অধ্যায় ৪: যৌথ মূলধনী কোম্পানির মূলধন — নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর
হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র · একাদশ/দ্বাদশ শ্রেণি · পাঠ পরিকল্পনা-১ · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)
- ক)আবেদনকৃত শেয়ার সংখ্যা ও আবেদনকৃত টাকার পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ব্যাংক হিসাব (১,৯২,০০০ × ১০) — ডে. শেয়ার আবেদন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,৯২,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল।) | ১৯,২০,০০০ | ১৯,২০,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (১,৬০,০০০ × ১০) — ডে. শেয়ার মূলধন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,৬০,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বরাদ্দ করা হলো।) | ১৬,০০,০০০ | ১৬,০০,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (৩২,০০০ × ১০) — ডে. ব্যাংক হিসাব — ক্রে. (৩২,০০০ শেয়ারের অতিরিক্ত আবেদনপত্রের টাকা ফেরত দেয়া হলো।) | ৩,২০,০০০ | ৩,২০,০০০ | ||
| অবলেখকের কমিশন হিসাব (১৬,০০,০০০ × ২%) — ডে. ব্যাংক হিসাব — ক্রে. (বিলিকৃত শেয়ার মূলধনের ২% অবলেখকের কমিশন ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো।) | ৩২,০০০ | ৩২,০০০ | ||
| মোট = | ৩৮,৭২,০০০ | ৩৮,৭২,০০০ |
আর্থিক অবস্থার বিবরণী
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| সম্পদসমূহ | ||
| চলতি সম্পদ, ঋণ ও অগ্রিম: ব্যাংক জমা | ১৫,৬৮,০০০ | |
| বিবিধ ব্যয় (অসমন্বিত ব্যয়): অবলেখকের কমিশন | ৩২,০০০ | |
| মোট সম্পদ = | ১৬,০০,০০০ | |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ | ||
| শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ার ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,৬০,০০০ শেয়ার পরিশোধিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,৬০,০০০ শেয়ার | ২০,০০,০০০ ১৬,০০,০০০ | ১৬,০০,০০০ |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ = | ১৬,০০,০০০ | |
যমুনা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি অন্যদিকে ২,৬০,০০০ শেয়ার জনসাধারণের কাছে ইস্যু করে এবং ২,৫০,০০০ শেয়ার-এর আবেদনপত্র পায়। শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। শেয়ারসমূহ জনসাধারণের কাছে বিক্রয়ের লক্ষ্যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ ২০,০০০ টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়।
- ক)অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির বইতে জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
- ক)অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।৪
- গ)মোহনা কোম্পানি লি.-এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ব্যাংক হিসাব (১৪,০০০ × ৫৫) — ডে. শেয়ার আবেদন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ৫ টাকা অধিহারসহ ৫৫ টাকা মূল্যের ১৪,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল।) | ৭,৭০,০০০ | ৭,৭০,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (১২,০০০ × ৫৫) — ডে. শেয়ার মূলধন হিসাব (১২,০০০ × ৫০) — ক্রে. শেয়ার অধিহার হিসাব (১২,০০০ × ৫) — ক্রে. (বিলিকৃত ১২,০০০ শেয়ারের টাকা প্রতি শেয়ার ৫০ টাকা করে শেয়ার মূলধন হিসাবে এবং প্রতি শেয়ার ৫ টাকা করে শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো।) | ৬,৬০,০০০ | ৬,০০,০০০ ৬০,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (২,০০০ × ৫৫) — ডে. ব্যাংক হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ৫৫ টাকা মূল্যের ২,০০০ শেয়ারের অতিরিক্ত আবেদনপত্রের টাকা ফেরত দেয়া হলো।) | ১,১০,০০০ | ১,১০,০০০ | ||
| মোট = | ১৫,৪০,০০০ | ১৫,৪০,০০০ |
আর্থিক অবস্থার বিবরণী
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| সম্পদসমূহ | ||
| চলতি সম্পদ: ব্যাংক জমা | ৬,৬০,০০০ | |
| মোট সম্পদ = | ৬,৬০,০০০ | |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ | ||
| শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতি শেয়ার ৫০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন: প্রতি শেয়ার ৫০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ার পরিশোধিত মূলধন: প্রতি শেয়ার ৫০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ার সঞ্চিতি ও উদ্বৃত্ত: শেয়ার অধিহার | ১০,০০,০০০ ৬,০০,০০০ | ৬,০০,০০০ ৬০,০০০ |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ = | ৬,৬০,০০০ | |
মন্ময় কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৮,০০০ শেয়ার, প্রতিটি ১০ টাকা। কোম্পানি অনুমোদিত মূলধনের ৫০% শেয়ার ১০% অধিহারে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বাজারে ছাড়লো। কোম্পানি ইস্যুকৃত মূলধনের অতিরিক্ত ২৫% শেয়ারের আবেদন পায়। কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হয়।
- ক)শেয়ার বিলিসংক্রান্ত জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যাবিহীন)।২
- খ)ব্যাংক হিসাব ও শেয়ার অধিহার হিসাব প্রস্তুত করো।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করো।৪
উত্তর সংকেত দেখো
- ক)অতিরিক্ত পরিশোধিত মূলধন (Additional Paid-In Capital)-এর পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)ব্যাংক জমা ৩০,৬০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ব্যাংক হিসাব (৩,১৫,০০০ × ১১) — ডে. শেয়ার আবেদন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১ টাকা অধিহারসহ ১১ টাকা মূল্যের ৩,১৫,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল।) | ৩৪,৬৫,০০০ | ৩৪,৬৫,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (৩,০০,০০০ × ১১) — ডে. শেয়ার মূলধন হিসাব (৩,০০,০০০ × ১০) — ক্রে. শেয়ার অধিহার হিসাব (৩,০০,০০০ × ১) — ক্রে. (বিলিকৃত ৩,০০,০০০ শেয়ারের টাকা প্রতি শেয়ার ১০ টাকা করে শেয়ার মূলধন হিসাবে এবং প্রতি শেয়ার ১ টাকা করে শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো।) | ৩৩,০০,০০০ | ৩০,০০,০০০ ৩,০০,০০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (১৫,০০০ × ১১) — ডে. ব্যাংক হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১১ টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারের অতিরিক্ত আবেদনপত্রের টাকা ফেরত দেয়া হলো।) | ১,৬৫,০০০ | ১,৬৫,০০০ | ||
| অবলেখকের কমিশন হিসাব (৩,০০,০০০ × ০.৫০) — ডে. প্রাথমিক খরচাবলি হিসাব / ব্যাংক চার্জ (৩,০০,০০০ × ০.২৫) — ডে. ব্যাংক হিসাব (৩,০০,০০০ × ০.৭৫) — ক্রে. (বিলিকৃত ৩,০০,০০০ শেয়ারের ওপর প্রতি শেয়ার ০.৫০ টাকা করে অবলেখকের কমিশন এবং প্রতি শেয়ার ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হলো।) | ১,৫০,০০০ ৭৫,০০০ | ২,২৫,০০০ | ||
| মোট = | ৭১,৫৫,০০০ | ৭১,৫৫,০০০ |
আর্থিক অবস্থার বিবরণী
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| সম্পদসমূহ | ||
| চলতি সম্পদ, ঋণ ও অগ্রিম: ব্যাংক জমা | ৩০,৬০,০০০ | |
| বিবিধ ব্যয় (অসমন্বিত ব্যয়): অবলেখকের কমিশন প্রাথমিক খরচাবলি (ব্যাংক চার্জ) | ১,৬৫,০০০ ৭৫,০০০ | |
| মোট সম্পদ = | ৩৩,০০,০০০ | |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ | ||
| শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ার ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ার পরিশোধিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ার সঞ্চিতি ও উদ্বৃত্ত: শেয়ার অধিহার | ৫০,০০,০০০ ৩০,০০,০০০ | ৩০,০০,০০০ ৩,০০,০০০ |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ = | ৩৩,০০,০০০ | |
আশরাফ কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৮,০০,০০০ শেয়ারে বিভক্ত ৮০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ৬,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করলো, কোম্পানি মোট ৭,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পেল। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। প্রতি শেয়ার ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.৬০ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।
- ক)অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)ব্যাংক জমা ৬৫,০৪,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
- ক)শেয়ার প্রতি অবহার ও মোট শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির বইতে প্রয়োজনীয় / শেয়ার ইস্যুসংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ব্যাংক হিসাব (৬৭,৫০০ × ৯) — ডে. শেয়ার আবেদন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১ টাকা অবহার বাদে ৯ টাকা মূল্যের ৬৭,৫০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।) | ৬,০৭,৫০০ | ৬,০৭,৫০০ | ||
| শেয়ার আবেদন হিসাব (৬৭,৫০০ × ৯) — ডে. শেয়ার অবহার হিসাব (৬৭,৫০০ × ১) — ডে. শেয়ার মূলধন হিসাব (৬৭,৫০০ × ১০) — ক্রে. (বিলিকৃত ৬৭,৫০০ শেয়ারের টাকা প্রতি শেয়ার ১০ টাকা করে শেয়ার মূলধন হিসাবে এবং প্রতি শেয়ার ১ টাকা করে শেয়ার অবহার হিসাবে স্থানান্তর করা হলো।) | ৬,০৭,৫০০ ৬৭,৫০০ | ৬,৭৫,০০০ | ||
| অবলেখকের কমিশন হিসাব (৬৭,৫০০ × ১) — ডে. প্রাথমিক খরচাবলি / ব্যাংক চার্জ (৬৭,৫০০ × ০.৫০) — ডে. ব্যাংক হিসাব (৬৭,৫০০ × ১.৫০) — ক্রে. (বিলিকৃত ৬৭,৫০০ শেয়ারের ওপর প্রতি শেয়ার ১ টাকা করে অবলেখকের কমিশন এবং প্রতি শেয়ার ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো।) | ৬৭,৫০০ ৩৩,৭৫০ | ১,০১,২৫০ | ||
| মোট = | ১৩,৮৩,৭৫০ | ১৩,৮৩,৭৫০ |
আর্থিক অবস্থার বিবরণী
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| সম্পদসমূহ | ||
| চলতি সম্পদ, ঋণ ও অগ্রিম: ব্যাংক জমা | ৫,০৬,২৫০ | |
| বিবিধ ব্যয় (অসমন্বিত ব্যয়): শেয়ার অবহার অবলেখকের কমিশন প্রাথমিক খরচাবলি (ব্যাংক চার্জ) | ৬৭,৫০০ ৬৭,৫০০ ৩৩,৭৫০ | |
| মোট সম্পদ = | ৬,৭৫,০০০ | |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ | ||
| শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার ইস্যুকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৭৫,০০০ শেয়ার বিলিকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৬৭,৫০০ শেয়ার পরিশোধিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৬৭,৫০০ শেয়ার | ১০,০০,০০০ ৭,৫০,০০০ ৬,৭৫,০০০ | ৬,৭৫,০০০ |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ = | ৬,৭৫,০০০ | |
লিপিকা এন্ড কোং লি. প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ১০% অবহারে ৩,০০০ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৩,৫০০ শেয়ারের জন্য আবেদন পেল। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়।
- ক)শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও (ব্যাখ্যার প্রয়োজন নেই)।২
- খ)কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত করো।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।৪
উত্তর সংকেত দেখো
মাফি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ২% অবহারে ২,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট ২,৫০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ২,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
- ক)শেয়ার প্রতি অবহারের পরিমাণ এবং মোট অলীক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
| ২০১৯ খ্রি. | |
| জানু-৩১ | জমি ক্রয় করে উহার মূল্য বাবদ প্রতি শেয়ার ১০% অধিহারে ২০,০০০ শেয়ার ইস্যু করে। |
| ফেব্রু-০১ | ৩০,০০০ শেয়ার, প্রতি শেয়ার ১০% অধিহারে ইস্যুর উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করে। |
| মার্চ-০১ | ২৮,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। |
| মার্চ-১৫ | আবেদনকৃত শেয়ার যথারীতি বিলি করা হলো। |
- ক)জমি ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যার প্রয়োজন নেই)।৪
- গ)কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০১৯ খ্রি. জানু-৩১ | জমি হিসাব (২০,০০০ × ১১) — ডে. শেয়ার মূলধন হিসাব (২০,০০০ × ১০) — ক্রে. শেয়ার অধিহার হিসাব (২০,০০০ × ১) — ক্রে. (জমি ক্রয় করে উহার বিনিময়ে প্রতি শেয়ার ১ টাকা অধিহারসহ ১১ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যু করা হলো।) | ২,২০,০০০ | ২,০০,০০০ ২০,০০০ | |
| মার্চ-০১ | ব্যাংক হিসাব (২৮,০০০ × ১১) — ডে. শেয়ার আবেদন হিসাব — ক্রে. (প্রতি শেয়ার ১ টাকা অধিহারসহ ১১ টাকা মূল্যের ২৮,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল।) | ৩,০৮,০০০ | ৩,০৮,০০০ | |
| মার্চ-১৫ | শেয়ার আবেদন হিসাব (২৮,০০০ × ১১) — ডে. শেয়ার মূলধন হিসাব (২৮,০০০ × ১০) — ক্রে. শেয়ার অধিহার হিসাব (২৮,০০০ × ১) — ক্রে. (বিলিকৃত ২৮,০০০ শেয়ারের টাকা প্রতি শেয়ার ১০ টাকা করে শেয়ার মূলধন হিসাবে এবং প্রতি শেয়ার ১ টাকা করে শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো।) | ৩,০৮,০০০ | ২,৮০,০০০ ২৮,০০০ | |
| মোট = | ৮,৩৬,০০০ | ৮,৩৬,০০০ |
আর্থিক অবস্থার বিবরণী
২০১৯ সালের ১৫/৩১ মার্চ তারিখে প্রস্তুতকৃত
| বিবরণ | টাকা | টাকা |
|---|---|---|
| সম্পদসমূহ | ||
| স্থায়ী পরিসম্পদ: জমি / ভূমি | ২,২০,০০০ | |
| চলতি সম্পদ: ব্যাংক জমা | ৩,০৮,০০০ | |
| মোট সম্পদ = | ৫,২৮,০০০ | |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ | ||
| শেয়ার মূলধন: অনুমোদিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার ইস্যুকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার বিলিকৃত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৪৮,০০০ শেয়ার পরিশোধিত মূলধন: প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৪৮,০০০ শেয়ার সঞ্চিতি ও উদ্বৃত্ত: শেয়ার অধিহার (৪৮,০০০ শেয়ার × ১ টাকা) | ১০,০০,০০০ ৫,০০,০০০ ৪,৮০,০০০ | ৪,৮০,০০০ ৪৮,০০০ |
| শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ = | ৫,২৮,০০০ | |
তোফাজ্জল কোম্পানি লিমিটেড প্রতিটি ৮০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত ৮,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ১০% অধিহারসহ ৩,০০০ শেয়ারের বিনিময়ে ২,৬৪,০০০ টাকা মূল্যের ভূমি ক্রয় করে। পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার থেকে ৫,০০০ শেয়ার ১০% অধিহারে ইস্যু করে। মোট ৫,৫০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ৫,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো।
- ক)অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো।২
- খ)কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যার প্রয়োজন নেই)।৪
- গ)ব্যাংক জমা ৪,৪০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
— মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —
- ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে।
- ২০২৫ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
- ২০২৪ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।


Leave a Reply