেমন — ব্যয়-উপযোগ, রক্ষণশীলতা, চলমান প্রতিষ্ঠান) লিখতে হয়, তাই নীতিগুলো জানা থাকতেই হবে।
সুপ্রিয় শিক্ষার্থী,
বোর্ড পরীক্ষার প্রশ্ন আকাশ থেকে পড়ে না। প্রতিটি অধ্যায়ের একটি নির্দিষ্ট প্রশ্নের ধরন আছে — উদ্দীপকে কী দেওয়া থাকবে, ক-তে কী চাওয়া হবে, খ ও গ-তে কী করতে বলা হবে — সবই মোটামুটি বাঁধা।

এই তালিকাটি আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে তৈরি করেছি। তোমরা প্রতিটি অধ্যায় শেষ করে এখানে ফিরে এসো, আর নিজেকে প্রশ্ন করো — “এই প্রশ্নটা এলে আমি কি পারব?” যেটির উত্তরে “না” আসবে, সেটিই তোমার পড়ার জায়গা।

শুধু পড়লেই হবে না — খাতায় হাতে লিখে অনুশীলন করতে হবে। হিসাববিজ্ঞান চোখে পড়ার বিষয় নয়, হাতে করার বিষয়।

কোনো সমস্যা থাকলে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন পাঠিয়ে জেনে নিবে। অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্ন ও সমাধান পাবে হিসাববিজ্ঞান ১ম পত্র পাতায়।

ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ ও নিরাপদে থেকো। পড়াশোনায় থেকো। ধন্যবাদ।

— মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত