অধ্যায় ৭: কার্যপত্র — পাঠ পরিকল্পনা ০৪ (ক্লাস ০১–০৬)
হিসাববিজ্ঞান প্রথম পত্র · একাদশ ও দ্বাদশ শ্রেণি · শ্রেণিপাঠ পরিকল্পনা, নমুনা বহুনির্বাচনি ও নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)
সূত্র: স্যারের নিজস্ব শ্রেণিপাঠ পরিকল্পনা ও নমুনা উত্তরপত্র (পর্ব ০৪)।
তারিখ প্রসঙ্গে: প্রতিটি অঙ্কের সব সাল-তারিখ একসাথে বর্তমান সময়ে সরানো হয়েছে (২০১৯ → ২০২৫, ২০২০ → ২০২৬), যাতে হিসাবকাল ও মাসের গণনা অবিকল ঠিক থাকে। প্রশ্নের গঠন ও অঙ্ক অপরিবর্তিত।
ছক পড়ার নিয়ম: কার্যপত্রের ছকগুলো চওড়া — মোবাইলে ছকের ভেতরে আঙুল দিয়ে ডানে-বাঁয়ে টেনে পুরোটা দেখা যাবে।
✎ ও ⚠ চিহ্ন: মূল শিটের সাথে যেখানে হিসাব মেলেনি সেখানে সংশোধন খোলাখুলিভাবে দেখানো হয়েছে — স্যারের সাথে একবার মিলিয়ে নিও।
| ক্লাস | আলোচ্য সূচি | শিখনফল — শিক্ষার্থীরা পারবে |
|---|---|---|
| ক্লাস ০১ ৪৫ মিনিট | মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়ের ধারণা; নগদভিত্তিক ও বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান। | মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয় কী তা বর্ণনা ও শনাক্ত করতে; নগদভিত্তিক ও বকেয়াভিত্তিক হিসাবরক্ষণের পার্থক্য নিরূপণ করতে। |
| ক্লাস ০২ ৪৫ মিনিট | সমন্বয় দাখিলার ধারণা, প্রয়োজনীয়তা ও প্রকারভেদ; সমন্বয় জাবেদা দাখিলা। | সমন্বয় দাখিলা কী ও কেন প্রয়োজন তা বলতে; বিভিন্ন প্রকার সমন্বয় দাখিলা বর্ণনা করতে; হিসাবের বইতে যথাযথভাবে সমন্বয় দাখিলা লিপিবদ্ধ করতে। |
| ক্লাস ০৩ ৪৫ মিনিট | সমাপনী দাখিলা ও বিপরীত দাখিলা। | সমন্বয়, সমাপনী ও বিপরীত দাখিলার পার্থক্য বলতে; হিসাবের বইতে যথাযথভাবে সমাপনী ও বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে। |
| ক্লাস ০৪ ৪৫ মিনিট | কার্যপত্র ও এর বৈশিষ্ট্য; উদ্দেশ্য; প্রকারভেদ; উপাদান; কার্যপত্র প্রস্তুতকরণ। | কার্যপত্র কী, কেন ও কীভাবে তৈরি হয় তা বর্ণনা করতে; ৬/৮/১০/১২ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে। |
| ক্লাস ০৫ ৪৫ মিনিট | কার্যপত্র প্রস্তুত সংক্রান্ত ব্যবহারিক সমস্যার সমাধান (সেবাদানকারী/পেশাজীবী প্রতিষ্ঠান)। | মুনাফা ও মূলধন জাতীয় আয়-ব্যয় শনাক্ত করে সেবাধর্মী প্রতিষ্ঠানের কার্যপত্র প্রস্তুত করতে। |
| ক্লাস ০৬ ৪৫ মিনিট | কার্যপত্র প্রস্তুত সংক্রান্ত ব্যবহারিক সমস্যার সমাধান (ক্রয়-বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান)। | কালীন ও নিত্য মজুদ — দুই পদ্ধতিতেই ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যপত্র প্রস্তুত করতে। |
| বিবরণ | আংশিক (টাকা) | টাকা |
|---|---|---|
| মূলধন — ডা. রাজিন (ক্রেডিট) | ৪০,০০০ | |
| সেবা আয় (ক্রেডিট) | ৬৬,০০০ | |
| অনুপার্জিত সেবা (ক্রেডিট) | ৯,০০০ | |
| উত্তোলন — ডা. রাজিন | ৩,০০০ | |
| নগদান | ২০,০০০ | |
| প্রাপ্য হিসাব | ১৫,০০০ | |
| সাপ্লাইজ | ১০,০০০ | |
| বেতন খরচ | ১৫,০০০ | |
| অগ্রিম বিমা | ৮,০০০ | |
| সেবা সরঞ্জাম | ৪৪,০০০ | |
| উভয় দিকের মোট | ১,১৫,০০০ |
- ক)মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও।৪
- গ)সমন্বিত রেওয়ামিল তৈরি করো (৬ ঘর বিশিষ্ট কার্যপত্র)।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | আংশিক (টাকা) | টাকা |
|---|---|---|
| সেবা আয় | ৬৬,০০০ | |
| যোগ: অনুপার্জিত সেবার অর্জিত অংশ (৯,০০০ × ১/৩) | ৩,০০০ | |
| ৬৯,০০০ | ||
| যোগ: প্রাপ্য সেবা আয় | ১,০০০ | |
| মোট সেবা আয় | ৭০,০০০ |
ডা. রাজিন সালেহ
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৬ মার্চ-৩১ | (১) বিমা খরচ (৮,০০০ − ২,০০০) | ৬,০০০ | ||
| অগ্রিম বিমা | ৬,০০০ | |||
| (বিমা খরচ সমন্বয় করা হলো।) | ||||
| মার্চ-৩১ | (২) সাপ্লাইজ খরচ (১০,০০০ − ২,৫০০) | ৭,৫০০ | ||
| সাপ্লাইজ | ৭,৫০০ | |||
| (সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো।) | ||||
| মার্চ-৩১ | (৩) অনুপার্জিত সেবা (৯,০০০ × ১/৩) | ৩,০০০ | ||
| সেবা আয় | ৩,০০০ | |||
| (অর্জিত সেবা আয় সমন্বয় করা হলো।) | ||||
| মার্চ-৩১ | (৪) প্রাপ্য হিসাব | ১,০০০ | ||
| সেবা আয় | ১,০০০ | |||
| (প্রাপ্য সেবা আয় সমন্বয় করা হলো।) | ||||
| মোট | ১৭,৫০০ | ১৭,৫০০ |
ডা. রাজিন সালেহ
কার্যপত্র (৬ ঘর বিশিষ্ট)
২০২৬ সালের ৩১ মার্চ তারিখে সমাপ্ত ৩ মাসের জন্য
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|
| ০১ | মূলধন — ডা. রাজিন | ৪০,০০০ | ৪০,০০০ | ||||
| ০২ | সেবা আয় | ৬৬,০০০ | ৪,০০০ | ৭০,০০০ | |||
| ০৩ | অনুপার্জিত সেবা | ৯,০০০ | ৩,০০০ | ৬,০০০ | |||
| ০৪ | উত্তোলন — ডা. রাজিন | ৩,০০০ | ৩,০০০ | ||||
| ০৫ | নগদান | ২০,০০০ | ২০,০০০ | ||||
| ০৬ | প্রাপ্য হিসাব | ১৫,০০০ | ১,০০০ | ১৬,০০০ | |||
| ০৭ | সাপ্লাইজ | ১০,০০০ | ৭,৫০০ | ২,৫০০ | |||
| ০৮ | বেতন খরচ | ১৫,০০০ | ১৫,০০০ | ||||
| ০৯ | অগ্রিম বিমা | ৮,০০০ | ৬,০০০ | ২,০০০ | |||
| ১০ | সেবা সরঞ্জাম | ৪৪,০০০ | ৪৪,০০০ | ||||
| ১,১৫,০০০ | ১,১৫,০০০ | ||||||
| ১১ | বিমা খরচ | ৬,০০০ | ৬,০০০ | ||||
| ১২ | সাপ্লাইজ খরচ | ৭,৫০০ | ৭,৫০০ | ||||
| মোট | ১৭,৫০০ | ১৭,৫০০ | ১,১৬,০০০ | ১,১৬,০০০ |
মোহিনী এন্টারপ্রাইজ-এর ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের রেওয়ামিল: অফিস ভাড়া (২০% বিক্রয় সংক্রান্ত) ২০,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ১,২০,০০০ টাকা; সাপ্লাইজ খরচ ১০,০০০ টাকা; উত্তোলন—মোহিনী ২৫,০০০ টাকা; অগ্রিম বিমা ১২,০০০ টাকা; বেতন খরচ (৮০% অফিস সংক্রান্ত) ২৮,০০০ টাকা; অফিস খরচ ১৫,০০০ টাকা (সবই ডেবিট); প্রদেয় হিসাব ৩০,০০০ টাকা; মূলধন—মোহিনী ১,০০,০০০ টাকা; সেবা আয় ১,৩০,০০০ টাকা (ক্রেডিট)। উভয় দিকের মোট ২,৬০,০০০ টাকা।
সমন্বয়সমূহ: (a) বেতন খরচ অপরিশোধিত রয়েছে ৮,০০০ টাকা। (b) অগ্রিম বিমার ১২,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। (c) অনুপার্জিত সেবা আয় ১০,০০০ টাকা সেবা আয়ের অন্তর্ভুক্ত রয়েছে। (d) অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে। (পাঠ পরিকল্পনা ০৪, ক্লাস ০৫-এর নমুনা সমস্যা)
- ক)বিক্রয় খরচের পরিমাণ নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় ও বিপরীত দাখিলা দাও।৪
- গ)উপযুক্ত ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
(খ) সমন্বয় দাখিলা ৪টি — বেতন খরচ ডে. ৮,০০০ / প্রদেয় বেতন ক্রে. ৮,০০০; বিমা খরচ ডে. ১২,০০০ / অগ্রিম বিমা ক্রে. ১২,০০০; সেবা আয় ডে. ১০,০০০ / অনুপার্জিত সেবা আয় ক্রে. ১০,০০০; অবচয় খরচ ডে. ১২,০০০ / পুঞ্জীভূত অবচয় ক্রে. ১২,০০০। মোট ৪২,০০০ টাকা।
বিপরীত দাখিলা পরের বছরের শুরুতে কেবল প্রদেয় বেতনের জন্য — প্রদেয় বেতন ডে. ৮,০০০ / বেতন খরচ ক্রে. ৮,০০০।
(গ) সমন্বিত রেওয়ামিলের উভয় দিক ২,৮০,০০০ টাকা; বিশদ আয় বিবরণী — খরচ ১,০৫,০০০, আয় ১,২০,০০০ → নিট আয় ১৫,০০০ টাকা; আর্থিক অবস্থার বিবরণীর উভয় দিক ১,৭৫,০০০ টাকা।
✎ নোট: রেওয়ামিলে “অগ্রিম ভাড়া” নেই, আছে “অগ্রিম বিমা” — তাই (b) সমন্বয়টি অগ্রিম বিমার বলে ধরা হয়েছে।
সমন্বয়সমূহ: (১) অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ৪,০০০ টাকা। (২) সেবা সরঞ্জামের ওপর মাসিক ৪,৫০০ টাকা হারে অবচয় ধার্য করা হয়। (৩) বিমা খরচের ১/৩ অংশের মেয়াদ অনুত্তীর্ণ রয়েছে। (৪) অনর্জিত সেবার ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে। (৫) দুই মাসের বেতন খরচ অপরিশোধিত রয়েছে।
- ক)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সেবা সরঞ্জামের সমাপনী মূল্য নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও।৪
- গ)দশ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | আংশিক (টাকা) | টাকা |
|---|---|---|
| সেবা সরঞ্জাম | ৫,২০,০০০ | |
| বাদ: পুঞ্জীভূত অবচয় (৪,৫০০ × ১২) | ৫৪,০০০ | |
| সমাপনী মূল্য | ৪,৬৬,০০০ |
প্রকৌশলী ইশতিয়াক আহমেদ
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৫ ডিসে-৩১ | (১) সাপ্লাইজ | ৪,০০০ | ||
| সাপ্লাইজ খরচ | ৪,০০০ | |||
| (অব্যবহৃত সাপ্লাইজের মূল্য সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (২) অবচয় খরচ — সেবা সরঞ্জাম (৪,৫০০ × ১২) | ৫৪,০০০ | ||
| পুঞ্জীভূত অবচয় — সেবা সরঞ্জাম | ৫৪,০০০ | |||
| (সেবা সরঞ্জামের অবচয় সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (৩) অগ্রিম বিমা (৯০,০০০ × ১/৩) | ৩০,০০০ | ||
| বিমা খরচ | ৩০,০০০ | |||
| (অগ্রিম বিমা সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (৪) অনর্জিত সেবা | ১,০০,০০০ | ||
| সেবা আয় | ১,০০,০০০ | |||
| (অর্জিত সেবা আয় সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (৫) বেতন খরচ (৬০,০০০ ÷ ১০ মাস × ২ মাস) | ১২,০০০ | ||
| প্রদেয় বেতন | ১২,০০০ | |||
| (প্রদেয় বেতন সমন্বয় করা হলো।) | ||||
| মোট | ২,০০,০০০ | ২,০০,০০০ |
প্রকৌশলী ইশতিয়াক আহমেদ
কার্যপত্র (১০ ঘর বিশিষ্ট)
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট | বিশদ আয় বি. ডেবিট | বিশদ আয় বি. ক্রেডিট | আর্থিক অবস্থা ডেবিট | আর্থিক অবস্থা ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ০১ | সেবা আয় | ৩,৫০,০০০ | ১,০০,০০০ | ৪,৫০,০০০ | ৪,৫০,০০০ | ||||||
| ০২ | সাপ্লাইজ খরচ | ৩০,০০০ | ৪,০০০ | ২৬,০০০ | ২৬,০০০ | ||||||
| ০৩ | বেতন খরচ | ৬০,০০০ | ১২,০০০ | ৭২,০০০ | ৭২,০০০ | ||||||
| ০৪ | বিমা খরচ | ৯০,০০০ | ৩০,০০০ | ৬০,০০০ | ৬০,০০০ | ||||||
| ০৫ | আসবাবপত্র | ৩,০০,০০০ | ৩,০০,০০০ | ৩,০০,০০০ | |||||||
| ০৬ | সেবা সরঞ্জাম | ৫,২০,০০০ | ৫,২০,০০০ | ৫,২০,০০০ | |||||||
| ০৭ | প্রদেয় হিসাব | ৭০,০০০ | ৭০,০০০ | ৭০,০০০ | |||||||
| ০৮ | অনর্জিত সেবা | ১,৮০,০০০ | ১,০০,০০০ | ৮০,০০০ | ৮০,০০০ | ||||||
| ০৯ | মূলধন | ৪,০০,০০০ | ৪,০০,০০০ | ৪,০০,০০০ | |||||||
| ১০,০০,০০০ | ১০,০০,০০০ | ||||||||||
| ১০ | সাপ্লাইজ | ৪,০০০ | ৪,০০০ | ৪,০০০ | |||||||
| ১১ | অবচয় খরচ — সেবা সরঞ্জাম | ৫৪,০০০ | ৫৪,০০০ | ৫৪,০০০ | |||||||
| ১২ | পুঞ্জীভূত অবচয় — সেবা সরঞ্জাম | ৫৪,০০০ | ৫৪,০০০ | ৫৪,০০০ | |||||||
| ১৩ | অগ্রিম বিমা | ৩০,০০০ | ৩০,০০০ | ৩০,০০০ | |||||||
| ১৪ | প্রদেয় বেতন | ১২,০০০ | ১২,০০০ | ১২,০০০ | |||||||
| ১৫ | নিট আয় | ২,৩৮,০০০ | ২,৩৮,০০০ | ||||||||
| মোট | ২,০০,০০০ | ২,০০,০০০ | ১০,৬৬,০০০ | ১০,৬৬,০০০ | ৪,৫০,০০০ | ৪,৫০,০০০ | ৮,৫৪,০০০ | ৮,৫৪,০০০ |
বিজয় ট্রাভেল্স-এর ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের অসমন্বিত ও সমন্বিত রেওয়ামিল:
| হিসাবের নাম | অসমন্বিত ডেবিট | অসমন্বিত ক্রেডিট | সমন্বিত ডেবিট | সমন্বিত ক্রেডিট |
|---|---|---|---|---|
| হাতে নগদ | ২,৫০,০০০ | ২,৫০,০০০ | ||
| অগ্রিম বিমা | ৩৬,০০০ | ৯,০০০ | ||
| আসবাবপত্র | ১,৪০,০০০ | ১,৪০,০০০ | ||
| পুঞ্জীভূত অবচয় — আসবাবপত্র | ১৬,০০০ | ৩০,০০০ | ||
| অনুপার্জিত সেবা | ১০,০০০ | |||
| প্রদেয় ভাড়া | ৮,০০০ | |||
| মূলধন | ১,৫০,০০০ | ১,৫০,০০০ | ||
| সেবা আয় | ৩,০০,০০০ | ২,৯০,০০০ | ||
| ভাড়া খরচ | ৪০,০০০ | ৪৮,০০০ | ||
| বিমা খরচ | ২৭,০০০ | |||
| অবচয় খরচ | ১৪,০০০ | |||
| মোট | ৪,৬৬,০০০ | ৪,৬৬,০০০ | ৪,৮৮,০০০ | ৪,৮৮,০০০ |
- ক)প্রয়োজনীয় বিপরীত দাখিলা দেখাও।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও।৪
- গ)১০ ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
(ক) বিপরীত দাখিলা পরের বছরের শুরুতে কেবল প্রদেয় ভাড়ার জন্য — প্রদেয় ভাড়া ডে. ৮,০০০ / ভাড়া খরচ ক্রে. ৮,০০০।
(গ) বিশদ আয় বিবরণী — খরচ ৪৮,০০০ + ২৭,০০০ + ১৪,০০০ = ৮৯,০০০; আয় ২,৯০,০০০ → নিট আয় ২,০১,০০০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীর উভয় দিক ৩,৯৯,০০০ টাকা।
অন্যান্য তথ্য: (১) হিসাবকাল শেষে ১০,০০০ টাকার সাপ্লাইজ মজুদ আছে। (২) বিমা খরচ প্রতি মাসে ৪,০০০ টাকা করে অতিবাহিত হয়েছে। (৩) সেবা আয়ের ২০% এখনও অনুপার্জিত রয়েছে। (৪) অগ্রিম বেতনের ১৫,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। (৫) ৬ মাস মেয়াদি প্রদেয় নোটটি ১ মার্চ ২০২৬ তারিখে ইস্যু করা হয়েছে।
- ক)প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় করো।২
- খ)উপর্যুক্ত ১–৪ নং সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও।৪
- গ)১০ ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | আংশিক (টাকা) | টাকা |
|---|---|---|
| প্রদেয় নোটের সুদ (১,১০,০০০ × ১২% × ৪/১২) | ৪,৪০০ | |
| বাদ: ইতোমধ্যে হিসাবভুক্ত সুদ খরচ | ৩,০০০ | |
| প্রদেয় সুদের পরিমাণ | ১,৪০০ |
দিশা সার্ভিসিং
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৬ জুন-৩০ | (১) সাপ্লাইজ খরচ (১৭,০০০ − ১০,০০০) | ৭,০০০ | ||
| সাপ্লাইজ | ৭,০০০ | |||
| (সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (২) অগ্রিম বিমা [৪৮,০০০ − (৪,০০০ × ৬)] | ২৪,০০০ | ||
| বিমা খরচ | ২৪,০০০ | |||
| (অগ্রিম বিমা সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (৩) সেবা আয় (৯০,০০০ × ২০%) | ১৮,০০০ | ||
| অনুপার্জিত সেবা | ১৮,০০০ | |||
| (অনুপার্জিত সেবার মূল্য সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (৪) বেতন খরচ | ১৫,০০০ | ||
| অগ্রিম বেতন | ১৫,০০০ | |||
| (বেতন খরচ সমন্বয় করা হলো।) | ||||
| মোট | ৬৪,০০০ | ৬৪,০০০ |
দিশা সার্ভিসিং
কার্যপত্র (১০ ঘর বিশিষ্ট)
২০২৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্ধ-বছরের
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট | বিশদ আয় বি. ডেবিট | বিশদ আয় বি. ক্রেডিট | আর্থিক অবস্থা ডেবিট | আর্থিক অবস্থা ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ০১ | নগদ | ৯৫,০০০ | ৯৫,০০০ | ৯৫,০০০ | |||||||
| ০২ | প্রাপ্য হিসাব | ২৫,০০০ | ২৫,০০০ | ২৫,০০০ | |||||||
| ০৩ | সাপ্লাইজ | ১৭,০০০ | ৭,০০০ | ১০,০০০ | ১০,০০০ | ||||||
| ০৪ | বিমা খরচ | ৪৮,০০০ | ২৪,০০০ | ২৪,০০০ | ২৪,০০০ | ||||||
| ০৫ | অফিস সরঞ্জাম | ১,২৪,০০০ | ১,২৪,০০০ | ১,২৪,০০০ | |||||||
| ০৬ | ১২% প্রদেয় নোট | ১,১০,০০০ | ১,১০,০০০ | ১,১০,০০০ | |||||||
| ০৭ | মিস দিশার মূলধন | ২,০০,০০০ | ২,০০,০০০ | ২,০০,০০০ | |||||||
| ০৮ | মিস দিশার উত্তোলন | ৪০,০০০ | ৪০,০০০ | ৪০,০০০ | |||||||
| ০৯ | সেবা আয় | ৯০,০০০ | ১৮,০০০ | ৭২,০০০ | ৭২,০০০ | ||||||
| ১০ | অগ্রিম বেতন | ৩০,০০০ | ১৫,০০০ | ১৫,০০০ | ১৫,০০০ | ||||||
| ১১ | ভাড়া খরচ | ১৮,০০০ | ১৮,০০০ | ১৮,০০০ | |||||||
| ১২ | সুদ খরচ | ৩,০০০ | ১,৪০০ | ৪,৪০০ | ৪,৪০০ | ||||||
| ৪,০০,০০০ | ৪,০০,০০০ | ||||||||||
| ১৩ | সাপ্লাইজ খরচ | ৭,০০০ | ৭,০০০ | ৭,০০০ | |||||||
| ১৪ | অগ্রিম বিমা | ২৪,০০০ | ২৪,০০০ | ২৪,০০০ | |||||||
| ১৫ | অনুপার্জিত সেবা | ১৮,০০০ | ১৮,০০০ | ১৮,০০০ | |||||||
| ১৬ | বেতন খরচ | ১৫,০০০ | ১৫,০০০ | ১৫,০০০ | |||||||
| ১৭ | প্রদেয় সুদ | ১,৪০০ | ১,৪০০ | ১,৪০০ | |||||||
| ১৮ | নিট আয় | ৩,৬০০ | ৩,৬০০ | ||||||||
| মোট | ৬৫,৪০০ | ৬৫,৪০০ | ৪,০১,৪০০ | ৪,০১,৪০০ | ৭২,০০০ | ৭২,০০০ | ৩,৩৩,০০০ | ৩,৩৩,০০০ |
একই উদ্দীপক থেকে আরও যা জিজ্ঞাসা হতে পারে — ক) ৩০ জুন ২০২৬ তারিখে অব্যবহৃত সাপ্লাইজ ও অগ্রিম বিমার পরিমাণ নির্ণয় করো। খ) প্রয়োজনীয় সমাপনী দাখিলা দাও। গ) ৩০ জুন ২০২৬ তারিখের মালিকানা স্বত্ব নির্ণয় করো।
- ক)অব্যবহৃত সাপ্লাইজ ও অগ্রিম বিমার পরিমাণ নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় সমাপনী দাখিলা দাও।৪
- গ)৩০ জুন ২০২৬ তারিখের মালিকানা স্বত্ব নির্ণয় করো।৪
উত্তর সংকেত দেখো
(খ) সমাপনী দাখিলা ৪টি:
(১) সেবা আয় ডে. ৭২,০০০ / বিশদ আয় বিবরণী ক্রে. ৭২,০০০
(২) বিশদ আয় বিবরণী ডে. ৬৮,৪০০ / বিমা খরচ ২৪,০০০, ভাড়া খরচ ১৮,০০০, সুদ খরচ ৪,৪০০, সাপ্লাইজ খরচ ৭,০০০, বেতন খরচ ১৫,০০০ ক্রে.
(৩) বিশদ আয় বিবরণী ডে. ৩,৬০০ / মূলধন ক্রে. ৩,৬০০ (নিট আয় স্থানান্তর)
(৪) মূলধন ডে. ৪০,০০০ / উত্তোলন ক্রে. ৪০,০০০
(গ) মালিকানা স্বত্ব = প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ + নিট আয় ৩,৬০০ − উত্তোলন ৪০,০০০ = ১,৬৩,৬০০ টাকা
যাচাই: মোট সম্পদ (৯৫,০০০ + ২৫,০০০ + ১০,০০০ + ১,২৪,০০০ + ১৫,০০০ + ২৪,০০০ = ২,৯৩,০০০) − মোট দায় (১,১০,০০০ + ১৮,০০০ + ১,৪০০ = ১,২৯,৪০০) = ১,৬৩,৬০০ টাকা ✓
অন্যান্য তথ্য: (a) হিসাবকাল শেষে প্রদেয় বেতনের পরিমাণ ছিল ৩,০০০ টাকা। (b) অগ্রিম ভাড়া মাসিক ৬০০ টাকা হারে নিঃশেষ হয়েছে। (c) ধারে পণ্য ক্রয় ৩,০০০ টাকা হিসাবভুক্ত করা হয়নি। (d) স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
- ক)প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও।৪
- গ)১০ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৬ জুলাই-০১ | প্রদেয় বেতন | ৩,০০০ | ||
| বেতন খরচ | ৩,০০০ | |||
| (প্রদেয় বেতনের বিপরীত দাখিলা দেওয়া হলো।) | ||||
| জুলাই-০১ | প্রদেয় হিসাব | ৩,০০০ | ||
| ক্রয় হিসাব | ৩,০০০ | |||
| (ধারে ক্রয়ের বিপরীত দাখিলা দেওয়া হলো।) | ||||
| মোট | ৬,০০০ | ৬,০০০ |
হামিদ ট্রেডার্স
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৬ জুন-৩০ | (a) বেতন খরচ | ৩,০০০ | ||
| প্রদেয় বেতন | ৩,০০০ | |||
| (প্রদেয় বেতন সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (b) ভাড়া খরচ (৬০০ × ১২ মাস) | ৭,২০০ | ||
| অগ্রিম ভাড়া | ৭,২০০ | |||
| (অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ অংশ সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (c) ক্রয় | ৩,০০০ | ||
| প্রদেয় হিসাব | ৩,০০০ | |||
| (ধারে ক্রয় হিসাবভুক্ত করা হলো।) | ||||
| জুন-৩০ | (d) অবচয় খরচ — আসবাবপত্র (৯১,০০০ × ১০%) | ৯,১০০ | ||
| পুঞ্জীভূত অবচয় — আসবাবপত্র | ৯,১০০ | |||
| (আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো।) | ||||
| মোট | ২২,৩০০ | ২২,৩০০ |
হামিদ ট্রেডার্স
কার্যপত্র (১০ ঘর বিশিষ্ট)
২০২৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট | বিশদ আয় বি. ডেবিট | বিশদ আয় বি. ক্রেডিট | আর্থিক অবস্থা ডেবিট | আর্থিক অবস্থা ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ০১ | মূলধন | ১,০০,০০০ | ১,০০,০০০ | ১,০০,০০০ | |||||||
| ০২ | ক্রয় | ৪৫,০০০ | ৩,০০০ | ৪৮,০০০ | ৪৮,০০০ | ||||||
| ০৩ | বেতন খরচ | ১৫,০০০ | ৩,০০০ | ১৮,০০০ | ১৮,০০০ | ||||||
| ০৪ | প্রাপ্য হিসাব | ৪০,০০০ | ৪০,০০০ | ৪০,০০০ | |||||||
| ০৫ | বিক্রয় | ৯০,০০০ | ৯০,০০০ | ৯০,০০০ | |||||||
| ০৬ | কমিশন আয় | ১০,০০০ | ১০,০০০ | ১০,০০০ | |||||||
| ০৭ | আসবাবপত্র | ৯১,০০০ | ৯১,০০০ | ৯১,০০০ | |||||||
| ০৮ | অগ্রিম ভাড়া | ৯,০০০ | ৭,২০০ | ১,৮০০ | ১,৮০০ | ||||||
| ২,০০,০০০ | ২,০০,০০০ | ||||||||||
| ০৯ | প্রদেয় বেতন | ৩,০০০ | ৩,০০০ | ৩,০০০ | |||||||
| ১০ | ভাড়া খরচ | ৭,২০০ | ৭,২০০ | ৭,২০০ | |||||||
| ১১ | প্রদেয় হিসাব | ৩,০০০ | ৩,০০০ | ৩,০০০ | |||||||
| ১২ | অবচয় খরচ — আসবাবপত্র | ৯,১০০ | ৯,১০০ | ৯,১০০ | |||||||
| ১৩ | পুঞ্জীভূত অবচয় — আসবাবপত্র | ৯,১০০ | ৯,১০০ | ৯,১০০ | |||||||
| ১৪ | নিট আয় | ১৭,৭০০ | ১৭,৭০০ | ||||||||
| মোট | ২২,৩০০ | ২২,৩০০ | ২,১৫,১০০ | ২,১৫,১০০ | ১,০০,০০০ | ১,০০,০০০ | ১,৩২,৮০০ | ১,৩২,৮০০ |
বিদ্যাসাগর ট্রেডার্স-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রস্তুতকৃত রেওয়ামিল — অগ্রিম বিমা ২০,০০০; দেনাদার ২১,০০০; খুচরা যন্ত্রাংশ ১৫,০০০; মজুদ পণ্য ২২,০০০; আসবাবপত্র ৩০,০০০; বিক্রীত পণ্যের ব্যয় ৮৩,০০০; বেতন ২৪,০০০ (ডেবিট); পাওনাদার ১৭,০০০; মূলধন ৭০,০০০; বিক্রয় ১,২৮,০০০ (ক্রেডিট)। উভয় দিকের মোট ২,১৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাদি: (১) অগ্রিম বিমার ১২,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। (২) বেতন বাবদ ৪,৮০০ টাকা বকেয়া রয়েছে। (৩) আসবাবপত্র ও খুচরা যন্ত্রাংশের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে। (পাঠ পরিকল্পনা ০৪, ক্লাস ০৬-এর নমুনা সমস্যা)
- ক)বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো।২
- খ)উপযুক্ত তথ্যের ভিত্তিতে সমন্বয় দাখিলা দাও।৪
- গ)৬ ঘর বিশিষ্ট কার্যপত্র (সমন্বিত রেওয়ামিল পর্যন্ত) প্রস্তুত করো।৪
উত্তর সংকেত দেখো
(খ) সমন্বয় দাখিলা ৩টি: বিমা খরচ ডে. ১২,০০০ / অগ্রিম বিমা ক্রে. ১২,০০০; বেতন ডে. ৪,৮০০ / প্রদেয় বেতন ক্রে. ৪,৮০০; অবচয় খরচ ডে. ৪,৫০০ [(৩০,০০০ + ১৫,০০০) × ১০%] / পুঞ্জীভূত অবচয় ক্রে. ৪,৫০০। মোট ২১,৩০০ টাকা।
(গ) সমন্বিত রেওয়ামিলের উভয় দিক ২,২৪,৩০০ টাকা — ডেবিট: অগ্রিম বিমা ৮,০০০, দেনাদার ২১,০০০, খুচরা যন্ত্রাংশ ১৫,০০০, মজুদ পণ্য ২২,০০০, আসবাবপত্র ৩০,০০০, বিক্রীত পণ্যের ব্যয় ৮৩,০০০, বেতন ২৮,৮০০, বিমা খরচ ১২,০০০, অবচয় খরচ ৪,৫০০; ক্রেডিট: পাওনাদার ১৭,০০০, মূলধন ৭০,০০০, বিক্রয় ১,২৮,০০০, প্রদেয় বেতন ৪,৮০০, পুঞ্জীভূত অবচয় ৪,৫০০।
অতিরিক্ত তথ্য: (১) সমাপনী মজুদ পণ্য ২,৪০০ টাকা। (২) অগ্রিম মজুরি ৮০০ টাকা। (৩) প্রদেয় ভাড়া খরচ ২০০ টাকা। (৪) অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করো।
- ক)বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।২
- খ)সমন্বয় দাখিলাসমূহ দেখাও।৪
- গ)১০ ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো।৪
নমুনা উত্তর দেখো
| বিবরণ | আংশিক (টাকা) | টাকা |
|---|---|---|
| প্রারম্ভিক মজুদ | ৮,০০০ | |
| যোগ: ক্রয় | ৩৮,০০০ | |
| যোগ: মজুরি খরচ (২০,০০০ − অগ্রিম ৮০০) | ১৯,২০০ | |
| বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় | ৬৫,২০০ | |
| বাদ: সমাপনী মজুদ | ২,৪০০ | |
| বিক্রীত পণ্যের ব্যয় | ৬২,৮০০ |
শফিক এন্টারপ্রাইজ
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৬ জুন-৩০ | (১) সমাপনী মজুদ | ২,৪০০ | ||
| ক্রয় | ২,৪০০ | |||
| (সমাপনী মজুদের মূল্য সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (২) অগ্রিম মজুরি | ৮০০ | ||
| মজুরি খরচ | ৮০০ | |||
| (অগ্রিম মজুরি সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (৩) ভাড়া খরচ | ২০০ | ||
| প্রদেয় ভাড়া | ২০০ | |||
| (প্রদেয় ভাড়া সমন্বয় করা হলো।) | ||||
| জুন-৩০ | (৪) অবচয় খরচ — অফিস সরঞ্জাম (৬৪,৮০০ × ১০%) | ৬,৪৮০ | ||
| পুঞ্জীভূত অবচয় — অফিস সরঞ্জাম | ৬,৪৮০ | |||
| (অফিস সরঞ্জামের অবচয় সমন্বয় করা হলো।) | ||||
| মোট | ৯,৮৮০ | ৯,৮৮০ |
শফিক এন্টারপ্রাইজ
কার্যপত্র (১০ ঘর বিশিষ্ট)
২০২৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট | বিশদ আয় বি. ডেবিট | বিশদ আয় বি. ক্রেডিট | আর্থিক অবস্থা ডেবিট | আর্থিক অবস্থা ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ০১ | প্রারম্ভিক মজুদ | ৮,০০০ | ৮,০০০ | ৮,০০০ | |||||||
| ০২ | উত্তোলন — মি. শফিক | ৫,০০০ | ৫,০০০ | ৫,০০০ | |||||||
| ০৩ | অফিস সরঞ্জাম | ৬৪,৮০০ | ৬৪,৮০০ | ৬৪,৮০০ | |||||||
| ০৪ | ভাড়া খরচ | ৩,২০০ | ২০০ | ৩,৪০০ | ৩,৪০০ | ||||||
| ০৫ | মজুরি খরচ | ২০,০০০ | ৮০০ | ১৯,২০০ | ১৯,২০০ | ||||||
| ০৬ | ক্রয় | ৩৮,০০০ | ২,৪০০ | ৩৫,৬০০ | ৩৫,৬০০ | ||||||
| ০৭ | ব্যাংকে নগদ | ৬,০০০ | ৬,০০০ | ৬,০০০ | |||||||
| ০৮ | মূলধন — মি. শফিক | ৮০,০০০ | ৮০,০০০ | ৮০,০০০ | |||||||
| ০৯ | প্রদেয় হিসাব | ৭,০০০ | ৭,০০০ | ৭,০০০ | |||||||
| ১০ | বিক্রয় | ৫৮,০০০ | ৫৮,০০০ | ৫৮,০০০ | |||||||
| ১,৪৫,০০০ | ১,৪৫,০০০ | ||||||||||
| ১১ | সমাপনী মজুদ | ২,৪০০ | ২,৪০০ | ২,৪০০ | |||||||
| ১২ | অগ্রিম মজুরি | ৮০০ | ৮০০ | ৮০০ | |||||||
| ১৩ | প্রদেয় ভাড়া | ২০০ | ২০০ | ২০০ | |||||||
| ১৪ | অবচয় খরচ — অফিস সরঞ্জাম | ৬,৪৮০ | ৬,৪৮০ | ৬,৪৮০ | |||||||
| ১৫ | পুঞ্জীভূত অবচয় — অফিস সরঞ্জাম | ৬,৪৮০ | ৬,৪৮০ | ৬,৪৮০ | |||||||
| ১৬ | নিট ক্ষতি | ১৪,৬৮০ | ১৪,৬৮০ | ||||||||
| মোট | ৯,৮৮০ | ৯,৮৮০ | ১,৫১,৬৮০ | ১,৫১,৬৮০ | ৭২,৬৮০ | ৭২,৬৮০ | ৯৩,৬৮০ | ৯৩,৬৮০ |
একতা এন্টারপ্রাইজ-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল — হাতে নগদ ১৭,০০০; প্রাপ্য হিসাব ৮,০০০; আসবাবপত্র ৩০,০০০; প্রারম্ভিক মজুদ ১০,০০০; ক্রয় ২৫,০০০; বেতন ১৫,০০০; অফিস ভাড়া ২০,০০০ (ডেবিট); ১০% প্রদেয় নোট ১৫,০০০; মূলধন ৫০,০০০; বিক্রয় ৬০,০০০ (ক্রেডিট)। উভয় দিকের মোট ১,২৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাদি: (১) ধারে বিক্রয় ৬,২৫০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। (২) বকেয়া বেতন ৫,০০০ টাকা। (৩) দুই মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে। (৪) সমাপনী মজুদ পণ্য ৭,৫০০ টাকা। (পাঠ পরিকল্পনা ০৪-এর বাড়ির কাজ)
- ক)উপযুক্ত সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও।২
- খ)১০ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো।৪
- গ)প্রয়োজনীয় সমাপনী দাখিলা দাও।৪
উত্তর সংকেত দেখো
ভাড়ার হিসাব: ২০,০০০ টাকা ১০ মাসের → মাসিক ২,০০০ টাকা → দুই মাসের বকেয়া ৪,০০০ টাকা।
(খ) সমন্বিত রেওয়ামিলের উভয় দিক ১,৪০,২৫০ টাকা। বিশদ আয় বিবরণী — ডেবিট ৭১,৫০০ (প্রারম্ভিক মজুদ ১০,০০০ + ক্রয় ১৭,৫০০ + বেতন ২০,০০০ + ভাড়া ২৪,০০০), ক্রেডিট ৬৬,২৫০ → নিট ক্ষতি ৫,২৫০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীর উভয় দিক ৭৪,০০০ টাকা।
(গ) সমাপনী দাখিলা: (১) বিক্রয় ডে. ৬৬,২৫০ / বিশদ আয় বিবরণী ক্রে. ৬৬,২৫০; (২) বিশদ আয় বিবরণী ডে. ৭১,৫০০ / প্রারম্ভিক মজুদ ১০,০০০, ক্রয় ১৭,৫০০, বেতন ২০,০০০, ভাড়া খরচ ২৪,০০০ ক্রে.; (৩) মূলধন ডে. ৫,২৫০ / বিশদ আয় বিবরণী ক্রে. ৫,২৫০ (নিট ক্ষতি স্থানান্তর)।
নোট: ১০% প্রদেয় নোটের সুদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, তাই সুদের সমন্বয় ধরা হয়নি।
অন্যান্য তথ্য: (১) ধারে বিক্রয় ৫,০০০ টাকা (ক্রয়মূল্য ৪,০০০ টাকা) হিসাবভুক্ত করা হয়নি। (২) সরলরৈখিক পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির ওপর ৫½% হারে অবচয় ধার্য করতে হবে। (৩) বিজ্ঞাপন খরচকে ৪টি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে। (৪) প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা প্রভিশন সংরক্ষণ করো।
- ক)বিলম্বিত বিজ্ঞাপন খরচ নির্ণয় করো।২
- খ)প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাও।৪
- গ)৬ ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো (সমন্বয় ও সমন্বিত রেওয়ামিল পর্যন্ত)।৪
নমুনা উত্তর দেখো
অর্থাৎ ১/৪ অংশ চলতি বছরের খরচ এবং বাকি ৩/৪ অংশ বিলম্বিত।
∴ বিলম্বিত বিজ্ঞাপন খরচ = ২০,০০০ × ৩/৪ = ১৫,০০০ টাকা
জলিল এন্টারপ্রাইজ
সাধারণ জাবেদা (সমন্বয় দাখিলা)
| তারিখ | হিসাব শিরোনাম ও ব্যাখ্যা | সূত্র | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|---|---|
| ২০২৫ ডিসে-৩১ | (১) প্রাপ্য হিসাব | ৫,০০০ | ||
| বিক্রয় | ৫,০০০ | |||
| (অলিখিত ধারে বিক্রয় হিসাবভুক্ত করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (১) বিক্রীত পণ্যের ব্যয় | ৪,০০০ | ||
| মজুদ পণ্য | ৪,০০০ | |||
| (অলিখিত ধারে বিক্রয়ের ক্রয়মূল্য সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (২) অবচয় খরচ — আসবাবপত্র (২,০০,০০০ × ৫.৫%) | ১১,০০০ | ||
| পুঞ্জীভূত অবচয় — আসবাবপত্র | ১১,০০০ | |||
| (আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (৩) বিলম্বিত বিজ্ঞাপন | ১৫,০০০ | ||
| বিজ্ঞাপন খরচ | ১৫,০০০ | |||
| (বিলম্বিত বিজ্ঞাপন সমন্বয় করা হলো।) | ||||
| ডিসে-৩১ | (৪) অনাদায়ী পাওনা খরচ [(৯০,০০০ + ৫,০০০) × ৫%] | ৪,৭৫০ | ||
| অনাদায়ী পাওনা প্রভিশন | ৪,৭৫০ | |||
| (অনাদায়ী পাওনা প্রভিশন হিসাবভুক্ত করা হলো।) | ||||
| মোট | ৩৯,৭৫০ | ৩৯,৭৫০ |
জলিল এন্টারপ্রাইজ
কার্যপত্র (৬ ঘর বিশিষ্ট)
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের
| ক্র. | হিসাব শিরোনাম | রেওয়ামিল ডেবিট | রেওয়ামিল ক্রেডিট | সমন্বয় ডেবিট | সমন্বয় ক্রেডিট | সমন্বিত রে. ডেবিট | সমন্বিত রে. ক্রেডিট |
|---|---|---|---|---|---|---|---|
| ০১ | নগদ | ৬১,০০০ | ৬১,০০০ | ||||
| ০২ | প্রাপ্য হিসাব | ৯০,০০০ | ৫,০০০ | ৯৫,০০০ | |||
| ০৩ | সমাপনী মজুদ | ৪৫,০০০ | ৪,০০০ | ৪১,০০০ | |||
| ০৪ | আসবাবপত্র | ২,০০,০০০ | ২,০০,০০০ | ||||
| ০৫ | আন্তঃফেরত | ৫,০০০ | ৫,০০০ | ||||
| ০৬ | বিক্রীত পণ্যের ব্যয় | ২,২০,০০০ | ৪,০০০ | ২,২৪,০০০ | |||
| ০৭ | বেতন খরচ | ৩৩,০০০ | ৩৩,০০০ | ||||
| ০৮ | ভাড়া খরচ | ২১,০০০ | ২১,০০০ | ||||
| ০৯ | উপযোগ খরচ | ৫,০০০ | ৫,০০০ | ||||
| ১০ | বিজ্ঞাপন খরচ | ২০,০০০ | ১৫,০০০ | ৫,০০০ | |||
| ১১ | মি. জলিলের মূলধন | ২,৭৯,০০০ | ২,৭৯,০০০ | ||||
| ১২ | বিক্রয় | ৩,৫৮,০০০ | ৫,০০০ | ৩,৬৩,০০০ | |||
| ১৩ | প্রদেয় হিসাব | ৩০,০০০ | ৩০,০০০ | ||||
| ১৪ | পুঞ্জীভূত অবচয় — আসবাবপত্র | ৩৩,০০০ | ১১,০০০ | ৪৪,০০০ | |||
| ৭,০০,০০০ | ৭,০০,০০০ | ||||||
| ১৫ | অবচয় খরচ — আসবাবপত্র | ১১,০০০ | ১১,০০০ | ||||
| ১৬ | বিলম্বিত বিজ্ঞাপন | ১৫,০০০ | ১৫,০০০ | ||||
| ১৭ | অনাদায়ী পাওনা খরচ | ৪,৭৫০ | ৪,৭৫০ | ||||
| ১৮ | অনাদায়ী পাওনা প্রভিশন | ৪,৭৫০ | ৪,৭৫০ | ||||
| মোট | ৩৯,৭৫০ | ৩৯,৭৫০ | ৭,২০,৭৫০ | ৭,২০,৭৫০ |
একই উদ্দীপক থেকে আরও যা জিজ্ঞাসা হতে পারে — ক) অনাদায়ী পাওনা প্রভিশনের পরিমাণ ও নিট প্রাপ্য হিসাব নির্ণয় করো। খ) মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয় করো। গ) ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মালিকানা স্বত্ব নির্ণয় করো।
- ক)অনাদায়ী পাওনা প্রভিশন ও নিট প্রাপ্য হিসাব নির্ণয় করো।২
- খ)মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয় করো।৪
- গ)৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মালিকানা স্বত্ব নির্ণয় করো।৪
উত্তর সংকেত দেখো
(খ) নিট বিক্রয় = ৩,৬৩,০০০ − আন্তঃফেরত ৫,০০০ = ৩,৫৮,০০০ টাকা
মোট মুনাফা = ৩,৫৮,০০০ − বিক্রীত পণ্যের ব্যয় ২,২৪,০০০ = ১,৩৪,০০০ টাকা
পরিচালন খরচ = বেতন ৩৩,০০০ + ভাড়া ২১,০০০ + উপযোগ ৫,০০০ + বিজ্ঞাপন ৫,০০০ + অবচয় ১১,০০০ + অনাদায়ী পাওনা ৪,৭৫০ = ৭৯,৭৫০ টাকা
নিট মুনাফা = ১,৩৪,০০০ − ৭৯,৭৫০ = ৫৪,২৫০ টাকা
(গ) মালিকানা স্বত্ব = মূলধন ২,৭৯,০০০ + নিট মুনাফা ৫৪,২৫০ = ৩,৩৩,২৫০ টাকা
যাচাই: সম্পদ = নগদ ৬১,০০০ + নিট প্রাপ্য ৯০,২৫০ + মজুদ ৪১,০০০ + আসবাবপত্র (২,০০,০০০ − ৪৪,০০০ = ১,৫৬,০০০) + বিলম্বিত বিজ্ঞাপন ১৫,০০০ = ৩,৬৩,২৫০; দায় = প্রদেয় হিসাব ৩০,০০০ → ৩,৬৩,২৫০ − ৩০,০০০ = ৩,৩৩,২৫০ টাকা ✓
হিসাববিজ্ঞান প্রথম পত্রের ৭ম অধ্যায় — কার্যপত্র — থেকে প্রায় প্রতি বছরই বোর্ড পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন থাকে। এখানে ৬টি নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর দিয়েছি এবং প্রতিটির সাথে অনুশীলনের জন্য আরও একটি করে সমস্যা উত্তরসংকেতসহ যুক্ত করেছি।
তোমাদের প্রতি নির্দেশ — এই নমুনা প্রশ্ন ও উত্তরগুলো বারবার চর্চা করবে। কার্যপত্রের প্রতিটি অঙ্ক নিজে খাতায় ছক এঁকে করবে; শুধু দেখে গেলে পরীক্ষায় পারবে না। এগুলো ভালোভাবে আয়ত্ত করার পর বিভিন্ন শিক্ষা বোর্ডের ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের প্রশ্নগুলোও নিজে নিজে সমাধান করবে। প্রাক্-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে।
কোনো সমস্যা থাকলে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন পাঠিয়ে জেনে নিবে — সমস্যা নিয়ে বসে থাকবে না।
ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ ও নিরাপদে থেকো। ধন্যবাদ।
— মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।
তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —
- ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে।
- ২০২৫ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
- ২০২৪ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।


Leave a Reply